দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী হাসিনার শাসনামলের গত ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটি তিন মাসের অনুসন্ধান প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আজ রোববার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাঁর তেজগাঁও কার্যালয়ে এই রিপোর্ট হস্তান্তর করেছে কমিটির প্রধান অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। […]
জাতীয়
জাতীয়
ভারতীয় গণমাধ্যম দেশকে জঙ্গিরাষ্ট্র প্রমাণের চেষ্টা করছে: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের গণঅভ্যুত্থানে খুশি নয়। তারা প্রপাগাণ্ডা ছড়াচ্ছে। বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানো চেষ্টা চালাচ্ছে। এটি খুবই আনফেয়ার। রোববার (১ ডিসেম্বর) রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, গত ১৫ বছরে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে […]
সবাই মিলে কাজ করলে ক্রান্তিলগ্ন থেকে উত্তরণ সম্ভব: সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে পাশে দাঁড়িয়েছে। সবাই মিলে কাজ করলে দেশের এই ক্রান্তিলগ্ন থেকে বের হওয়া সম্ভব। রোববার (১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা এবং শান্তিকালীন পদক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের জন্যই আজকের এই অবস্থান। […]
শুরু হলো মহান বিজয়ের মাস
শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। পৃথিবীর মানচিত্রে একটি নতুন ভূখণ্ডের স্বীকৃতি আদায়ের মাস। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলার দামাল সন্তানদের ছিনিয়ে আনা বীরত্বগাথা অর্জনের মাস ডিসেম্বর। কয়েক মাস আগে ছাত্র-জনতার বিজয়ের পর এবারের বিজয়ের মাসে থাকছে নতুন উদ্দীপনা। দেশে শান্তি-শৃঙ্খলা ও অর্থনৈতিক উন্নয়নে গণতন্ত্রের যে প্রত্যাশা তাও ধ্বনিত হবে দেশবাসীর মুখে। বাঙালির হাজার বছরের ইতিহাসে […]
ডিআরইউ’র নতুন সভাপতি সালেহ, সম্পাদক সোহেল
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৪ এ সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হাসান সোহেল। শনিবার (৩০ নভেম্বর) নির্বাচনের ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ। ফলাফল অনুযায়ী, ডিআরইউর সভাপতি পদে ৮০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক নয়া দিগন্তের আবু সালেহ আকন। তার প্রতিদ্বন্দ্বী […]
ভারতীয় মিডিয়ার মিথ্যাচার রুখতে দেশীয় মিডিয়াকে ভূমিকা রাখার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
জাতীয় স্বার্থে জাতীয় ঐক্যমত থাকতে হবে। আমরা কারও জন্য হুমকি না, কেউ আমাদের হুমকি হোক তাও আমরা চাই না। বাংলাদেশ-ভারত সম্পর্ক: প্রত্যশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক গোলটেবিল বৈঠকে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার (৩০ নভেম্বর) সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই গোলটেবিল বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই দেশের সম্পর্কে ভারত যদি আমাদের কনসার্নকে […]
সাংবাদিক মুন্নি সাহা আটক
সাংবাদিক মুন্নী সাহাকে আটক করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সবজি কিনতে গিয়ে সাধারণ জনতার তোপের মুখে পড়েন তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেন। তিনি জানান, মুন্নি সাহা কারওয়ান বাজারে সবজি কিনছিলেন। সবজি কিনতে গিয়ে জনতার তোপের […]
প্রবাসী শ্রমিকদের ভোগান্তি নিরসনে কাজ করছি : ড. আসিফ নজরুল
বিদেশে বাংলাদেশি শ্রমিকদের শোষণ, পাসপোর্ট ও এনআইডি প্রাপ্তি এবং ব্যাংকে টাকা স্থানান্তর ও টাকা তোলার ক্ষেত্রে ভোগান্তি নিরসনে কাজ করছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, বিদেশে শ্রমিক শোষণ বন্ধের বিষয়ে আমরা কাজ করছি। কিছুটা অগ্রগতি হোক, তখন জানাবো।’ আজ শুক্রবার (২৯ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক […]
বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ভারতে; ঢাকার তীব্র নিন্দা
ভারতেরপশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টাকে অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বানও জানানো হয়। শুক্রবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে একটি হিন্দু […]
গণমাধ্যম গত তিনটি নির্বাচনে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে পারেনি : নির্বাচন কমিশনের প্রধান
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘সংস্কার গুরুত্বপূর্ণ। সংস্কারের জন্য কিছু সময় দিতে হবে। একটি যৌক্তিক সময় দিতে হবে, অতীতের বিয়োগান্তক অভিজ্ঞতা যাতে ফিরে না আসে। নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ওয়াচডগের ভূমিকা পালন করার কথা। তাদের সত্যকে সত্য বলার কথা, মিথ্যাকে মিথ্যা বলার কথা। কিন্তু গত তিনটি নির্বাচনে তারা […]










