জাতীয়

নতুন পাঁচ উপদেষ্টার মধ্যে ৩ জনের শপথ আজ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আঁকার বাড়ছে। আজ রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন পাঁচ উপদেষ্টা হলেন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, সাবেক আইজিপি খোদাবক্স চৌধুরী, আকিজ-বশির গ্রুপের এমডি শেখ বশির উদ্দিন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. সাইদুর রহমান। […]

শহীদ নূর হোসেন দিবস আজ

আজ ১০ নভেম্বর। শহীদ নূর হোসেন দিবস। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও সংগ্রামের এক অবিস্মরণীয় দিন। ১৯৮৭ সালের এই দিনে, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লেখা স্লোগান নিয়ে মিছিলে অংশ নিয়েছিলেন নূর হোসেন। মিছিলটি রাজধানীর জিরো পয়েন্ট (বর্তমান শহীদ নূর হোসেন চত্বর) এলাকায় পৌঁছালে পুলিশ গুলি চালায়। এতে গুলিবিদ্ধ […]

সম্প্রীতির দেশ গঠনে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান সেনাপ্রধানের

সম্প্রীতির দেশ গঠনে সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধ ধর্মীয় মহাসম্মেলন উপলক্ষে আজ শুক্রবার ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, শুভ কঠিন চীবর দান উপলক্ষে সেনাপ্রধান সবাইকে […]

ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব গ্রেফতার

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তাহজীব আলম সিদ্দিকী সমি’কে গ্রেফতার করেছে র‌্যাব। জামায়াত কর্মী ও ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষক আব্দুস সালাম হত্যা মামলার আসামি তিনি। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাত ১২টার দিকে ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাবের বরাত দিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ […]

আমির হোসেন আমু গ্রেফতার

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু গ্রেফতার হয়েছেন। বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পর্যায়ক্রমে তাকে গ্রেফতার দেখানো হবে। তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ডের […]

৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মজা করে লিখছিলেন, ‘বয় অর গার্ল’? শেষ পর্যন্ত গার্ল হলো না। বয়-ই করলেন বাজিমাত। নির্বাচনে ২৭৭ ইলেক্টোরাল ভোট পেয়ে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এ যাত্রায় যাকে হারিয়েছেন, সেই ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিসের অবশ্য এ লড়াইয়ে নামারই কথা ছিল না। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনই প্রার্থী হবার […]

মাওলানা সাদকে আসতে দেয়া হলে সরকারকে পালাতে হবে: জুবায়েরপন্থীদের হুঁশিয়ারি

বিশ্ব ইজতেমায় ভারতের মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেয়া হলে অন্তর্বর্তী সরকারকে দেশ ছেড়ে পালাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাবলিগের সাধারণ সাথী ও কওমিপন্থী আলেম-ওলামারা। তারা তাবলীগ জামাতের মাওলানা জুবায়েরের অনুসারী হিসেবে পরিচিত। মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলন থেকে তারা এই হুঁশিয়ারি দেন। এতে মাওলানা আব্দুল হামিদ (পীর মধুপুর) বলেন, বিশ্ব ইজতেমা নিয়ে […]

ইসলামী মহা-সম্মেলন আজ

আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শীর্ষস্থানীয় আলেমগণের নেতৃত্বে অনুষ্ঠিত হবে ইসলামী মহা-সম্মেলন। এ সম্মেলনকে সফল করতে দেশের সর্বস্তরের আলেম ওলামা ও আপামর তাওহীদি জনতাকে দলে দলে যোগদান করার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলনকে কেন্দ্র ঢাকা অভিমুখে রওয়ানা […]

ছয় সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত ছয় সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে সংস্কার কমিশনের সব শেষ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সোমবার (৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার, জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ […]

মাইনাস টু ফর্মুলার পরিকল্পনা সরকারের নেই, মির্জা ফখরুলের মন্তব্য ভিত্তিহীন

মাইনাস টু ফর্মুলা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য ভিত্তিহীন উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এমন বক্তব্য অহেতুক বিতর্কের সৃষ্টি করে। সোমবার (৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড ওয়ান হেলথ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্যের প্রেক্ষিতে, মৎস্য […]