জাতীয়

আবারও বাড়লো হজযাত্রী নিবন্ধনের সময়

চলতি বছরে হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বাড়লো আবারও। চতুর্থবারের মতো নিবন্ধনের সময় বৃদ্ধি করেছে ধর্ম মন্ত্রণালয়। তাতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন করতে পারবেন আগ্রহী মুসল্লিরা। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসাইন তসলিম এ তথ্য জানিয়েছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এ কথা জানান তিনি। এর আগে, তিন দফায় সময় বাড়িয়েও হজযাত্রীর কোটা পূরণ […]

বিশ্ব ইজতেমার ৫৭ তম আসরের প্রথম পর্ব শুরু

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুক্রবার (২ ফেব্রুয়ারি) ফজরের পর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাদ আসর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার ৫৭ তম আসর। ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইজতেমার মাঠ। ইজতেমায় যোগ দিতে তিন দিন আগে থেকেই আসতে শুরু করেন […]

শিশুদের বইপড়ায় আগ্রহী করে তুলতে অভিভাবকদের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের বেশি বেশি বই পড়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু জ্ঞান আহরণ নয়, বই ঘুমের ওষুধের বিকল্প হিসেবেও ভালো কাজ করে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বই মেলার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। এ সময় বই মেলার সাথে জড়িত শৈশবের নানা স্মৃতির কথা বলেন […]

বিশ্বে নতুন শ্রমবাজার সৃষ্টিতে কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

বিশ্বে নতুন নতুন শ্রমবাজার সৃষ্টিতে কাজ করছে সরকার। সম্ভাবনাময় দেশগুলোর সাথে যোগাযোগ চলছে। মেসিডোনিয়া ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক শেষে একথা বলেছেন, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বুধবার (৩১ জানুয়ারি) সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত মেসিডোনিয়ার রাষ্ট্রদূত। দেশটির শ্রমবাজারে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ […]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে-রাস্ট্রপতি

দেশের গণতন্ত্রের জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন অত্যন্ত যুগান্তকারী ঘটনা বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বললেন, এই নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণের জয় হয়েছে, জয় হয়েছে গণতন্ত্রের। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেয়া ভাষণে এসব […]

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ

আজ থেকে শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রীতি অনুযায়ী, মঙ্গলবার (৩০ জানুয়ারি) প্রথমেই নির্বাচন করা হবে নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার। বিকেল তিনটায় বসবে প্রথম অধিবেশন। এবারও সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর উপনেতা মতিয়া চৌধুরী। অন্যদিকে, বিরোধী দলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির জি এম কাদের ও উপনেতা আনিসুল ইসলাম […]

ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের চার্জশিট

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে চার্জশিট অনুমোদন দেয়া হয়েছে। গত বছরের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা […]

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে-প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ইতিহাস জানতে হবে এবং সংবিধান আত্মস্থ করতে হবে। সংসদ কার্যপ্রণালি বিধি পড়তে হবে। আমাদের সংসদ ওয়েস্ট মিনস্টার টাইপ পার্লামেন্ট। কাজেই সংসদ প্র্যাকটিস ভালো করে জানতে হবে। রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে স্বতন্ত্র এমপিদের সঙ্গে বৈঠকে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। বৈঠকটি সঞ্চালনা […]

২০২৩ সালে আত্মহত্যা করেছে ৫১৩ শিক্ষার্থী, যার ৩০৭ জনই নারী

বিদায়ী বছরে দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার ৫১৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে এই শিক্ষার্থীরা আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে ৩০৭ জনই নারী শিক্ষার্থী। যা মোট আত্মহত্যাকারীর ৬০ দশমিক ২ শতাংশ। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আচঁল ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শনিবার (২৭ জানুয়ারি) ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে ২০২৩ […]

মাঘের কনকনে শীতে ১১ জেলায় বিপর্যস্ত জনজীবন

মাঘের কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। কুয়াশার চাদরে আবৃত উত্তরের বেশিরভাগ জেলা। ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়া ভোগান্তি বাড়াচ্ছে কয়েকগুন। সবচেয়ে ভোগান্তিতে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। বৈরি আবহাওয়ায় কমেছে আয়-রোজগার। রয়েছে শীতবস্ত্রের অভাব। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ৭২ ঘণ্টার তথ্য অনুযায়ী, রংপুর-রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে। ১১ জেলায় তাপমাত্রার পারদ ঠেকেছে […]