আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার বা নির্বাচন অসম্ভব: জয়

আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে, নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৮ মাসের যে সময়সীমা উল্লেখ করেছেন তাতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। যদিও আওয়ামী লীগ আরও আগে নির্বাচন প্রত্যাশা করেছিল বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। বুধবার (২৫ সেপ্টেম্বর) রয়টার্সকে দেয়া […]

সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার

প্রতারণা মামলায় লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি) কলাবাগান থানা। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। মুহাম্মদ তালেবুর রহমান জানান, প্রতারণা মামলায় লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে […]

ঢাবিতে তোফাজ্জল হত্যা : হল প্রভোস্টসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জলকে হত্যার অভিযোগে হলটির প্রভোস্ট অধ্যাপক শাহ মুহাম্মদ মাসুমসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে তোফাজ্জলের ফুফাতো বোন আসমা আক্তার এ মামলার আবেদন করেন। এ মামলার অপর আসামিরা হলেন- জালাল মিয়া, সুমন মিয়া, ফিরোজ কবির, আবদুস […]

রাসূল (সা.)-এর নামে কটু্ক্তির অভিযোগে ভারতের হিন্দু পুরোহিতকে গ্রেফতার করতে হবে

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান রাসূলের নামে জঘন্য কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, গত আগস্ট মাসে রাসূল (সা.)-এর নামে জঘন্য কটূক্তির অভিযোগে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের […]

বৈষমবিরোধী আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে মাহফুজকে বিশ্বমঞ্চে পরিচয় করালেন ড. ইউনূস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির একজন সমন্বয়ক মাহফুজ আলম। যিনি মাহফুজ আবদুল্লাহ নামেও পরিচিত। আন্দোলনে নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি আলোচিত। এবার বিশ্বমঞ্চে তাকে সেই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ তকমায় আখ্যায়িত করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ফাঁকে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ […]

জামায়াত আমিরের ইমামতিতে সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা অনুষ্ঠিত

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজীর জানাজা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় জাতীয় প্রেসক্লাবে তার জানাজা পড়ান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। জানাজায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। গতকাল […]

সংবিধান ও বিচার বিভাগের সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি রিজভীর

জরুরি সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশে গণতান্ত্রিক চর্চা যেন বিচ্যুত না হয়, এজন্য সর্তক থাকতে হবে অর্ন্তবর্তী সরকারকে। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গুম, খুন ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা […]

চিরনিদ্রায় শায়িত হলেন লেফটেন্যান্ট নির্জন

কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানজিম ছারোয়ার নির্জনের (২৩) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জানাজা শেষে টাঙ্গাইল সদর উপজেলার করের বেকতা এলাকার স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, মঙ্গলবার বিকেলে কক্সবাজার থেকে নির্জনের মরদেহ বহনকারী হেলিকপ্টারটি টাঙ্গাইলে পৌঁছায়। এরপর তার মরদেহ করের বেতকা […]

দেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র

অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাছাড়া, যেকোনো প্রয়োজনের অন্তর্বর্তী সরকারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এ কথা বলেন তিনি। নিউইয়র্কের স্থানীয় সময় আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৫০ মিনিটে) […]

আন্দোলনের জন্য জেল খাটা প্রবাসীদের পুনর্বাসন করা হবে : ড. আসিফ নজরুল

আন্দোলনের সময় বিদেশে জেল খাটা ৮৭ জনকে পূনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, তাদের যদি অন্য কোনো দেশে পাঠাতে হয় সে ব্যবস্থাও করা হবে। প্রয়োজনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কাজের ব্যবস্থা করা হবে। আন্দোলনে অংশ নেবার জন্য দায়বদ্ধতা থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। মঙ্গলবার (২৪ […]