মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে: ড. ইউনুস

বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের তাদের মাতৃভূমিতে টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (সেপ্টেম্বর ২৭) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক […]

গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন করবো: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনা পালালেও সংকট কাটেনি। মানুষ বিশ্বাস করে, অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করে ভোট দেয়ার আহ্বান জানান তিনি। কোনও রকম তালবাহানা সহ্য করবেন না জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দিতে […]

শক্তিশালী অর্থনীতি ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলাই মূল লক্ষ্য : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটি প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলাই এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য। শুক্রবার (সেপ্টেম্বর ২৭) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যে রাষ্ট্রকাঠামো দুঃসহ হয়ে গেছে, তার পুনর্গঠনের জন্য আমাদের তরুণেরা এবং […]

স্কুলে ইসরাইলি বিমান হামলায় ১৫ ফিলিস্তিনি ছাত্র নিহত

গাজ্জায় আরও একটি স্কুলে হামলা চালিয়েছে ১৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। হামলার শিকার জাবালিয়া শরণার্থী শিবিরের এই স্কুলটিতে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিলেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, গাজ্জার জাবালিয়া শরণার্থী শিবিরের হাফসা আল-ফালুজা স্কুলে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত এবং […]

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন হেলেন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন হেলেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টায় ফ্লোরিডার উত্তর পশ্চিমাঞ্চলে আঘাত হানে ক্যাটাগরি ৪ মাত্রার এই হারিকেন। দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টারের বরাতে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা এপি। ফ্লোরিডাজুড়ে দেখা দিয়েছে প্রবল বৃষ্টি আর ঝড়ো বাতাস। ঘণ্টায় ১৩০ মাইল বেগে বইছে বাতাস। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজ্যের […]

গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেছেন, গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই। রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে, বাইরের কারও সাহায্য নিয়ে নয়। আজ (শুক্রবার) সকালে নগরীর সোনাডাঙ্গা এলাকার আল ফারুক সোসাইটিতে খুলনা মহানগর জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথির […]

দেশে ফিরলেন মজলুম সম্পাদক মাহমুদুর রহমান

স্বৈরাচারী হাসিনা সরকার কতৃক অত্যাচার-নির্যাতনের শিকার দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান দীর্ঘ ৬ বছর পর দেশে ফিরছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার কিছুক্ষণ পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বৈরাচার হাসিনাকে উৎখাত করা সকল বিপ্লবী শহীদদের কথা স্মরণ করেন তিনি। মাহমুদুর রহমান বলেন, এই […]

এবার কাউন্সিলরদের অপসারণ

মেয়রদের পর এবার দেশের ১২টি সিটি করপোরেশন ও ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) অধ্যাদেশ-২০২৪ এর ধারা-১৩ […]

ভারতে পালানোর সময় চট্টগ্রামের ছাত্রলীগ নেতা নওগাঁয় আটক

ভারতে পালানোর সময় চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতাকে নওগাঁর মহাদেবপুর থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বিজিবির সহায়তায় মহাদেবপুর থানা পুলিশ উপজেলার দেওপাড়া গ্রাম থেকে তাকে আটক করে। আটক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল আহসান (২৪) চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট গ্রামের নুরুল ইসলামের ছেলে। মহাদেবপুর থানার ওসি মো. […]

ড. ইউনূস-ব্লিঙ্কেন বৈঠক: পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা

বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। ড. ইউনূসের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাক্ষাতে এই আশা প্রকাশ করে যুক্তরাষ্ট্র। নিউইয়র্কে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ সময় ব্লিঙ্কেন বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের […]