ইসরাইলি হামলায় হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহ নিহত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও ইরানপন্থী মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে হিজবুল্লাহ। এর আগে, শুক্রবার লেবাননের বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে হিজবুল্লাহর সদর দফতরে হামলা চালায় ইসরায়েল। হামলার পরেই নাসারাল্লাহর মৃত্যুর বিষয়টি জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হাসান নাসরাল্লাহর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পরে […]

ইসলামী দলগুলোর মধ্যে জাতীয় ঐক্যের ডাক দিলেন চরমোনাইর পীর

নিজেদের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করে ইসলামী দলগুলোর মধ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে প্রতিনিধি সম্মেলনে তিনি এ ডাক দেন। ইসলামী আন্দোলনের আমির বলেন, বিগত দিনগুলোতে অনেকে ইসলামী দলগুলোর মাথায় লবণ রেখে বড়ই খেয়ে গেছেন। এখন থেকে সেই […]

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেয়ার লড়াইয়ে নির্ধারিত সময় ম্যাচ ড্র হয়। এরপর টাইব্রেকারে পাকিস্তানকে ৮-৭ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশের যুবারা। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে শুরুতে জোড়া গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের সাথে যোগ করা অতিরিক্ত সময় শেষ হবার ৩ […]

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটির গঠনের ২ মাসের মাথায় তা ভেঙে দেওয়া হলো। শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই ঢাকা মহানগর উত্তর […]

সমালোচনার মুখে পাঠ্যপুস্তক সংশোধনে গঠিত কমিটি বাতিল

সমালোচনার মুখে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত সকল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিল করা হয়েছে। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মাদ ইয়ানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা বলা হয়েছে। ঠিক কি কারণে এই কমিটি বাতিল করা হলো […]

অন্তর্বতী সরকারের ওপর অর্পিত দায়িত্বের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বতী সরকারকে তাদের ওপর অর্পিত দায়িত্ব প্রতিপালনের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে। বহন করতে সক্ষম হবেন না এমন দায়িত্ব অন্তর্বর্তী সরকারের কাঁধে নেয়া ঠিক হবে না। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) গণতান্ত্রিক পুনরুদ্ধার আন্দোলনে শহীদ রাকিব ও শহীদ সাব্বীর হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহ বিএনপির উদ্যোগে এ গণসমাবেশের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে […]

ছাত্র আন্দোলনে ১৫৮১ জন নিহতের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক উপ কমিটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি। সর্বশেষ তথ্যমতে সারা দেশে মোট ১৫৮১ জন নিহতের খবর প্রকাশ করেছে এ কমিটি। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে স্বাস্থ্য উপ-কমিটি, নাগরিক কমিটিসহ অংশীজনদের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। উপ-কমিটি জানান, জুলাই গণঅভ্যুত্থানে ৩১ […]

মারা গেলেন ‘হ্যারি পটার’ অভিনেত্রী ম্যাগি স্মিথ

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যুবরণ করলেন বর্ষীয়ান ব্রিটিশ অভিনেত্রী ম্যাগি স্মিথ। বিখ্যাত হ্যারি পটার সিরিজে প্রফেসর ম্যাকগোনাগল-এর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পাশাপাশি ডাউনটন অ্যাবের জন্য পরিচিতি পান অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে দুইবার অস্কার জিতেছেন ম্যাগি। ১৯৬৯ সালে দ্য প্রাইম অফ মিস জিন ব্রোডির জন্য প্রথম অস্কার জিতেছিলেন তিনি। ১৯৭০ সালে ক্যালিফোর্নিয়া […]

চট্টগ্রাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষ: পৃথক বক্তব্যে দুষলেন একে অপরকে

এবার চট্টগ্রাম কলেজে আধিপত্য নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার ব্যাখ্যা দিয়েছে উভয় পক্ষ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) উপয় পক্ষের পৃথক বক্তব্যের মাধ্যমে এই ব্যাখ্যা দেয়া হয়। ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার প্রচার সম্পাদক সালাউদ্দিন আকাশ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকটি সংবাদমাধ্যমে সংগঠনের সভাপতি ফখরুল ইসলামের নেতৃত্বে হামলার কথা বললেও বাস্তবে তার কোনো […]

ফিলিস্তিনে নৃশংসতা বন্ধে অনতিবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ড. ইউনুস

ফিলিস্তিনের জনগণের ওপর চলমান নৃশংসতা বন্ধে অনতিবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ভাষণে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য। সেখানকার জনগণের বিরুদ্ধে যে মানবতাবিরোধী অপরাধ হচ্ছে, তার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়বদ্ধ হতে হবে। তিনি আরও […]