তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৩৩ রানে হারিয়েছে ভারত

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৩৩ রানে হারিয়েছে ভারত। শনিবার (১২ অক্টোবর) হায়দরাবাদের রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে সঞ্জু-সুরিয়াকুমারের শতরানের জুটিতে ভর করে বাংলাদেশকে ২৯৮ রানের টার্গেট দেয় স্বাগতিকরা। এই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ভারত। জবাবে নির্ধারিত ওভার শেষে ১৬৪ রান তুলতে সক্ষম হয় নাজমুল হোসেন […]

ভারতে পালানোর সময় যুগ্ম সচিব কিবরিয়া আটক

সীমান্ত দিয়ে ভারতের পালানোর সময় যুগ্ম সচিব এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  শনিবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া নামক এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। কিবরিয়া মজুমদার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। সবশেষ তিনি জাতীয় সংসদ ভবন সচিবালয়ে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। […]

২০২৯ পর্যন্ত কর অব্যাহতি পেল গ্রামীণ ব্যাংক

প্রায় চার বছর পর আয়করমুক্ত সুবিধা ফিরে পেয়েছে গ্রামীণ ব্যাংক। ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ আগামী পাঁচ বছর পর্যন্ত প্রতিষ্ঠানটির সব আয় করমুক্ত ঘোষণা করেছে সরকার। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। […]

মির্জাগঞ্জে সেনাবাহিনী ও বিএনপি নেতাদের পূজা মন্ডপ পরিদর্শন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা সদরস্থ সুবিদখালি বাজারে সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে শারদীয় দুর্গাপূজা  পরিদর্শন করে এক মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনী ও বিএনপির নেতারা। শুক্রবার রাতে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুবিদখালী বাজারের সর্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরে শারদীয় দুর্গাপূজা  উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র। সর্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির […]

পূজায় ৩৫ অপ্রীতিকর ঘটনায় ১১ মামলায় গ্রেফতার ১৭

দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এই কথা বলেন। আইজিপি বলেন, ‘যা কিছু ঘটুক, আমরা ব্যবস্থা নেব। সামান্য কিছু ঘটনা ঘটেছে, চুরির ঘটনা ঘটেছে কিছু, মন্দিরে হামলা অপচেষ্টা হয়েছিল, সেগুলোকে আমরা প্রতিরোধ করেছি।’ তিনি […]

দীপ্ত টিভির তামিম হত্যা মামলার আসামি শেখ রবিউলকে বিএনপির শোকজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিকতা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিকে শোকজ করেছে দলটি। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নয়াপল্টনে চিঠির জবাব দিতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়, দীপ্ত টিভির […]

জিজ্ঞাসাবাদ শেষে আজহারীকে ছেড়ে দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ

জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারীকে মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশ ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে আজহারীকে দেশটিতে প্রবেশ করতে দেয় মালয় ইমিগ্রেশন পুলিশ। এর আগে দেশটিতে প্রবেশকালে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের জেরার মুখে পড়েন মিজানুর রহমান আজহারী। তাকে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে কেন […]

দুর্নীতিবাজ নেতা দিয়ে দুর্নীতিমুক্ত দেশ গঠন সম্ভব নয় : ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দুর্নীতিবাজ নেতা দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গঠন সম্ভব নয়। সন্ত্রাসী-চাঁদাবাজি নেতাদের দ্বারা চাঁদাবাজমুক্ত সমাজ ও দেশ গঠন সম্ভব নয়। স্বাধীনতার ৫৩ বছরে বার বার নেতার পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন না হওয়া দেশ দুর্নীতিমুক্ত হয়নি। মানুষ অধিকার বঞ্চিত হয়ে হাহাকার করছে। এজন্য ভাল নেতা ও […]

ইসরায়েলী বিমান হামলায় লেবাননে নিহত ২২

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এই হামলায় দুটি ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বৈরুতের ওপর এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী আক্রমণ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, দুটি ভিন্ন এলাকায় দুটি আবাসিক ভবনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এর ফলে […]

প্রধান বিচারপতির বাসভবনকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের উদ্যোগ

রাজধানীর ১৯ হেয়ার রোডের প্রধান বিচারপতির বাসভবনকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণার উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ইতোমধ্যে এই বাসভবনটিকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা দেয়ার কার্যক্রম শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদফতর। বৃহস্পতিবার (১০ অক্টোবর) আপীল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আইনের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই […]