যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, দেশে বর্তমানে ১ কোটি ৮ লাখ বেকার রয়েছে। এদের মধ্যে ২৬ লাখ গ্রাজুয়েট। এরইমধ্যে ৮৬ হাজার ২৭৭ জনকে চাকরি দেয়া হয়েছে। আগামী দুই বছরের মধ্যে ৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে।রোববার (১৭ নভেম্বর) সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান […]
জাতীয়
জাতীয়
শব্দ ও বায়ুদূষণসহ প্রকৃতি রক্ষায় শিক্ষার্থীদের যুক্ত করা হবে: পরিবেশ উপদেষ্টা
শব্দ ও বায়ুদূষণসহ প্রকৃতি রক্ষায় মন্ত্রণালয়ের সাথে স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের যুক্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আয়জিত ডিআরএমসি ৩য় জাতীয় প্রকৃতি উৎসবের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, প্রকৃতিকে সবুজ করাসহ দূষণরোধে সরকার কাজ শুরু করেছে। পলিথিনের বিকল্প হিসেবে […]
সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন
আরও ৬০ দিনের জন্য সশস্ত্রবাহিনীকে সারাদেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেনাবাহিনীর ক্যাপ্টেন বা তদুর্ধ্ব কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেয়া হয়েছে। পাশাপাশি প্রেষণে বিজিবি ও কোস্টগার্ডে কর্মরত সমমর্যাদার কর্মকর্তারাদেরও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব […]
রাজনৈতিক দূর্বৃত্তের সাথে লুটের সহযোগী ছিলো প্রশাসন: মূখ্য সচিব
রাজনৈতিক দূর্বৃত্তের সাথে থেকে জনগণের সম্পদ লুটের সহযোগী ছিলো জনপ্রশাসন। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার মূখ্য সচিব মোহাম্মদ সিরাজউদ্দিন মিয়া। শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর বিয়াম মিলনায়তনে প্রশাসনিক সংস্কার ও উন্নয়নঃ বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যত ভাবনা বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন। তিনি বলেন, এসব কারণেই ভাবমূর্তি সঙ্কটে আছে জনপ্রশাসন ও পুলিশ বাহিনী। এই ভাবমূর্তি পুনরুদ্ধার […]
আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাক-স্বাধীনতার: প্রধান উপদেষ্টা
তরুণরা আওয়াজ তুলেছেন। আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাক-স্বাধীনতার— এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সংস্কারই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ। এ কাজে সরকারকে সহায়তা করার পাশাপাশি […]
সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম মারা গেছেন
সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম (৮১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। শনিবার (১৬ নভেম্বর) ভোর পৌনে ৫টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইসড হাসপাতালে তিনি মারা যান। সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, আজ দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে বিচারপতি ফজলুল করিমের জানাজা অনুষ্ঠিত হবে। বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর […]
রায়েরবাজারে ১২৭ শহীদের গণকবর শনাক্ত: সমন্বয়ক রিফাত রশীদ
গণঅভ্যুত্থানে শহীদ ১২৭ জনের গণকবর ঢাকার রায়েরবাজার কবরস্থানে শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশীদ। আজ শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে রায়েরবাজার কবরস্থানে জুলাই বিপ্লবের গণকবর জিয়ারত ও পরিদর্শন শেষে তিনি তা জানিয়েছেন। সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা বলেন, এখনও অনেক পরিবার হারানো স্বজনদের খুঁজে পায়নি। যে গণহত্যা চালিয়েছে, তা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল। […]
আজীবন রাষ্ট্রীয় খরচে চিকিৎসা পাবেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের আজীবন রাষ্ট্রীয় খরচে চিকিৎসা দেওয়া হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার একটি অংশের সঙ্গে ছয় উপদেষ্টার বৈঠক হয়। বৈঠক শেষে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এই আন্দোলনে আহতদের একটি ইউনিক কার্ড দেওয়া হবে। যা […]
বিমানবন্দরে প্রবাসীদের জন্য আরেকটি লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে প্রবাসীদের জন্য আরেকটি লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৯টার কিছু আগে এ লাউঞ্জ উদ্বোধন করেন তিনি। এই লাউঞ্জ প্রবাসীদের কষ্ট লাঘবে কাজে দেবে বলে জানান ড. ইউনূস। এর আগে, রাত ৮টার কিছু আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। কপ-২৯ […]
ভবিষ্যতে যেন আর কোনো দেশ অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে না পারে : আসিফ নজরুল
এদেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই; খেয়াল রাখতে হবে, ভবিষ্যতে যেন আর কোনো দেশ অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে না পারে- এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুই বিচারপতির স্মারণসভায় তিনি একথা বলেন। এ সময় কোনোভাবেই উগ্রবাদকে গ্রহণ করা হবে না জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল […]










