ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’কে দেয়া সাক্ষাৎকারে ঠিক কী বলেছিলেন ড. ইউনুস

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়া হবে কিনা, সে ব্যাপারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন– এটা ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। তিনি আরও বলেছেন, বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সুতরাং তারা ইতোমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের […]

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে প্রজ্ঞাপন জারি

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার (১৮ নভেম্বর) রাষ্ট্রপতি সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণে অধ্যাদেশ জারি করেছে। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে এ বিষয়ে গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়। এর আগে, সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ […]

৪৬তম বিসিএসের ফল পুনরায় দেয়ার সিদ্ধান্ত

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আবার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন( পিএসসি)। আজ সোমবার (১৮ নভেম্বর) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি চলমান ক্যাডার ও নন-ক্যাডার পরীক্ষা নিয়ে পিএসসির সভা হয়। সেখানে এই সিদ্ধান্ত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল বিগত ৯ মে ২০২৪ তারিখে প্রকাশিত হয়। […]

শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত ঘোষণা করা হয়েছে। ফলে আগামী ৩০ নভেম্বর থেকে পাসগুলোর কার্যকারিতা থাকবে না। সম্প্রতি এ সংক্রান্ত একটি জরুরি সার্কুলার জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সার্কুলারে স্বাক্ষর করেন বেবিচকের সদস্য (সিকিউরিটি) এয়ার কমোডর মোহাম্মদ নাইমুজ্জামান খান। এতে বলা হয়েছে, বেবিচকের এয়ারপোর্ট পাস নীতিমালা-২০২০ অনুযায়ী ৩০ […]

মির্জাগঞ্জে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

মির্জাগঞ্জ ( পটুয়াখালী ) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর (০১৭৩৩৩৩৪১৪৫) ক্লোন করে  শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের  কাছে টাকা দাবির ঘটনা ঘটেছে। সরকারি অর্থায়নে প্রতিষ্ঠানে ল্যাপটপ দেওয়া হবে বলে মির্জাগঞ্জ ইয়ারিয়া আলিম মাদ্রাসা ও গাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্টের মোবাইল ফোনে  এ টাকা দাবি করা হয়। আজ সোমবার রাত ৯ টার দিকে মোবাইল […]

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখতে সুপারিশ করবে কমিশন

সরকারি চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন। এক্ষেত্রে এনআইডি কার্ড হতে পারে ভেরিফিকেশনের মানদণ্ড—এমন মন্তব্য করেছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার নিজ দফতরে পুলিশ সংস্কার কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সফররাজ হোসেন এ সময় জানান, হাইকোর্টের […]

গত দেড় দশকের গণতান্ত্রিক আন্দোলনকে পূর্ণতা দিয়েছে শিক্ষার্থীরা : মির্জা ফখরুল

অন্তবর্তী সরকার নির্বাচিত নয়, তাদের ম্যান্ডেট নেই। তাই যৌক্তিক সময়ে সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। আর তা না হলে সরকার ক্ষমতায় থেকে যেতে চায়- এমন ভ্রান্ত ধারণা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৮ নভেম্বর) প্রেসক্লাবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় […]

সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে ১১ সদস্যের ‘মিডিয়া সংস্কার কমিশন’ গঠন

সিনিয়র সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে ১১ সদস্যের ‘মিডিয়া সংস্কার কমিশন’ গঠন করেছে অর্ন্তবর্তী সরকার। সোমবার (১৮ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে মন্ত্রিপরিষদ বিভাগের সারসংক্ষেপ পাঠানো হয়েছে। সেখান বলা হয়েছে, গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠনের […]

শেখ হাসিনার বিরুদ্ধে ১৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ

জুলাই-আগস্ট গণহত্যার মামলায় ১৭ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি শেখ হাসিনাকে কেন গ্রেফতার করা গেলো না, তা নিয়ে প্রসিকিউশনের প্রতি উষ্মা প্রকাশ করেছে ট্রাইব্যুনাল। সোমবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে শুনানির পর এই নির্দেশ দেন। […]

নতুন সংবিধানে সরকারের মেয়াদ ৪ বছর হতে পারে: প্রধান উপদেষ্টা

নতুন সংবিধানে সরকারের মেয়াদ চার বছর হতে পারে বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জনগণ দ্রুত এগিয়ে যেতে চায়। বর্তমান সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে চায় বলেও মন্তব্য করেন। তবে এর নির্দিষ্ট সময়সীমা জানাননি। আলজাজিরাকে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। রোববার (১৭ নভেম্বর) সাক্ষাৎকাটি প্রকাশ করা হয়। আজারবাইজানের […]