ধান,নদী, খাল আর প্রাকৃতিক সৌন্দর্যসমৃদ্ধ জেলা বরিশাল। শুধু তাই না, বরিশালকে বলা হয় প্রাচ্যের ভেনিস। কীর্তনখোলা নদীর তীরে গড়ে ওঠা এ শহরে রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান। হাতে যদি সময় থাকে মাত্র একদিন, তবুও ঘুরে দেখতে পারেন বরিশালের কয়েকটি দর্শনীয় স্থান। অক্সফোর্ড মিশন বা লাল গির্জা বরিশাল শহরের একদম প্রাণকেন্দ্র বগুড়া রোডে অবস্থিত অক্সফোর্ড মিশন […]
Author: লাইট অফ টাইমস্
ভারতে ৪ নারীসহ ৯ বাংলাদেশি গ্রেফতার
তিনদিন পার না হতেই ফের গ্রেফতার হয়েছেন ৪ নারীসহ মোট ৯ জন বাংলাদেশি নাগরিক। তাদের রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর সীমান্তের তারালি ও বিথারী এলাকা থেকে বাংলাদেশে অবৈধভাবে ফেরার সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়েন তারা। […]
‘পোশাক খাতের অসন্তোষ নিরসনে কঠোর হবে সরকার’
পোশাক খাতে অসন্তোষ নিরসনে সরকার আরও কঠোর হবে বলে জানিয়েছেন শ্রম সচিব এইচ এম সফিকুজ্জামান। আজ রোববার (১৭ নভেম্বর) সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রম তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন। সচিব বলেন, বড় ধরনের ঋণ খেলাপির কারণে বেক্সিমকোর পোশাক কারখানার অসন্তোষ অর্থ সহায়তা দিয়ে নিরসন সম্ভব নয়। এক্ষেত্রে রিসিভার (প্রশাসক) বসিয়ে সমস্যার সমাধান করতে […]
অনুপ্রবেশের অভিযোগে ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি
অনুপ্রবেশসহ বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে ৬ নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে। আজ রোববার (১৭ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতি পাওয়া নেতারা হলেন– সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন, মাহাদী ইসলাম নিয়ন, জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা […]
৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়লো আয়কর রিটার্ন দাখিলের সময়
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই হিসাব জমা দেওয়া যাবে, এতদিন যা ছিল ৩০ নভেম্বর। রোববার (১৭ নভেম্বর) এক আদেশে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আদেশে বলা হয়েছে, কোম্পানি ব্যতিত সব করদাতার জন্য জরিমানা ছাড়া রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে। […]
তারেক রহমানকে দেশে ফিরতে সহায়তা করবে যুক্তরাজ্য : ক্যাথরিন ওয়েস্ট
যুক্তরাজ্যের ইন্দোপ্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, সরকার চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে সহায়তা করা হবে। রোববার (১৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশে এখন একটি ক্রান্তিকাল চলছে। সরকার যে কাজ করছে তাতে আমাদের সমর্থন থাকবে। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ড. […]
মির্জাগঞ্জে একাধিক মামলার পাঁচ আসামি গ্রেপ্তার
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে আলাদা আলাদা মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ রবিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো-বৈদ্যপাশা গ্রামের খলিল প্যাদার ছেলে মোঃ ছলেমান, মকুমা গ্রামের আরচ খানের ছেলে মো. চুন্নু খান,পূর্ব সুবিদখালী গ্রামের আব্দুল হামিদ মোল্লার ছেলে তাজবির উল তাইবিন, গোলখালী গ্রামের শাজাহান মিয়ার […]
মিস ইউনিভার্সের মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া
মিস ইউনিভার্সের ৭২তম আসরে সেরার মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কজেয়ার থেইলভিগ। ২১ বছর বয়সী এই তরুণী একজন প্রতিযোগিতামূলক নৃত্যশিল্পী, উদ্যোক্তা এবং আইনজীবী। মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বার্ষিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় বিশ্বের ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন তিনি। ভিক্টোরিয়া মিস ইউনিভার্স মুকুট জিতে ইতিহাস গড়লেন, কারণ তিনি এই প্রতিযোগিতায় প্রথম ডেনিশ বিজয়ী। ভিক্টোরিয়াকে মুকুট […]
বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ চূড়ান্ত
গত কয়েকবছরের মতো ২০২৫ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। রোববার (১৭ নভেম্বর) জনপ্রশাসন বিভাগ থেকে তারিখ চূড়ান্ত করে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ও ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমার প্রথম পর্ব জুবায়েরপন্থীদের অধীনে ও দ্বিতীয় […]
একশ দিনে ৮৬২৭৭ জনকে চাকরি দিয়েছে অন্তর্বর্তী সরকার : যুব ও ক্রীড়া উপদেষ্টা
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, দেশে বর্তমানে ১ কোটি ৮ লাখ বেকার রয়েছে। এদের মধ্যে ২৬ লাখ গ্রাজুয়েট। এরইমধ্যে ৮৬ হাজার ২৭৭ জনকে চাকরি দেয়া হয়েছে। আগামী দুই বছরের মধ্যে ৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে।রোববার (১৭ নভেম্বর) সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান […]










