জাতীয়

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

ভূমি মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ হাসান আরিফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। হাসপাতাল সূত্র জানিয়েছে, তিনি বিকেল ৩টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা […]

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিলেন ড. ইউনূস

মিশরের রাজধানী কায়রোতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনের একটি বিশেষ অধিবেশনে যোগ দেয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়টিতে যান। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. সালামা দাউদ ড. ইউনূসকে স্বাগত জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মাহমুদ সিদ্দিকও উপস্থিত ছিলেন। এর […]

‘বিজিবি দিবস’ উপলক্ষে রাস্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও বহির্গমন রোধ, সীমান্তবর্তী সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিধান, শিল্প কারখানায় নিরাপত্তা প্রদানসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির ভূমিকা প্রশংসনীয়। আগামীকাল শুক্রবার ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস’। এ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। দিবসটিতে তিনিবর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কর্মরত সকলকে আন্তরিক […]

বিডিআর হত্যাকাণ্ড: শেখ হাসিনা-মইন ইউসহ ৫৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদসহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের সাথে তাদের সংশ্লিষ্টতা দাবি করে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন নিহত সেনা পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নিহত সেনা সদস্যদের পরিবারের পক্ষে এ অভিযোগ দায়ের […]

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে আটকে পড়া ডাকাতের অস্ত্রসহ আত্মসমর্পণ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় হানা দেয়া ৩ ডাকাতকে আটক করা হয়েছে। যৌথবাহিনীর ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তারা আত্মসমর্পণ করেন। এ সময় তারা ৩টি দেশীয় অস্ত্র জমা দেয়। আটকের পরে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের র‍্যাব-১০ এর অধিনায়ক খলিলুর রহমান […]

এসবি প্রধানসহ পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। এসবি প্রধানের দায়িত্ব দেয়ার এক মাস ২৩ দিনের মাথায় তাকে অ্যান্টি টেররিজম ইউনিটে (এটিইউ) বদলি করা হলো। তিনি এখন এটিইউ প্রধানের দায়িত্ব পেলেন। এছাড়া দুইজন ডিআইজি ও একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ঢাকা পুলিশ স্টাফ কলেজের উপ-পুলিশ মহাপরিদর্শক […]

মোদির বিতর্কিত মন্তব্যের জেরে মু‌ক্তিযু‌দ্ধের সঠিক ইতিহাস তুলে ধ‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

এবারের বিজয় দিবসের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিতর্কিত পোস্টকে কেন্দ্র ক‌রে মু‌ক্তিযু‌দ্ধের সঠিক ইতিহাস তুলে ধ‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ইতিহাসের তথ্য’ শিরোনামে এ বিবৃতি দেয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ সংগ্রাম এবং ৯ মাসব্যাপী নৃশংস যুদ্ধ সহ্য করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন দেশ […]

ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিসরের পথে প্রধান উপদেষ্টা

ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিসরের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর ত্যাগ করে। এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের সরকার প্রধান যোগ দেবেন। সম্মেলনের ফাঁকে একাধিক দেশের সরকার প্রধানের সাথে ড. মুহাম্মদ ইউনূসের সাইডলাইন বৈঠক হওয়ার […]

হজের নিবন্ধনের সময় ৮ দিন বাড়লো

২০২৫ সালে হজের নিবন্ধনের সময় ৮ দিন বাড়িয়েছে সরকার। আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা নিবন্ধন করতে পারবেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য […]

স্থানীয় নির্বাচনের বিষয়ে আপাতত প্রস্তুতি নেই, জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি: সিইসি

যেভাবে নির্বাচন করলে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, সেসব পদক্ষেপ কমিশন গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আরও জানালেন, স্থানীয় নির্বাচনের বিষয়ে আপাতত কোনও প্রস্তুতি নেই, জাতীয় নির্বাচন নিয়েই কমিশন কাজ করছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। […]