প্রতারণা মামলায় লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি) কলাবাগান থানা। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। মুহাম্মদ তালেবুর রহমান জানান, প্রতারণা মামলায় লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে […]
দেশজুড়ে
দেশজুড়ে
চিরনিদ্রায় শায়িত হলেন লেফটেন্যান্ট নির্জন
কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানজিম ছারোয়ার নির্জনের (২৩) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জানাজা শেষে টাঙ্গাইল সদর উপজেলার করের বেকতা এলাকার স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, মঙ্গলবার বিকেলে কক্সবাজার থেকে নির্জনের মরদেহ বহনকারী হেলিকপ্টারটি টাঙ্গাইলে পৌঁছায়। এরপর তার মরদেহ করের বেতকা […]
নারায়ণগঞ্জে বাস টার্মিনাল দখলকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ; আহত ১০, গ্রেফতার ৮
নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বন্ধন পরিবহনের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি’র দু’পক্ষ। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ৫ আগস্ট সরকার পতনের পর সিটি বন্ধন পরিবহন দখলে নেয় সাবেক ছাত্রদল নেতা কারাবন্দি জাকির খানের অনুসারীরা। বিকেলে স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত রানা, […]
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদ ইসলামের
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। তিনি বলেন, আন্দোলনকালে আমরা যে ঐক্য দেখিয়েছি যার মাধ্যমে স্বৈরাচার পতন হয়েছে তা ধরে রাখতে হবে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেগমগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে বন্যা দুর্গতদের খাদ্য সহায়তা প্রদানকালে তিনি এসব […]
ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের কমিটি গঠন; সভাপতি আমিনুল, সাধারণ সম্পাদক সজীব
মো.শামসুল হক,মির্জাগঞ্জ প্রতিনিধিঃ মির্জাগঞ্জ উপজেলা থেকে ঢাকায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম’ (এমজেএফ) এর কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার ঢাকার তোপখানা রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা ও একাধিক সাংবাদিক সংগঠনের প্রতিষ্ঠাতা মো: জাকির হোসেনের সভাপতিত্বে সংগঠনের সকল সদস্যের উপস্থিতে দুই সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও নয় […]
বাউফলে আকস্মিক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
মাত্র পনেরো মিনিটের ঝড় সাথে বজ্রসহ বৃষ্টি। এতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলায়। উপরে গেছে বিদ্যুতের খুটি ও গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক টিনের ঘর। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে পুরো উপজেলা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এই উপজেলায় প্রবল বেগে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড়। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আকস্মিক এই ঘূর্ণিঝড় […]
রাঙ্গামাটিতে পাহাড়ি-বাঙালি সংর্ঘষে তিনজন নিহত, ১৪৪ ধারা জারি
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় রাঙ্গামাটি জেলার পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন খান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙ্গামাটি জেলার পৌরসভা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং জনগণের জানমাল ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে। তাই আজ শুক্রবার দুপুর ১টা হতে […]
‘ নাটোরে স্বামীর সহযোগিতায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ’
নাটোরের সিংড়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলার চৌগ্রাম ও ডাহিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, চৌগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল আলী মন্ডল (৩৮), একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোপাল চন্দ্র সরকার (২২), রাকিব আলী (২২), আব্দুল মমিন (২২), […]
বাউফলে নিজ ঘর থেকে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পটুয়াখালীর বাউফলে নিলয় ব্যাপারী (১০) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ওলিপুরা গ্রামে নিজ ঘরের দোতলার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু উপজেলার সদর ইউনিয়নের ওলিপুরা গ্রামের তাপস ব্যাপারির একমাত্র সন্তান। তাপস ব্যাপারি স্ত্রীকে নিয়ে রাজধানী ঢাকায় থাকেন। নিহত শিশু দাদা-দাদীর সঙ্গে গ্রামে বসবাস […]
সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের হাতাহাতি, সভা পণ্ড
সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময় সভা পণ্ড হয়েছে। ছাত্রদের দুই পক্ষের দ্বন্দ্বে এই সভা করতে পারেননি কেন্দ্রীয় সমন্বয়করা। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার অন্যতম সমম্বয়ক নাজমুল হোসেন রনি জানান, শিল্পকলা একাডেমিতে বিকেলে ওয়াহিদুজ্জামান, আকরাম […]










