জাতীয়

বায়তুল মোকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আলোচিত খতিব পদে নিয়োগ পেয়েছেন দেশবরেণ্য ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আবদুল মালেক (হাফি)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায় থেকে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, মুফতি আবদুল মালেক দেশ-বিদেশের […]

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মসূচি স্থগিত, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের অনুরোধে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করে সারাদেশে বিদ্যুৎ সরবরাহ চালু করেছে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এ তথ্য জানান আন্দোলনের সমন্বয়ক এজিএম আব্দুল হাকিম। এরআগে, ২০ জন কর্মকর্তাকে বরখাস্ত এবং ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় পল্লী বিদ্যুৎ সমিতির। এই […]

আরও ৪টি কমিশন গঠন; দায়িত্ব পেলেন যারা

আরও চারটি খাত সংস্কারে কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কমিশনগুলো হলো, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রমিক বিষয়ক কমিশন ও নারী বিষয়ক কমিশন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। এর মধ্যে, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রধান হিসেবে থাকবেন ড. এ কে আজাদ খান, গণমাধ্যম […]

ভারতেই আছেন শেখ হাসিনা, অবস্থান স্পষ্ট করলো দিল্লি

শেখ হাসিনা ভারতেই রয়েছেন এবং তিনি সেখানেই অবস্থান করবেন। এমনটা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধির জয়শওয়াল এ তথ্য জানান। রনধির জয়শওয়াল বলেন, শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশের নেয়া বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে দিল্লি অবগত রয়েছে। তবে নিরাপত্তার খাতিরে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ায় কারণে সেখানেই অবস্থান করবেন তিনি। […]

শেখ মুজিবুরের জন্ম ও মৃত্যুবার্ষিকীসহ জাতীয় ৮ দিবস বাতিল করা হয়েছে: তথ্য উপদেষ্টা

যেসব দিবস গুরুত্ব নয় এবং শুধু আওয়ামী লীগের দলীয় দিবস সেগুলোই বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের চেতনায় ৫ আগষ্ট নতুন দিবস হিসেবে যুক্ত হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। মহান মুক্তিযুদ্ধে শুধু জাতির পিতা নয়, অনেকেরই […]

‘আপনারা সঠিক সময়ে এ দেশে এসেছেন’ মার্কিন ব্যবসায়ীদের প্রধান উপদেষ্টা

মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ঢাকায় মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি একটি মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দলকে বলেন, ‘আপনারা সঠিক সময়ে এ দেশে এসেছেন।’ এক্সিলারেট এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ইউএস-বাংলাদেশ বিজনেস […]

৪৩তম বিসিএস থেকে ২০৬৪ জনকে নিয়োগ

৪৩তম বিসিএস থেকে ২০৬৪ জনকে ক্যাডার পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (১৫ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন। এর আগে, ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছিল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। তাতে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার ও ৬৪২ জনকে […]

সেনাবাহিনীতে বড় রদবদল, ডিজিএফআইয়ের নতুন ডিজি জাহাঙ্গীর আলম

সেনাবাহিনীর উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল হয়েছে। মেজর জেনারেল পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে। পদোন্নতি পাওয়া নতুন দুই লেফটেন্যান্ট জেনারেল হলেন মো. ফয়জুর রহমান ও মো. মাইনুর রহমান। এর মধ্যে মো. ফয়জুর রহমান প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক ছিলেন। তাকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়ে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করা হয়েছে। […]

সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান গ্রেফতার

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। রেজাউল করিম মল্লিক বলেন, রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আজ রাত প্রায় ৮টার দিকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।