আইন ও বিচার

শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামের এক মুদি দোকানিকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সিএমএম কোর্ট এজাহারটি গ্রহণের নির্দেশ দিয়েছেন মোহাম্মদপুর থানাকে। মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন।  এর আগে বাদী  এস এম আমীর হামজার […]

নোয়াখালীর সাবেক সংসদ সদস্য দম্পতি ও তাদের ছেলে কারাগারে

নোয়াখালী-৬ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, তার স্ত্রী আয়েশা ফেরদাউস এবং তাদের ছেলে আশীক আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১২ আগ্ট) দুপুরের দিকে থানা-পুলিশ তাদের ৫৪ ধারায় আটক দেখিয়ে নথিপত্র হাতিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করলে শুনানি শেষে এ আদেশ দেন আদালত। আদালতে নথিপত্র উপস্থাপনের আগেই আজ সকালে মোহাম্মদ আলী, […]

নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। শনিবার (১০ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের […]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে প্রধান বিচারপতির পদত্যাগ

পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার (১০ আগস্ট) দুপুরে তিনি পদত্যাগ করেন। এর আগে, এ বিষয়ে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সাথে কথা বলেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগের আল্টিমেটাম দেয়া হয়। এরপরই প্রধান বিচারপতি এমন সিদ্ধান্ত নেন। এছাড়া, আপিল বিভাগের পাঁচ […]

অন্তর্বর্তীকালীন সরকারের দরকার রয়েছে বলে মত দিয়েছে আপিল বিভাগ

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা রয়েছে কি না তা নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চেয়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দুর্যোগ মুহূর্তে মধ্যবর্তী সরকারের দরকার রয়েছে বলে মত দিয়েছেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ পাঠ করানোর বিষয়ে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের কাছে মতামত চান। প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৭ বিচারপতি […]

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকায় গ্রেফতার তিন হাজার ছাড়ালো

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংতার ঘটনায় এ পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের হয়েছে ২৭৪টি। এসব মামলায় বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল পর্যন্ত তিন হাজার ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেফতারদের বেশিরভাগই জামায়াত ও বিএনপির নেতাকর্মী। বৃহস্পতিবার (১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়। […]

কোটা বিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলায় কলেজছাত্র কারাগারে

পুলিশের কাজে বাধা দেয়া ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় রংপুর জেলা পুলিশ পরিচালিত পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এই শিক্ষার্থীর বয়স ১৬ বছর ১০ মাস। পুলিশ জানিয়েছে, গত ১৮ ও ১৯ জুলাই সংঘাত-সংঘর্ষ পরিস্থিতিতে যাছাইবাছাই করার সুযোগ না থাকায় এমন ঘটনা […]

নরসিংদী কারাগারে হামলা: কারারক্ষীসহ ৭৭ স্টাফ বরখাস্ত

নরসিংদীর কারাগারে হামলা-ভাংচুরের সময় দায়িত্বে অবহেলার দায়ে কারারক্ষীসহ ৭৭ স্টাফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার বিভাগীয় নির্দেশনার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এই ঘোষণা দেয় কারা কর্তৃপক্ষ। আজ বুধবার (৩১ জুলাই) দুপুরে জেল সুপার শামীম ইকবাল জানান, জেলা কারাগারে সাম্প্রতিক হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের সময় দায়িত্বে নিয়োজিত ৬৬ কারারক্ষী এবং অন্যান্য পদের ১০ জনসহ মোট ৭৭ কর্মকর্তা […]

পচা খেজুর বিক্রির দায়ে ২০ লাখ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ ও পচা খেজুর রাখার দায়ে পুরান ঢাকার জান্নাত ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ মার্চ) দিবাগত রাতে পুরান ঢাকার ফরাশগঞ্জে সিটি আইস এন্ড কোল্ড স্টোরেজ লিমিটেডে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জান্নাত ট্রেডার্সকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী এই অর্থদণ্ড দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন […]

ধর্মীয় অনুভূতিতে আঘাতের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত

মহান আল্লাহ তায়ালা, মহানবী (সা.), পবিত্র কোরআন শরিফ, ইসলাম ও অন্যান্য ধর্ম নিয়ে কটূক্তি তথা ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের বিষয়ে অভিমত দিয়েছেন হাইকোর্ট। মহানবীকে (সা.) নিয়ে অবমাননাকর মন্তব্য নিয়ে কুষ্টিয়ার একজনের জামিন আবেদনের বিষয়ে জারি করা রুলের শুনানিতে এমন মতামত দেন হাইকোর্ট। মঙ্গলবার (১২ মার্চ) […]