বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে এক সমাবেশের এক ভাষণে তিনি এ কথা বলেন। খবর, টেলিগ্রাফ ইন্ডিয়া’র। অমিত শাহ বলেন, আমি আপনাদের সবাইকে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের আবেদন জানাতে চাই। আমরা প্রতিটি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো ঝুলিয়ে সোজা করব। […]
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
যে কোনো মূল্যে লাহোর কর্মসূচি সফল করুন: ইমরান খান
নিজের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) কর্মী ও সমর্থকদেরকে- যে কোনো মূল্যে শনিবার ২১ সেপ্টেম্বরের লাহোর কর্মসূচি সফল করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডি শহরের আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশ দেন। দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে ইমরান খান বলেন, আমি গত ১৫ মাস ধরে কারাগারে আছি। যদি প্রয়োজন […]
আমেরিকায় ৩৩ ফুট উচ্চতার ভয়াবহ লাভা উদগীরণ; সৃষ্টি হলো লাভার নদী
আমেরিকায় প্রায় ৩৩ ফুট উচ্চতার ভয়াবহ লাভার উদগীরণ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) হাওয়ায় স্টেটের কিলাউয়া আগ্নেয়গিরি থেকে এই উদগীরণ শুরু হয়। দেশটির আগ্নেয়গিরি বিষয়ক কর্তৃপক্ষ ‘ইউএসজিএস ভলকানোর’ পক্ষ থেকে বলা হয়, কিলাউয়া আগ্নেয়গিরি থেকে ১০ মিটার (প্রায় ৩৩ ফুট) উচ্চতায় ব্যাপক পরিমাণে লাভার উদগীরণ শুরু হয়েছে। এর ফলে রীতিমতো লাভার নদী ও ঝর্ণা তৈরি […]
ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞায় ভারতে “এক টুকরো রান্না করা ইলিশ” বিক্রি হচ্ছে ৭০০ টাকায়
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইলিশ রপ্তানি বন্ধ করার পরেও ভারতের কিছু মাছ ব্যবসায়ী অবৈধভাবে ইলিশ আমদানি করছেন। সে ইলিশ তারা বিক্রি করছে খুব চড়া মূল্যে। যে ইলিশ আগে বিক্রি হতো ১৫০০ টাকায়, সে ইলিশ এখন বিক্রি হচ্ছে ৪০০০ টাকায়। এমনকি এক টুকরো রান্না করা ইলিশও বিক্রি হচ্ছে ৭০০ টাকায়! মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব […]
ইসরাইলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলায় ১৫ ইসরাইলি সেনা নিহত
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের উত্তরাঞ্চলের একটি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। এই হামলায় ইসরাইলের ১৫ জন সেনা হতাহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, দক্ষিণ লেবানন সীমান্তের কাছে ইসরাইলের আল-মার্জ সামরিক ঘাঁটিতে তারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে এবং এতে বড় রকমের হতাহতের ঘটনা […]
শহীদদের রক্তের বিনিময়ে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরাইল মুছে যাবে : হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, সংগঠনটির সাবেক পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার শাহাদাত ফিলিস্তিনি জনগণের প্রতিরোধকে আরো বেশি শক্তিশালী ও ইহুদিবাদী ইসরাইলকে আরো বেশি ধ্বংসের কাছাকাছি নিয়ে যাবে। হামাসের নতুন পলিটব্যুরো প্রধান ইয়াহিয়া সিনওয়ার মুসলিম বিশ্বের বিভিন্ন নেতার কাছে পাঠানো এক বার্তায় এ মন্তব্য করেন। ইসমাইল হানিয়ার শাহাদাতের পর এসব নেতা সিনওয়ারকে বার্তা পাঠিয়ে শোক […]
দশ মাসে ১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীকে হত্যা করেছে ইসরাইল
গত বছর অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত গাজ্জা ও ফিলিস্তিনের পশ্চিম তীরে ১১ হাজার শিক্ষার্থীকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গাজ্জার শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, দশ মাসেরও বেশি সময় ধরে পুরো গাজ্জা অঞ্চলে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরাইলি […]
আবারও ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টা: এফবিআই
আবারও ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টা করা হয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা- এফবিআই। রোববার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের নিজ গলফ ক্লাবে খেলছিলেন ট্রাম্প। খেলার মাঠে তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিক্রেট সার্ভিস বাহিনীর সদস্যরা। গলভ ক্লাব থেকে মাত্র ৪০০ মিটার দূরের ঝোপ থেকে, ট্রাম্পের দিকে তাক করা একটি বন্দুক দেখতে পান […]
ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গুপ্তহত্যার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রসহ য় ৬ বিদেশি নাগরিককে গ্রেফতার
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গুপ্তহত্যার পরিকল্পনার অভিযোগে ছয় বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন মার্কিন, দু’জন স্প্যানিশ ও একজন চেক প্রজাতন্ত্রের নাগরিক। স্থানীয় সময় শনিবার, দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য জানান ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী। তার অভিযোগ, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র […]
বিখ্যাত দাঈ কালিম সিদ্দিকীকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো ভারত
জোরপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার মিথ্যা মামলায় বিখ্যাত দাঈ মাওলানা কালিম সিদ্দিকীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে ভারত। বুধবার (১১ সেপ্টেম্বর) দেশটির জাতীয় তদন্ত সংস্থা ও এন্টি টেরোরিজম স্কোয়াডের (NIA-ATS) বিশেষ আদালত এই সাজা শুনায়। ধারা ১৫৩ এ (ধর্ম,বর্ণ,ভাষা ইত্যাদিকে কেন্দ্র করে গোষ্ঠীগত দ্বন্দ্ব সৃষ্টি), ধারা ১৫৩ বি (বক্তব্যের মাধ্যমে উত্তেজিত করা), ধারা ১২০ বি (অপরাধমূলক […]










