আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন হেলেন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন হেলেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টায় ফ্লোরিডার উত্তর পশ্চিমাঞ্চলে আঘাত হানে ক্যাটাগরি ৪ মাত্রার এই হারিকেন। দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টারের বরাতে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা এপি। ফ্লোরিডাজুড়ে দেখা দিয়েছে প্রবল বৃষ্টি আর ঝড়ো বাতাস। ঘণ্টায় ১৩০ মাইল বেগে বইছে বাতাস। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজ্যের […]

ড. ইউনূস-ব্লিঙ্কেন বৈঠক: পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা

বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। ড. ইউনূসের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাক্ষাতে এই আশা প্রকাশ করে যুক্তরাষ্ট্র। নিউইয়র্কে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ সময় ব্লিঙ্কেন বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের […]

বাংলাদেশে সোলার প্যানেলে বিনিয়োগ করতে চায় চীন: চীনের পররাষ্ট্রমন্ত্রী

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তার দেশ বাংলাদেশে সোলার প্যানেলে বিনিয়োগ করতে চায় এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী। নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠকের […]

ইসরাইলি বোমার আঘাতে বিধ্বস্ত, মৃত্য বেড়ে ৬২০

ইসরায়েলি হামলা, রক্তপাতে চরম বিপর্যস্ত লেবানন। বুধবারও (২৫ সেপ্টেম্বর) পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিমান হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৭২ জনের। আহত প্রায় ৪শ’। খবর আল জাজিরার। এই নিয়ে তেল আবিবের তিন দিনের অভিযানে লেবাননে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৬২০। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য। বোমার আঘাতে বিধ্বস্ত হয়েছে বেসামরিক স্থাপনা ও বাড়িঘর। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর আরও […]

মোসাদের সদর দফতরে হিজবুল্লাহর রকেট হামলা

ইটের জবাব পাটকেল দিয়ে দিলো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের রাজধানী তেল আবিবের মোসাদ সদর দফতরে রকেট হামলা করেছে তারা। সম্প্রতি হিজবুল্লাহ নেতাদের হত্যা এবং তাদের সদস্যদের যোগাযোগ ডিভাইস বিস্ফোরণের প্রতিবাদে এই হামলা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। ইসরাইলের সামরিক বাহিনী আইডিএফ জানায়, হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের অর্থনৈতিক রাজধানী তেল আবিবে সতর্কীকরণ সাইরেন বেজে উঠে। […]

ট্রাম্পকে সমর্থন দিলেন আমেরিকার একমাত্র মুসলিম সিটি মেয়র

যুক্তরাষ্ট্রের একমাত্র ‘মুসলিম সিটি’খ্যাত হ্যামট্রামিক শহরের মেয়র আমির গালিব আগামী জাতীয় নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন। ট্রাম্পকে তার এই সমর্থন ব্যাপক কৌতুহল ও নানা আলোচনার জন্ম দিয়েছে। এক্সে (সাবেক টুইটারে) গালিবের পোস্টটি রি-পোস্ট বা শেয়ার করেছেন স্বয়ং ট্রাম্প। ইয়েমেনি বংশোদ্ভূত আমির গালিবের ট্রাম্পের প্রতি এই সমর্থন কিছুটা হলেও কমলাকে বেকায়দায় ফেলতে পারে এমন […]

মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধ ঠেকাতে কঠোর চাপ দিচ্ছে আমেরিকা: জো বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরাইল ও লেবাননের হিজবুল্লাহ’র মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ায় সম্ভাব্য যে কোন বড় ধরনের যুদ্ধ ঠেকাতে তার সরকার সবকিছু করবে। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) ওয়াশিংটন থেকে এএফপি এ কথা জানায়। হোয়াইট হাউসের সাউথ লনে প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, তার প্রশাসন ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, তার প্রশাসন একটি […]

লেবাননে তিনশ’র বেশি স্থাপনায় একযোগে ইসরাইলের হামলায় নিহত ১৮১

লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলায় অন্তত ১৮২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭২৭ জনেরও বেশি। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) দেশটির তিনশ’র বেশি স্থাপনায় একযোগে হামলা করেছে ইসরায়েল। হামলায় নিহত ও আহতদের মধ্যে শিশু, নারী ও মেডিকেল কর্মীরা রয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এমনটা জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। লেবাননের দক্ষিণাঞ্চলে হামলার আগে হিজবুল্লাহ সক্রিয় […]

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হলেন অনুড়া কুমারা দিশানায়েকে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দেশটির নির্বাচন কমিশন (ইসি) আর.এল.এ.এম. রত্মায়েকে অনুড়াকে বিজয়ী ঘোষণা করেন। শনিবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশের বেশি […]

বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ড. ইউনূস

নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে চলাকালে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ আরও কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে বৈঠকে বসবেন ড. ইউনূস। এছাড়া, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গেও ড. ইউনূসের বৈঠকের সম্ভাবনা রয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট […]