শিক্ষা ও ক্যম্পাস

না ফেরার দেশে ‘ছোট হুজুর’ খ‍্যাত সুবিদখালীর মাওলানা খলিলুর রহমান

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সুবিদখালী দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সুবিদখালী দারুচ্ছুন্নাত মসজিদের সাবেক ঈমাম ও সুবিদখালী দারুচ্ছুন্নাত ইয়াতিমখানার সাবেক সেক্রেটারি এবং মির্জাগঞ্জ উপজেলা জমিয়তে হিজবুল্লাহর কোষাধ্যক্ষ  মাওলানা খলিলুর রহমান (ছোট হুজুর) গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার সময় বরিশাল শেবাচিম হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তিনি […]

জুলাই ঘোষণাপত্রের দাবিতে বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটির গণসংযোগ

জুলাই ঘোষণাপত্রের দাবিতে মিরপুরে গণসংযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে শুরু হয় এই গণসংযোগ এবং লিফলেট বিতরণ কার্যক্রম। এতে যোগ দেন সংগঠন দুটির মিরপুর, পল্লবী, কাফরুল, ভাসানটেক এবং শাহ আলী থানার নেতাকর্মীরা। গণসংযোগকালে তারা জুলাই ঘোষণাপত্রের পক্ষে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করেন। তুলে […]

বিভাজনের রাজনীতি বাদ দিয়ে বিপ্লবকে স্বীকৃতি দিতে আহ্বান বৈষম্যবিরোধীদের

বিভাজনের রাজনীতি বাদ দিয়ে তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দিতে বিজ্ঞ রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জুলাই ঘোষণাপত্রের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সোমবার (৬ জানুয়ারি) ফরিদপুরে গণসংযোগ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে মুক্তমঞ্চে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। হাসনাত আব্দুল্লাহ বলেন, ঢাকার মসনদে […]

আবু সাঈদ হত্যা: ৫৬ শিক্ষার্থীর বাধ্যতামূলক সেমিস্টার ড্রপ,

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫৬ শিক্ষার্থীকে এক ও দুই সেমিস্টার করে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেইসঙ্গে, ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত […]

৫ দিনের নতুন কর্মসূচি দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রকে সামনে রেখে আগামী ৬ থেকে ১১ জানুয়ারি সারাদেশে জনসংযোগ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, জনসংযোগের মাধ্যমে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-নাগরিক ও জনতার কাছ থেকে জুলাই বিপ্লব […]

শেখ হাসিনার ভারতে পালানোর ঘটনা স্থান পেয়েছে পাঠ্যবইয়ে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে চালু করা শিক্ষাক্রম বাতিল করে ২০১২ সালের কারিকুলাম পুনঃপ্রবর্তন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বিভিন্ন শ্রেণির বইয়ে যুক্ত করা হয়েছে জুলাই আন্দোলনের নানা ঘটনা, ছবি, কার্টুন ও অন্যান্য বিষয়। নতুন কারিকুলামের পাঠ্যবইয়ে উল্লেখ করা হয়েছে, ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পাশাপাশি পরদিন বঙ্গবন্ধুর পক্ষে আরও একবার সেই […]

কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির স্বীকৃতি দিয়ে গেজেট

অবশেষে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। ১৯৭২ সালের ৪ মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমানের সই করা এক গেজেট প্রজ্ঞাপনে বলা হয়, গত ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি […]

ছাত্র-জনতার আন্দোলনে হতাহত ২২২৯ ব্যক্তির পরিবার সহায়তা দিয়েছে শহীদ স্মৃতি ফাউন্ডেশন

ছাত্র-জনতার আন্দোলনে হতাহত দুই হাজার ২২৯ ব্যক্তির পরিবারকে সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এদের মধ্যে ৬২৮টি নিহতদের পরিবার ও এক হাজার ৬০১টি আহতদের পরিবার। বুধবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে বার্ষিক এ তথ্য জানানো হয়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ফাউন্ডেশনের এখন পর্যন্ত ১০৯ কোটি ২০ লাখ […]

‘মার্চ ফর ইউনিটির’ : ভোর থেকেই শহীদ মিনারে জড়ো হচ্ছেন সারাদেশ থেকে আসা শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে ‘মার্চ ফর ইউনিটি’তে যোগ দিতে ভোর থেকেই শহীদ মিনারে আসতে শুরু করেছে সারা দেশের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই শুরু হয় শহীদ মিনারে মঞ্চ তৈরির কাজ। গণজমায়েতে অংশ নিতে সোমবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। সকাল সাতটার মধ্যেই শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান নেন উত্তরের বিভিন্ন […]

৩১ ডিসেম্বর শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ হবে: জাতীয় নাগরিক কমিটি

আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আজ শনিবার (২৮ ডিসেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানায় সংগঠনটি। ফেসবুক পোস্টে বলা হয়, আগামী ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার। সেই পোস্টে একটি ছবিও জুড়ে দেয়া হয়। তাতে লেখা রয়েছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। এর আগে, […]