আমির হোসেন আমু গ্রেফতার

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু গ্রেফতার হয়েছেন। বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পর্যায়ক্রমে তাকে গ্রেফতার দেখানো হবে। তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ডের […]

৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মজা করে লিখছিলেন, ‘বয় অর গার্ল’? শেষ পর্যন্ত গার্ল হলো না। বয়-ই করলেন বাজিমাত। নির্বাচনে ২৭৭ ইলেক্টোরাল ভোট পেয়ে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এ যাত্রায় যাকে হারিয়েছেন, সেই ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিসের অবশ্য এ লড়াইয়ে নামারই কথা ছিল না। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনই প্রার্থী হবার […]

ম্যাজিক ফিগারে পৌঁছতে ট্রাম্পের ৪০ ও কমালার ৬০ ইলেক্টোরাল কলেজ ভোট প্রয়োজন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ২৩০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২১০টি ইলেক্টোরাল কলেজ ভোট। সেই হিসেবে ম্যাজিক ফিগারে পৌঁছতে ট্রাম্পের ৪০টি ও কমালার ৬০টি ইলেক্টোরাল কলেজ ভোট প্রয়োজন। খবর আল জাজিরা। এদিকে দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলিনাতে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাজ্যটির ১৬টি ইলেক্টোরাল […]

মার্কিন নির্বাচন : নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিক্সভিলে, ৩-৩ এ ট্রাম্প- কমলার ড্র

নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের উত্তরে অবস্থিত ছোট্ট গ্রাম ডিক্সভিল নচে। এখানে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ ও ভোট গণনা শেষ হয়েছে। তাও আবার মধ্যরাতে! কেন্দ্রটিতে মোট ভোট পড়েছে ছয়টি। গণনার পর দেখা যায়, কমলা পেয়েছেন তিন ভোট, ট্রাম্পও পেয়েছেন তিন ভোট। মানে, প্রথম ফলাফলেই হাড্ডাহাড্ডি লড়াই। সেখানকার স্থানীয় নির্বাচনী আইন অনুযায়ী, মধ্যরাতের পরপরই ভোট গ্রহণ শুরু হয় […]

ঢাবির ভর্তিতে নাতি-নাতনি ও পোষ্য কোটা বাতিলে আইনি নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিতে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা, শিক্ষক-কর্মকর্তাদের সন্তানদের জন্য পোষ্য কোটা ও খোলায়াড় কোটা বাতিলের জন্য আইনি নোটিশ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষার ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি (প্রশাসন), প্রো-ভিসি (শিক্ষা) ও রেজিস্ট্রারকে ইমেইলে এই নোটিশ পাঠান। ব্যারিস্টার সোলায়মান তুষার ছাড়া নোটিশদাতা অন্যরা হলেন– […]

মাওলানা সাদকে আসতে দেয়া হলে সরকারকে পালাতে হবে: জুবায়েরপন্থীদের হুঁশিয়ারি

বিশ্ব ইজতেমায় ভারতের মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেয়া হলে অন্তর্বর্তী সরকারকে দেশ ছেড়ে পালাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাবলিগের সাধারণ সাথী ও কওমিপন্থী আলেম-ওলামারা। তারা তাবলীগ জামাতের মাওলানা জুবায়েরের অনুসারী হিসেবে পরিচিত। মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলন থেকে তারা এই হুঁশিয়ারি দেন। এতে মাওলানা আব্দুল হামিদ (পীর মধুপুর) বলেন, বিশ্ব ইজতেমা নিয়ে […]

ইতিহাস রচনা নাকি ইতিহাসের পুনরাবৃত্তি

হোয়াইট হাউজের বাসিন্দা কে হতে চলেছেন, তা জানতে বাকি নেই খুব বেশি সময়। মঙ্গলবারের (৫ নভেম্বর) নির্বাচনের দিকে তাকিয়ে পুরো বিশ্ব। জরিপের পূর্বাভাসে ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস কিংবা রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প কারও জন্যই সুনিশ্চিত জয়ের কোনো বার্তা নেই। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস স্পষ্ট। তাই এখন প্রশ্ন কমালা নাকি ট্রাম্প, কে হাসবেন শেষ হাসি? প্রথম নারী প্রেসিডেন্ট […]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ। আগামী চার বছর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিসহ বিশ্ব রাজনীতির মেরুকরণে কে প্রভাব বিস্তার করবে এ নিয়ে বিশ্ববাসীর নজর এখন যুক্তরাষ্ট্রের দিকে। সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত দুই প্রার্থী কমালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে রোববার (৩ নভেম্বর) মিশিগানে প্রচারণার সময় গাজায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন কমলা হ্যারিস। […]

কুমিল্লা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কালে মাদকসহ ২ ভারতীয়কে আটক করেছে বিজিবি

কুমিল্লা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কালে মাদকসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরে আদালতে তোলা হলে, আদালত তাদের কারাগারে প্রেরণ করেন। রোববার (৩ নভেম্বর) বিকেলে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার সন্ধ্যায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার সাহাপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় […]

মার্কিন নির্বাচনে নিউইয়র্কের ব্যালট পেপারে চারটি বিদেশি ভাষার একটি হলো বাংলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্যালট পেপারে ইংরেজির পাশাপাশি যে চারটি বিদেশি ভাষা ঠাঁই পেয়েছে, তার মধ্যে একটির নাম হলো বাংলা। আজ সোমবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নির্বাচন পরিচালনাকারী সংস্থা বোর্ড অব ইলেকশন্সের নিউইয়র্ক অঙ্গরাজ্য শাখার নির্বাহী পরিচালক মাইকেল জে রায়ান নিউইয়র্কের প্রধান শহর নিউইয়র্ক সিটিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। সেই ব্রিফিংয়ে রায়ান বলেন, […]