রাজনীতি

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান আর নেই

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, মৎস্য মন্ত্রী এবং খাদ্য মন্ত্রী আবদুল্লাহ আল নোমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। বিএনপির এই নেতার আজ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো। আবদুল্লাহ […]

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, অবস্থান কর্মসূচি স্থগিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল চারটায় প্রধান উপদেষ্টার বাসভবন (রাষ্ট্রীয় অতিথি ভবন) যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। পরে এক বিবৃতিতে জানানো হয়, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম […]

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি

আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে থেকে ঘোষণা দেয়া হবে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দলের। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বিষয়ক সংবাদ সম্মেলনের আয়োজন করে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি)। তাতে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম নয়া দল আত্মপ্রকাশের সময় জানান। সারজিস […]

নতুন দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা

চলতি মাসের ২৬-২৭ তারিখে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। এই দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। দল ঘোষণার আগে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন বাহিনীর সাবেক কয়েকজন সদস্যদের সঙ্গে মতবিনিময় করবে জাতীয় নাগরিক কমিটি। নতুন দল ঘোষণা নিয়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নতুন দলের […]

বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবে: মঈন খান

বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি-অটোরিকশা শ্রমিক দলের এক সভায় এমন মন্তব্য করেন তিনি। সভায় সকল মামলার ডাবল জরিমানা আদায় বন্ধের আহ্বান জানান বক্তারা। এছাড়াও যেকোন মামলার জরিমানা ১ হাজার টাকার নির্ধারণ করাসহ […]

দ্রুত নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি। ঠিক জানি না কখন, কোথায় কী হচ্ছে। বুঝতেও পারছি না। এই জায়গা থেকে আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব, জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে রাষ্ট্র সংস্কারে বিএনপির […]

নির্বাচনের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে মির্জা ফখরুলের সন্দেহ প্রকাশ

নির্বাচনের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারে থেকে দল গঠন করলে বিএনপি তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ফার্মগেটে সদস্য নবায়ন ও আলোচনা সভায় একথা জানান তিনি। এসময় ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা […]

কুয়েটে সংঘর্ষ : ঢাবিতে বৈষম্যবিরোধী ও ছাত্রদলের আলাদাভাবে বিক্ষোভ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আলাদা আলাদা বিক্ষোভ মিছিল করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয়তাবাদী ছাত্রদল। এর মধ্যে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টায় ঢাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষোভ মিছিলটি ভিসি চত্বর ঘুরে ফের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ […]

রাজনীতিবিদদের মাধ্যমেই সংস্কার করতে হবে : তারেক রহমান

ভোট যত দেরি হবে, তত বেশি ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, যতক্ষণ পর্যন্ত জনগণের সরাসরি প্রতিনিধি দেশ পরিচালনার দ্বায়িত্বে না আসবে, ততক্ষণ কোনো সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আহত ফটোসাংবাদিক ও পরিবারের সাথে মতবিনিময়ে ভার্চুায়ালি যুক্ত হয়ে তিনি এ শঙ্কা প্রকাশ […]

ইতিহাস দখলের নোংরা খেলা বন্ধের আহ্বান উপদেষ্টা আসিফ মাহমুদের

যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার করা হলে তা সহ্য করব না। রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি এ কথা জানান। আসিফ মাহমুদ স্ট্যাটাসে লেখেন, রাজনৈতিক স্বার্থে অনেকে অনেক কিছু বলছেন, বলেন। তাতে […]