নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে করার প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধিরা। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, স্থানীয় নির্বাচন শেষ করে জাতীয় নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন সাবেক স্থানীয় সরকার প্রতিনিধিরা। জাতীয় নির্বাচনও নির্দলীয় সরকারের অধীনে […]
জাতীয়
জাতীয়
হিন্দু সম্প্রদায়কে নিয়ে কিছু দেশি মিডিয়াও গুজব ছড়াচ্ছে: প্রেস সচিব
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সম্প্রতি দেশের হিন্দু সম্প্রদায়কে নিয়ে গুজব ছাড়ানোর হচ্ছে। শুধু ভারতীয় নয় দেশের কিছু মিডিয়াও গুজব ছড়াচ্ছে। রোববার (৮ ডিসেম্বর) রাজধানীতে ‘নতুন বাংলাদেশ: অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা সরজমিনে এসে বাংলাদেশের আসল পরিস্থিতি দেখার আহ্বান জানাচ্ছি। দেশের […]
বিনা টেন্ডারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যবসা নয়: উপদেষ্টা ফাওজুল কবির
বিদ্যুৎ ও জ্বালানি খাতে এতোদিন কোনো প্রতিযোগিতা ছিল না। পরিচয় থাকলেই গ্যাস উৎপাদন বা পাওয়ার প্ল্যান্ট করা যেতো। কিন্তু এখন থেকে বিনা টেন্ডারে এই খাতে কোনো ব্যবসা হবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। শনিবার (৭ ডিসেম্বর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে জ্বালানির দাম ও সরবরাহ নিয়ে আয়োজিত […]
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত, বললেন সাবেক সেনা সদস্যরা
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাওয়া কমপ্লেক্সের নিচে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দের আয়োজনে প্রতিবাদ সমাবেশে এ কথা জানানো হয়। এই প্রতিবাদ সমাবেশে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের সমালোচনা করা হয়। এতে বলা হয়, ৫ আগস্টের পর একের […]
ভারতের অপপ্রচারে আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা সাখাওয়াত
ভারতের প্রপাগান্ডাতে বাংলাদেশের কোনো ক্ষতি নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, আমাদের চিকিৎসা, বাজার সবই আছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরের নবনির্মিত কার্গো ভেহিকেল টার্মিনাল পরিদর্শন করেন উপদেষ্টা সাখাওয়াত। পরে স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। এ সময় সাংবাদিদের সাখাওয়াত বলেন, […]
ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ
এবার ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া না হলেও গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গোপনীয় এক দাফতরিক চিঠিতে কলকাতা ডেপুটি হাইকমিশনকে ভারতীয়দের ঢালাওভাবে ভিসা দেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেয়া হয়েছে। আজ শুক্রবার থেকে সেই নির্দেশ কার্যকরও শুরু করেছে কলকাতা দূতাবাস। এর আগে, ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের […]
বর্তমান সরকার ব্যর্থ হলে বড় বিদ্রোহ হবে: জ্বালানি উপদেষ্টা
বর্তমান সরকার যদি ব্যর্থ হয় তাহলে অনেক বড় বিদ্রোহ হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে এইচআর কনভেনশনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বড় প্রকল্প নেয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত। যেটা পদ্মা […]
শিল্পায়নের নামে উর্বর কৃষি জমি নষ্ট নয়: কৃষি উপদেষ্টা
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিল্পায়নের নামে উর্বর কৃষি জমি যাতে অকৃষি খাতে চলে না যায় সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটে মৃত্তিকা দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। কৃষি উপদেষ্টা বলেন, বাংলাদেশে কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি। মাটির […]
ত্রিপুরা ও কলকাতা থেকে ২ কূটনীতিককে ফিরিয়ে নিলো ঢাকা
মাত্র ২৪ ঘণ্টার নোটিশে ভারতের কলকাতা ও ত্রিপুরা থেকে দুই বাংলাদেশি কূটনীতিককে ফিরিয়ে নিয়েছে ঢাকা। ভারতের পরিবর্তিত পরিস্থিতি আলোচনার জন্য অনির্দিষ্টকালের জন্য তাদের ফিরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে। ফিরিয়ে নেয়া দুই কূটনীতিকরা হলেন ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো. আশরাফুল রহমান। এতে বাংলাদেশের প্রতিনিধি শূন্য হয়ে পড়েছে কলকাতা […]
মত পার্থক্য থাকলেও আমরা একই পরিবারের সদস্য : ধর্মীয় নেতাদেরকে প্রধান উপদেষ্টা
ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের মধ্যে অনেক পার্থক্য থাকলেও আমরা পরস্পরের শত্রু নই। বিভিন্ন দাবি-দাওয়া থাকলেও কথা বলা, কাজকর্ম ও ধর্মের অধিকারের জায়গায় সবাই এক। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি এসব কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের নানামত, ধর্ম ও রীতিনীতি […]









