আইন ও বিচার

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতার

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল। ড. আব্দুস শহীদের নামে একধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানা ও মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতে মারামারি, লুটপাটের অভিযোগে দুটি মামলা রয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার […]

আ. লীগকে রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখতে হাইকোর্টে রিট

আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখাসহ বিভিন্ন নির্দেশনা চেয়ে হাইকোর্টে দুইটি রিট আবেদন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক। সোমবার (২৮ অক্টোবর) রিট দুইটির আবেদন করা হয়। রিটের নাম্বার যথাক্রমে ১২৫৯৮/২৪ ও ১২৫৯৯/২৪। রিটকারী তিন সমন্বয়ক হলেন হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও হাসিবুল ইসলাম। রিট করার বিষয়ে সারজিস আলম জানিয়েছেন, দুইটি রিট করা হয়েছে। আওয়ামী […]

উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াতের মিথ্যা সাক্ষাৎকার প্রচারকারী ৩ দিনের রিমান্ডে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের মিথ্যা ও বানোয়াট সাক্ষাৎকার তৈরি ও প্রচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার নাফিস ফুয়াদ ঈশানকে (২২) আজ রোববার গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে আদালত তাকে ৩ দিনের রিমান্ডের আদেশ দেন। ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ঈশানকে আজ ভোরে […]

গ্রেফতার হওয়া সাবেক আট মন্ত্রীসহ ২০ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সাবেক নয়জন মন্ত্রীসহ মোট ২০ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ শনিবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজিরের নির্দেশ দেন। আগামী ১৮ নভেম্বর তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এদের মধ্যে রয়েছেন, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, হাসানুল হক ইনু, রাশেদ খান […]

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার

রাজধানীর বসুন্ধরা থেকে সাবেক গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার (২৭ অক্টোবর) তাকে গ্রেফতারের কথা জানায় ডিবি। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ আসন ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া, তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও […]

আরও ৫ প্রসিকিউটর নিয়োগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমে দায়িত্ব পালনের জন্য আরও পাঁচজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন (জিপি-পিপি) স্বাক্ষরিত এ সংক্রান্ত নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ এর সেকশন ৭(১) অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য […]

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেফতার

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ডিএমপি ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে

সচিবালয়ে আটক হওয়া ২৬ এইচএসসি পরীক্ষার্থী কারাগারে

অবৈধভাবে সচিবালয় প্রবেশ, সরকারি কাজে বাধা দেয়াসহ নাশকতার অভিযোগে হওয়া মামলায় গ্রেফতার হওয়া ২৬ এইচএসসি শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত এ আদেশ দেন। এসময় পুলিশের রিমান্ড আবেদনও নামঞ্জুর করে আদালত। কারাগারে পাঠানো শিক্ষার্থীরা হলেন– জহিরুল ইসলাম, ফয়সাল হাসান, রায়হান হোসেন, রুবেল আহম্মেদ, রিয়াদ মাহমুদ, মেজবাউল রহমান […]

সাগর-রুনি হত্যা মামলা তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে টাস্কফোর্স

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে হাইকোর্টের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানকে আহ্বায়ক করে ৪ সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদার নিচে নয় পুলিশের একজন প্রতিনিধি, সিআইডির একজন প্রতিনিধি ও র‍্যাবের একজন প্রতিনিধিকে রাখা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) টাস্কফোর্স গঠনের বিষয়টি হাইকোর্টকে […]

সাবেক ইসি সচিব হেলালুদ্দীন গ্রেফতার

সাবেক নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর খুলশী তুলাতুলী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে নগরীর কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় ইসি সচিবের দায়িত্ব পালন করেন হেলালুদ্দীন আহমদ। এ সময় তিনি বেশ আলোচনায় আসেন। ২০২২ সালে […]