যুক্তরাষ্ট্র, রাশিয়া ও আরব আমিরাতে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূতদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের নিয়োগ বাতিল করা হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ ইমরান হোসেন। রাশিয়ায় ছিলেন কামরুল আহসান এবং আরব আমিরাতে […]
জাতীয়
জাতীয়
সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ গ্রেফতার
সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতারের কথা জানায় ডিবি। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রসঙ্গত, ইমরান আহমদ সিলেট- ৪ আসনের ছয়বারের সংসদ সদস্য। ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথমে প্রবাসী কল্যাণ […]
গত ১৫ বছরে গণমাধ্যমের ভূমিকা নিয়ে গবেষণার আহ্বান প্রধান উপদেষ্টার প্রেস সচিবের
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ১৫ বছরে বাংলাদেশের পত্রিকা-টেলিভিশনের ভূমিকা নিয়ে গবেষণা হওয়া উচিত। রোববার (২০ অক্টোবর) বিকেলে মোজাফ্ফর আহমেদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। তিনি বলেন, গবেষণার মাধ্যমে তুলে আনতে হবে কিভাবে সাংবাদিকতার মাধ্যমে জনগণের অধিকার কেড়ে নেয়া হয়েছে। দেশে গণতন্ত্র না থাকলেও বহিবিশ্বের কাছে বৈধ গণতন্ত্র দেখানো হয়েছে। […]
ফায়ার সার্ভিসকে বন্যাকালীন উদ্ধার সরঞ্জাম প্রদান করলো যুক্তরাষ্ট্র
বন্যার্তদের উদ্ধার কার্যক্রম দ্রুত এবং সময়োপযোগী করতে, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে সরঞ্জাম প্রদান করেছে যুক্তরাষ্ট্র। রোববার (২০ অক্টোবর) সকালে, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মিরপুর শাখায় এসব সরঞ্জাম হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত মার্কিন ডেপুটি হেড অব মিশন মেগান বোলডিন। সরঞ্জামসমূহের মধ্যে রয়েছে, মার্কিন দূতাবাসের প্যাসিফিক অগমেন্টেশন টিমের মাধ্যমে আটটি নৌকা, ১১০টি লাইফ ভেস্ট এবং অন্যান্য জরুরি […]
সরকারকে অসহযোগিতা করলে সিস্টেম ভেঙে নতুন লোক নিয়োগ: আসিফ মাহমুদ
অসহযোগিতা করলে প্রয়োজন হলে সিস্টেম ভেঙে দিয়ে নতুন লোক নিয়োগ দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে সরকার কোনো ছাড় দেবে না। চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে শনিবার জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। দ্রব্যমূল্য […]
নির্বাচন কমিশন পুনর্গঠনে দ্রুতই সার্চ কমিটি : মাহফুজ আলম
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের জন্য দ্রুতই সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, কারা নির্বাচন কমিশনার হবে তা সার্চ কমিটি ঠিক করবে। এরপর ইসি পরবর্তী সংস্কারগুলো করবে। শনিবার (১৯ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সংলাপ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমীতে এক সংবাদ সম্মেলনে […]
অতিথির স্ট্যাটাসে ভারতে থাকবেন শেখ হাসিনা
ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। দেশটিতে তিনি কী হিসেবে থাকছেন এ নিয়ে অনেকের প্রশ্ন থাকলেও এ নিয়ে এতদিন মুখ খুলেনি ভারতের নীতিনির্ধারকরা। ভারতে শেখ হাসিনার থাকার বিষয়ে গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) অল্প শব্দ খরচ করেছে দেশটি। এদিন আনুষ্ঠানিকভাবে ভারত সরকার জানায়, আমিরাত বা মধ্যপ্রাচ্যের কোনও দেশে শেখ হাসিনার যাওয়ার খবর বা তার পরবর্তী […]
ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
আধুনিক বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি ফররুখ আহমদের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। তাঁকে ইসলামী রেনেসাঁর কবি বলা হয়। তিনি ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার মাঝআইল গ্রামে জন্মগ্রহণ করেন। এবং ১৯৭৪ সালের ১৯ অক্টোবর সন্ধাবেলায় ঢাকায় ইন্তেকাল করেন ফররুখ আহমদ। খানসাহেব সৈয়দ হাতেম আলী ও রওশন আখতারের দ্বিতীয় পুত্র তিনি। ফররুখ আহমদ ১৯৩৭ সালে খুলনা জেলা স্কুল […]
শেখ হাসিনা নিজের সিদ্ধান্তে ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা’ বাতিল করেছিলেন : বিচারপতি মতিন
বিচারপতি এম এ মতিন বলেছেন, রায়ের তোয়াক্কা না করেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের সিদ্ধান্তে ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা’ বাতিল করে দিয়েছিলেন। শনিবার (১৯ অক্টোবর) সকালে সিআরডিএপি অডিটোরিয়ামে হওয়া এক সেমিনারে তিনি এ কথা বলেন। বিচারপতি মতিন বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে সংবিধানের ১১৬ নম্বর অনুচ্ছেদ পুর্নবহাল করতে হবে। এছাড়া সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদও সংশোধন করতে […]
সাগরে আবারও লঘুচাপের সম্ভাবনা, ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘দানা’
অক্টোবরের শুরু থেকেই দেশের বিভিন্ন জায়গায় কম-বেশি বৃষ্টি হচ্ছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগে সেপ্টেম্বরে বৃষ্টির পরিমাণ কম থাকলেও, সারা দেশে গড়ে স্বাভাবিকের চেয়ে ৩৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। তবে রংপুর বিভাগে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক ছিল। বর্ষার শেষ সময়ে এসে দেশের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই ঝরছে বৃষ্টি। আজ শুক্রবার সন্ধ্যায় ৬টা পর্যন্ত যশোরে সর্বোচ্চ ১১৭ মিলিমিটার […]










