স্মরণকালের ভয়াবহ হারিকেন মিল্টনের আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত হয়েছেন অন্তত ১৬ জন। স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, প্রাণহানির সংখ্যা আরও বাড়বে। এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রাপ্ত সংবাদে জানা গেছে, ফ্লোরিডার পশ্চিম উপকূলে সারাসোটা কাউন্টির সিয়েস্তা কি-তে ঘণ্টায় ১২০ মাইল বেগে হামলে পড়া ৩ নম্বর ক্যাটাগরি হারিকেন মিল্টনের […]
Author: লাইট অফ টাইমস্
যে কারণে ফ্রান্স থেকে বের করে দেওয়া হল লাদেন পুত্র ওমরকে
আল-কায়দার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের পুত্রকে বিতাড়িত করেছে ফরাসি সরকার। দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলিউ এ বিষয়টি নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো ৯ অক্টোবর বলেন, ২০২৩ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসবাদের পক্ষে পোস্ট করেছিলেন ওসামা বিন লাদেনের পুত্র ওমর বিন লাদেন। এ কারনে তাকে ফ্রান্স ছেড়ে যাওয়ার আদেশ জারি করা হয়েছে।” জাতীয় নিরাপত্তার স্বার্থে গৃহীত […]
পূজা মণ্ডপের গেইট ভাংচুর করতে গিয়ে হিন্দু যুবক গ্রেপ্তার
ভোলায় পূজা মণ্ডপের আলোক সজ্জা গেইট ভাঙচুরের সময় শিমুল চন্দ্র (৩৫) নামের এক যুবককে আটক করেছেন ভোলা সদর থানা পুলিশ। ওই যুবক ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মৃত মধুচন্দ্রের ছেলে। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৭টার দিকে ভোলা পৌরসভার আবহাওয়া অফিস সংলগ্ন শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির পূজা মণ্ডপের গেইট ভাঙচুর ও আলোকসজ্জায় ইটের ঢিল […]
মিয়ানমার থেকে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে গুলি, নিহত ১
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশি মাছ ধরার ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে এক জেলে নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছে আরও তিনজন। এ সময় ৪টি ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, চারটি ট্রলারে ৬০ জনকে উদ্ধার করে আনা হচ্ছে টেকনাফে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী। তিনি জানান, […]
মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
২০১৮ সালে কুষ্টিয়া আদালত চত্বরে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর একটার দিকে মাহমুদুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন। মামলায় শেখ হাসিনা ছাড়াও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি), কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার (এসপি), […]
ফ্লোরিডায় ২০৫ কিমি বেগে আঘাত হানলো ঘূর্ণিঝড় ‘মিল্টন’
ঘূর্ণিঝড় মিল্টন বুধবার রাতে টাম্পার দক্ষিণে ফ্লোরিডার উপসাগরীয় উপকূলে আছড়ে পড়ে। এর ফলে এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং রাজ্যের মধ্য ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল জুড়ে প্রাণঘাতী ঝড়, প্রচণ্ড বেগে বায়ুপ্রবাহ এবং বন্যা সৃষ্টিকারী বৃষ্টি আঘাত হানে। মায়ামি-ভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, মিল্টন যখন সারাসোটা কাউন্টির সিয়েস্তা কী-এর কাছে ল্যান্ডফল করে, তখন এটি ছিল একটি ক্যাটাগরি ৩ […]
২০২৪ সালে বিশ্বব্যাপী সাত লাখ মানুষের মৃত্যুর কারণ অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক
চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও বন্ধ হচ্ছে না বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বিক্রি। অপ্রয়োজনে এই ওষুধ সেবনে তৈরি হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ্যতা। শুধুমাত্র ২০২৪ সালে বিশ্বব্যাপী সাত লাখ মৃত্যুর কারণের মধ্যে ছিল অ্যান্টিবায়োটিক প্রতিরোধ্যতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, ২০৫০ সাল নাগাদ অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণে প্রতি বছর এক কোটি মানুষ মারা যেতে পারে। এশিয়া […]
এনআইডির তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে জয়-পলকের বিরুদ্ধে মামলা
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া, মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কাফরুল […]
ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে ৩ উপদেষ্টাকে নিয়ে কমিটি গঠন
জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। আইন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আহ্বায়ক করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, স্বরাষ্ট্র এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা। আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। আজ বুধবার (৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট আকারে […]
ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতে কমিটি গঠন
ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, তথ্য ও সম্প্রচার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। আজ বুধবার (৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট আকারে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, […]










