জাতীয়

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেফতার

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। প্রসঙ্গত, গত ৫ আগস্ট […]

সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা; ৬ রুটে নৌযান চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে ঢাকা থেকে ছয়টি রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, উপকূলীয় অঞ্চলের নদী উত্তাল থাকার কারণে ঢাকা থেকে নোয়াখালীর হাতিয়া, টাঙ্গাইলের বেতুয়া, পটুয়াখালীর খেপুপাড়া, চরমোন্তাজ, রাঙ্গাবালী ও ভোলার মনপুরাগামী উপকূলীয় অঞ্চলের নৌপথে যান চলাচল […]

‘আয়নাঘর’ পরিদর্শন করে ভুক্তভোগীদের বর্ণনার সঙ্গে মিল পেয়েছে গুম কমিশন

মাত্র ১৩ কার্য দিবসে ৪০০টি গুমের অভিযোগ জমা পড়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কাছে। এরইমধ্যে বিভিন্ন সংস্থার আলোচিত বন্দিশালা ‘আয়নাঘর’ পরিদর্শন করে ভুক্তভোগীদের বর্ণনার সঙ্গে মিল পেয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। তবে বিভিন্ন স্থান পরিবর্তনের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রমাণগুলো মুছে ফেলার অভিযোগ তুলেছে সংস্থাটি। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে গুম সংক্রান্ত কমিশনের কার্যক্রম নিয়ে […]

সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেফতার

রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (২ অক্টোবর) রাত ৮টায় রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৫ আগস্ট রাজশাহী বাগমারাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর হামলা ও […]

উপদেষ্টাদেরও আয়-সম্পদের হিসাব দিতে হবে, নীতিমালা জারি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদেরও আয় ও সম্পদ বিবরণী জমা দিতে হবে। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে তার বিবরণীও জমা দিতে হবে। আজ মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ জারি করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা […]

সাবেক এমপি আব্দুর রউফ ও একরামুল করিম চৌধুরী গ্রেফতার

নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চট্টগ্রামের খুলশি থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন একরামুল করিম চৌধুরী। এর আগে ২০০১ সালের জাতীয় নির্বাচনে নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের […]

আমরা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখব : ড. ইউনূস

ফিলিস্তিন ও তার জনগণের প্রতি সবসময় বাংলাদেশের সমর্থন থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ফিলিস্তিন কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে। আমরা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখব। ফিলিস্তিনি জনগণকে বিশেষ করে শিশু ও মহিলাদের বিরুদ্ধে বর্বরতা থেকে রক্ষা করতে বাংলাদেশ অবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। মঙ্গলবার (১ অক্টোবর) ফিলিস্তিনের […]

এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল নৌ ও বিমানবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীর পর এবার নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদেরও সারাদেশে আগামী দুই মাসের (৬০ দিন) জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট্রের ক্ষমতা দেয়া হলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) প্রজ্ঞাপনে সাক্ষর করেন তিনি, যা আজ প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৮৯৮ সালের ফৌজদারি […]

মৌলবাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আপস উদ্বেগজনক ও ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত: টিআইবি

নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থান্বেষী মৌলবাদী হুমকির কাছে অন্তর্বর্তীকালীন সরকার আপস করে উদ্বেগজনক ও ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিলের সিদ্ধান্ত বৈষম্যহীন ‘নতুন বাংলাদেশ’ এর স্বপ্ন ও অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থী ও […]

দ্বৈত ভোটার হতে অনেকে পায়ের আঙুলের ছাপ দেয়: ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম বলেছেন, দ্বৈত ভোটার হবার ক্ষেত্রে অনেকে পায়ের আঙুলের ছাপ দেয়। এ ধরনের দুর্নীতি-অনিয়ম মানা হবে না। সোমবার (৩০সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে ভার্চুয়ালি বরিশাল অঞ্চলের জাতীয় পরিচয়পত্র সংশোধন, নতুন ভোটার নিবন্ধন ও ভোটার স্থানান্তর বিষয়ক সভায় তিনি এ কথা বলেন। শফিউল আজিম বলেছেন, কমিশন না থাকলেও ইসি সচিবালয়ের […]