দেশজুড়ে

পিরোজপুরে বাস চাপায় নিহত বাবা-ছেলে

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বাস চাপায় পিতা পুত্র নিহত হয়েছে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার  নাজিরপুর-মাটিভাঙ্গা সড়কের রুহিতলাবুনিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় গুরুতর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় পিতা মাহাবুব মোল্লা (৩৫) ও পুত্র ইয়াত মোল্লা (১৫)। নিহতরা উপজেলার  চালিতাবাড়ি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত একজনের পরিচয় […]

কুড়িগ্রাম গিয়েও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেত্রী দোলনা

ঢাকা থেকে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি গিয়েও গ্রেফতার এড়াতে পারলেন না সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার (২৭)। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলা থানা পুলিশ তাকে তার গ্রামের বাড়ি হতে গ্রেফতার করে। দোলনা আক্তার উপজেলার ফুলবাড়ি সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল […]

গণতন্ত্রের জন্য নতুন করে আরেকটা সংগ্রাম শুরু করতে হবে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে নির্বাচনই একমাত্র পথ। যার মাধ্যমে গণতন্ত্রে পৌঁছানো যায়। সে লক্ষে নতুন করে আরেকটা সংগ্রাম শুরু করতে হবে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা বিএনপির আয়োজনে ঠাকুরগাঁও জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটি ভয়ংকর […]

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ১১ জনের মধ্যে এক নারীর মৃত্যু

ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে দগ্ধ ১১ জনের মধ্যে শিউলি আক্তার নামে এক নারী মারা গেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ইন্সস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দগ্ধদের মধ্যে আরও ৩ জনের অবস্থা গুরুতর। বাকিরাও একই হাসপাতালে চিকিৎসাধীন। গত শুক্রবার রাতে আশুলিয়ায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার […]

অপারেশন ডেভিল হান্ট; বাউফলে ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

পটুয়াখালীর বাউফলে অপারেশন ডেভিল হান্ট অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আলমকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এছাড়াও মামলায় জড়িত থাকার অভিযোগে অজ্ঞাত নামা আসামি হিসেবে সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ শিকদারকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার […]

আজ থেকে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবারের ইজতেমা আরও বিশেষ গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক হতে চলেছে। কেননা প্রথমবারের মতো শবে বরাতের পুণ্যময় রজনীতে টঙ্গীর তুরাগপাড়ে আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। আখেরি মুনাজাত ছাড়াও বিশ্ব ইজতেমায় শবে বরাতের রাতে মুসল্লিরা দেশ জাতি ও […]

গাজীপুরে আওয়ামী লীগের হামলায় আহত কাশেম মারা গেছেন

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত আবুল কাশেমের (২০) মৃত্যু হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। এই বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. […]

কলাপাড়ার কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে আগুনের অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কাফির বাড়ি, এ তথ্য নিশ্চিত করেছে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন। স্টেশন অফিসার মো.ইলিয়াস হোসাইন জানান, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২ টার দিকে আমাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে। এমন সংবাদের ভিত্তিতে […]

বিজিবির প্রতিবাদের পর কুড়িগ্রাম সীমান্তে বসানো সিসিটিভি ক্যামেরা সরালো বিএসএফ

বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) প্রতিবাদের পর কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বাঁশজানী সীমান্তে শূন্য রেখায় বসানো সিসিটিভি ক্যামেরা অপসারণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ক্যামেরা খুলে নেয় বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাসুদুর রহমান। গত রোববার (৯ ফেব্রুয়ারি) এস এর ৯৭৮ নম্বর সীমানা পিলারের পাশে শূন্য […]

হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি মজিদ খান গ্রেফতার

হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় […]