ইসলামী মহা-সম্মেলন আজ

আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শীর্ষস্থানীয় আলেমগণের নেতৃত্বে অনুষ্ঠিত হবে ইসলামী মহা-সম্মেলন। এ সম্মেলনকে সফল করতে দেশের সর্বস্তরের আলেম ওলামা ও আপামর তাওহীদি জনতাকে দলে দলে যোগদান করার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলনকে কেন্দ্র ঢাকা অভিমুখে রওয়ানা […]

তাপসের স্ত্রী ছিলেন শেখ হাসিনার বিউটিশিয়ান: রাষ্ট্রপক্ষের আইনজীবী

সংগীতভিত্তিক টিভি চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসের স্ত্রী শেখ হাসিনার বিউটিশিয়ান হিসেবে কাজ করতেন বলে মন্তব্য করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ওমর ফারুক ফারুকী। বলেন, শেখ হাসিনার যে সাজটা টিভিতে দেখা যেত, সেটার কারিগর ছিলেন তাপসের স্ত্রী। সোমবার (৪ নভেম্বর) বিকেলে আদালত চত্বরে সাংবাদিকদের বিফ্রিংয়ে এ কথা জানান তিনি। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এই গান […]

মার্কিন নির্বাচন : আগাম ভোট পড়ল প্রায় পৌনে ৮ কোটি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এ পর্যন্ত ৭ কোটি ৭০ লাখেরও বেশি নাগরিক আগাম ভোট দিয়েছেন। দেশটিতে মঙ্গলবার (৫ নভেম্বর) ভোটগ্রহণ হতে যাচ্ছে। নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে তুমুল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এবারের নির্বাচনে আগাম ভোট দেয়ার সংখ্যাকে বিস্ময়কর হিসেবে দেখা হচ্ছে। কিছু অঙ্গরাজ্যে এটি আগের সব রেকর্ড ভেঙেছে। বিবিসির সাংবাদিক ব্র্যান্ডন ড্রেনন বলেন, […]

ছয় সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত ছয় সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে সংস্কার কমিশনের সব শেষ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সোমবার (৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার, জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ […]

ট্রাম্পকে বিজয়ী করতে যেন একাই একশ’ ইলন মাস্ক

ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন মসনদে বসাতে, রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। প্রচারণার শুরু থেকেই রিপাবলিকান নেতার পাশে এই টেক বিলিওনিয়ার। মাত্র ৩ মাসে, ট্রাম্প শিবিরের পেছনে খরচ করেছেন ৭৫ মিলিয়ন ডলার। কেবল অঢেল অর্থ অনুদানই নয়, প্রচারেও দিয়েছেন নিজের মূল্যবান সময়। ভোট আদায়ে, নিজেই বের করেছেন নানা কৌশল। তবেঁ, প্রশ্ন হচ্ছে ট্রাম্পকে […]

মাইনাস টু ফর্মুলার পরিকল্পনা সরকারের নেই, মির্জা ফখরুলের মন্তব্য ভিত্তিহীন

মাইনাস টু ফর্মুলা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য ভিত্তিহীন উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এমন বক্তব্য অহেতুক বিতর্কের সৃষ্টি করে। সোমবার (৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড ওয়ান হেলথ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্যের প্রেক্ষিতে, মৎস্য […]

এবারও দুই পর্বে বিশ্ব ইজতেমা

এবারও দুইভাগে হবে বিশ্ব ইজতেমা। আজ সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে দুপুরে এ সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুরু হয়ে চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। আর দ্বিতীয় পর্ব হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি। তবে মাওলানা সাদ ও যোবায়েরের সমর্থকরা কে কোন পর্বে ইজতেমা সম্পন্ন করবেন, সেটা পরে জানানো […]

৪ মহানগর ও ৬ জেলার বিএনপির কমিটি ঘোষণা

জেলা ও মহানগর পর্যায়ে দশ সাংগঠনিক শাখার কমিটি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৪ নভেম্বর) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই কমিটির ঘোষণা করা হয়। বিএনপির আজ ঘোষিত কমিটিগুলো হলো— ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম মহানগরে আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগর আহ্বায়ক কমিটি, সিলেট মহানগর, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলায় […]

গান বাংলার তাপস কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সংগীতভিত্তিক টিভি চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৪ নভেম্বর) বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। এসময় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত শুনানির জন্য আগামী বুধবার […]

মার্কিন নির্বাচন : ‘কার জিত হবে’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টশিয়াল নির্বাচনের আর বাকি তিন দিন। তুমুল হাড্ডাহাড্ডির লড়াইয়ে শেষে ‘কার জিত হবে’ এ নিয়ে এখন আলোচনা সবখানে। এ নির্বাচন নিয়ে মার্কিন নাগরিকদের মাঝেও উদ্বেগের শেষ নেই। মার্কিন সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন (এপিএ) এক গবেষণায় দেখিয়েছে, প্রাপ্তবয়স্ক প্রতি ১০ জন নাগরিকের মধ্যে সাত জনই আসন্ন নির্বাচন নিয়ে মানসিক চাপে আছেন। গত চার বছরে হওয়া দুটি যুদ্ধ, […]