দেশজুড়ে

তুরাগ তীরে চলছে ইজতেমা, ইবাদত-বন্দেগিতে মশগুল মুসল্লিরা

টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা জুবায়েরের অনুসারীদের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা। ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন মাওলানা জুবায়েরপন্থিরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে বয়ান। খিত্তায় খিত্তায় ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। চলছে দ্বীনের বয়ান ও দাওয়াতী কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আসকারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও। এতে অংশ নিয়েছেন সারা দেশের অন্তত ২২ […]

সিরাজগঞ্জের সাবেক এমপি আব্দুল আজিজ গ্রেফতার

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (৩ ফেব্রারুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু। তিনি বলেন, সোমবার রাতে রাজধানীর কলাবাগান থেকে সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেফতার করা […]

টুঙ্গিপাড়ায় আ’লীগ-পুলিশ সংঘর্ষে আহত ৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় এক কর্মীকে আটকের জেরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনের এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ আটজন আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়। পাল্টাপাল্টি ধাওয়া চলাকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা ‘জয় […]

কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

কুমিল্লার লাঙ্গলকোটে উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম ভূইঁয়া নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঙ্গড্ডা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সেলিম ভূঁইয়া উপজেলার হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার স্থানীয় বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়া ও তার সমর্থকরা […]

যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যুর ঘটনায় উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন

কুমিল্লায় যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের (৪০) মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ জানুয়ারি রাত ৩টায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা হতে তৌহিদুল […]

হাফেজে কোরআনদের আগামীতে রাষ্ট্র্রের গুরুত্বপূর্ণ কাজে নেতৃত্ব দিতে হবে: ধর্ম উপদেষ্টা

অন্তর্বতি সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হাফেজে কোরআনদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে আগামীতে নেতৃত্ব দিতে হবে ও অবদান রাখতে হবে। সদাসর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে। হাফেজ হওয়ার পাশাপাশি উচ্চ শিক্ষা অর্জন করতে হবে। শুক্রবার (৩১জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে জাতীয় হাফেজে কোরআন পরিষদ বাংলাদেশের ব্যবস্থাপনায় আয়োজিত জাতীয় হাফেজে কোরআন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে […]

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে আজ

আজ শুক্রবার বিশ্ব ইজতেমার প্রথম দিন। টঙ্গীর তুরাগপাড়ে চলছে ঈমান-আকিদার বয়ান। ফজরের নামাজের পর বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। একই সঙ্গে আজ অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মাগরিবের নামাজের পর থেকেই শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। ভারতের মাওলানা ইব্রাহিম দেওলারের আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে এবারের […]

বাউফলে অগ্নিকাণ্ডে আটটি বসতঘর ভস্মীভূত

পটুয়াখালীর বাউফলে আগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে এবং ২টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এতে পরিবারগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বগা ফেরিঘাট সংলগ্ন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানায়, প্রথমে স্থানীয় আতহার কাজীর […]

রেলওয়ের স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, ট্রেন চলাচল স্বাভাবিক

দাবি মেনে নেয়ার আশ্বাসে, কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন রেলের রানিং স্টাফরা। ভোর থেকেই শুরু হয়েছে রেল চলাচল। রাজশাহী থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস ৬টা ১০ মিনিটে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বুধবার মধ্যরাতে, রেল উপদেষ্টার বাসভবনে হয় বৈঠক। যেখানে, শ্রমিক প্রতিনিধি দলের পাশাপাশি মধ্যস্থতার জন্য উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ ও বিএনপির প্রতিনিধি শিমূল বিশ্বাস। ২০২১ […]

মির্জাগঞ্জে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

মোঃ শামসুল হক, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে মাধবখালি ইউনিয়ন পরিষদ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী। উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব গোলাম রসুল মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা কৃষকদলের সদস্য […]