ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ইতিহাসের সবচেয়ে বেশি টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ–ভারত সম্পর্ক। দ্বিপক্ষীয় সম্পর্কে দেখা দেওয়া এই চ্যালেঞ্জের বিষয়টি স্বীকার করে নিয়েছে দুই নিকট প্রতিবেশী দেশ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের […]
জাতীয়
জাতীয়
ভৌগোলিক অবস্থানের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: প্রধান উপদেষ্টা
ভৌগোলিক অবস্থানের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল, এটার ব্যবহার শুরু করলে তখন শিকল দিয়েও আমাদের অর্থনীতিকে কেউ বেঁধে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজিত ‘বার্ষিক সম্মিলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা […]
পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না: ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টা
পাসপোর্ট করতে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই ভেরিফিকেশনকে হয়রানি বলে উল্লেখ করেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টা এ কথা জানান। ড. ইউনূস বলেন, পাসপোর্ট তো আমার নাগরিক অধিকার। পাসপোর্ট একটি নাগরিক পরিচয়পত্র। এখন আইন করে […]
ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ: ড. ইউনূস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের পথচলায় বাধা সৃষ্টি করতে একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি। যত ছোট-বড়, মাঝারি ও ধনী রাষ্ট্র—সবাই আমাদের পক্ষে। কারও কোনো দ্বিধা নেই। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠকে এ কথা বলেন তিনি। ড. […]
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক; সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত বেশির ভাগ দল
জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে মত দিয়েছে বেশির ভাগ রাজনৈতিক দল। শনিবার বিকালে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে দলগুলোর পক্ষ থেকে এমন মতামত দেওয়া হয়। এতে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন হবে এই আশাবাদ ব্যক্ত করে […]
নতুন বাংলাদেশ গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায় সব ধরনের সহায়তা দিচ্ছে : প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পুরোনো বাংলাদেশ সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল, তাই আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব পর্যায় থেকে আমরা অনেক বড় সহায়তা পাচ্ছি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব-আমিরাতের দুবাইয়ে চলমান ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটের (ডুব্লউজিএস) এক প্লেনারি সেশনে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী […]
আসাদুজ্জামান কামালের বাসায় তৈরি হতো আন্দোলন দমনের নীল নকশা
জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলনকে দমন করতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় প্রতি সন্ধ্যায় ‘কোর কমিটি’ বৈঠকে বসত। এতে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাসংস্থার সাবেক শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকতেন। সেখানেই মূলত আন্দোলন দমনের নীল নকশা তৈরি হতো। বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন থেকে জানা যায়, […]
জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানালো অন্তর্বর্তী সরকার
জুলাই-আগস্ট হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন স্বাধীনভাবে তদন্ত করেছে। প্রতিবেদনে গত জুলাই-আগস্ট মাসে শেখ হাসিনার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচার গ্রেফতার, নির্যাতন এবং অতিরিক্ত বলপ্রয়োগের মতো মানবাধিকার […]
‘আয়নাঘরে’র মাধ্যমে ‘আ. লীগ সরকার আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে: প্রধান উপদেষ্টা
শান্তিতে নোবেলজয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে, গত সরকার (আওয়ামী লীগ সরকার) আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে সর্বক্ষেত্রে, এটা (আয়নাঘর) তার একটা নমুনা। ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ‘আয়নাঘর’ নামে পরিচিত যৌথবাহিনীর বন্দিশালা পরিদর্শন করছেন। এ সময়ে তার সঙ্গে স্থানীয় ও বিদেশি গণমাধ্যমের […]
শেখ হাসিনার নির্দেশেই গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী: জাতিসংঘের প্রতিবেদন
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই জুলাই-আগস্ট অভ্যুত্থানে নির্বিচারে গুলি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে এমন কথা বলা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে সংস্থাটি। বাংলাদেশ সময় আজ দুপুর আড়াইটায় জেনেভায় এই প্রতিবেদন প্রকাশ করার কথা। তার আগে বিভিন্ন মাধ্যমে […]










