কারানির্যাতিত সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী ইন্তেকাল করেছেন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (২৪ মঙ্গলবার) রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রুহুল আমিন গাজী কিডনি-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন। আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে তৈরি হয় নানা শারীরিক জটিলতা। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রলাইট) সমস্যাসহ […]

গণঅভ্যুত্থানে শহীদদের ৭০৮ জনের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের ৭০৮ জনের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানানো হয়েছে। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জুলাই-আগস্টে সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় হতে […]

ট্রাম্পকে সমর্থন দিলেন আমেরিকার একমাত্র মুসলিম সিটি মেয়র

যুক্তরাষ্ট্রের একমাত্র ‘মুসলিম সিটি’খ্যাত হ্যামট্রামিক শহরের মেয়র আমির গালিব আগামী জাতীয় নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন। ট্রাম্পকে তার এই সমর্থন ব্যাপক কৌতুহল ও নানা আলোচনার জন্ম দিয়েছে। এক্সে (সাবেক টুইটারে) গালিবের পোস্টটি রি-পোস্ট বা শেয়ার করেছেন স্বয়ং ট্রাম্প। ইয়েমেনি বংশোদ্ভূত আমির গালিবের ট্রাম্পের প্রতি এই সমর্থন কিছুটা হলেও কমলাকে বেকায়দায় ফেলতে পারে এমন […]

১০ অক্টোবর পর্যন্ত বাড়লো গুম কমিশনে অভিযোগের সময়

গুম সংক্রান্ত কমিশন অফ ইনকয়ারিতে অভিযোগ দায়েরের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত গুম সংক্রান্ত কমিশন অফ ইনকয়ারিতে অভিযোগ জানানো যাবে। আগে এই সময়সীমা ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গুম সংক্রান্ত কমিশন অফ ইনকয়ারির জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের […]

জাতিসংঘ সংবর্ধনায় যোগ দিলেন ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনায় যোগদান করেছেন। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় সকাল ৮টায় অনুষ্ঠানটি শুরু হয়। যেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদানকারী বিশ্ব নেতাদের স্বাগত জানান সংস্থাটির মহাসচিব। সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ইউনুস, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, […]

মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধ ঠেকাতে কঠোর চাপ দিচ্ছে আমেরিকা: জো বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরাইল ও লেবাননের হিজবুল্লাহ’র মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ায় সম্ভাব্য যে কোন বড় ধরনের যুদ্ধ ঠেকাতে তার সরকার সবকিছু করবে। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) ওয়াশিংটন থেকে এএফপি এ কথা জানায়। হোয়াইট হাউসের সাউথ লনে প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, তার প্রশাসন ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, তার প্রশাসন একটি […]

যে দুই শর্তে সপ্তাহে ৭ দিনই বাসে হাফ ভাড়া শিক্ষার্থীদের

দেশের সব মহানগরের বাসে সপ্তাহে সাত দিনই শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় বাসে যাতায়াত করতে পারবেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম এক সেমিনারে এ ঘোষণা দেন। তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য দুটি শর্তের কথাও জানান তিনি। শিক্ষার্থীদের ইউনিফর্ম বা আইডি কার্ড থাকা লাগবে।

জুলাই বিপ্লবে আলেমদের অবদান ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

২৩ সেপ্টেম্বর, সোমবার জাতীয় প্রেসক্লাবে তরুণ আলেম প্রজন্ম-২৪ এর উদ্যোগে “জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তরুণ আলেম প্রজন্ম-২৪ এর পরিষদ সদস্য এহসানুল হকের সভাপতিত্বে এতে আলোচনা করেন রাজধানীর মিরপুর ‘মাদরাসা দারুর রাশাদ’ এর প্রিন্সিপাল মাওলানা সালমান, আলেম, লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক […]

লেবাননে তিনশ’র বেশি স্থাপনায় একযোগে ইসরাইলের হামলায় নিহত ১৮১

লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলায় অন্তত ১৮২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭২৭ জনেরও বেশি। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) দেশটির তিনশ’র বেশি স্থাপনায় একযোগে হামলা করেছে ইসরায়েল। হামলায় নিহত ও আহতদের মধ্যে শিশু, নারী ও মেডিকেল কর্মীরা রয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এমনটা জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। লেবাননের দক্ষিণাঞ্চলে হামলার আগে হিজবুল্লাহ সক্রিয় […]

মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িবহরে হামলার চার্জশিটভুক্ত আসামি গ্রেফতার

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে (২৬) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিএমপির ডিবি তেজগাঁও টিম মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় […]