আয়নাঘরের মতো কোনো নির্যাতনের ঘর যাতে তৈরি না হয় সেটি নিশ্চিত করতে হবে। গুম শব্দটিকে চিরদিনের মতো বিদায় করতে হবে— এমন মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে শাহবাগে বিশ্ব গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ নামের একটি সংগঠনের এক্সিবিশনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, যারা গুমের […]
জাতীয়
জাতীয়
পাচার হওয়া অর্থ ফেরাতে সুইস সরকারের সহযোগিতা চেয়েছেন ড. ইউনূস
বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দেশটির রাষ্ট্রদূত রেতো রেংগলির সাথে সৌজন্য সাক্ষাতে এ সহযোগিতা চান তিনি। বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, পাচারের অর্থ ফেরত আনা খুবই জরুরি। এ সময় সুইস রাষ্ট্রদূতের এর উপায় […]
পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত হচ্ছে: আইএসপিআর
রাঙামাটিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। বুধবার (২৮ আগস্ট) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৭ আগস্ট) রাঙামাটির জুরাছড়িতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ব্যাপারে […]
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেফতার
রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (২৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে আদালতে মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার। মামলায় জাতীয় সংসদের […]
জনপ্রশাসনে নতুন সচিব মোখলেসুর রহমান
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ বুধবার (২৮ আগস্ট) তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ পেয়েছেন মো. মোখলেসুর রহমান। তাকে দুই বছরের জন্য চুক্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ দিয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উল্লেখ্য, […]
ভারতবিরোধী পোস্টে ‘লাভ রিয়াক্ট’ দেয়ায় বাংলাদেশি ছাত্রী বহিষ্কার
ভারতবিরোধী একটি পোস্টে ‘লাভ রিয়াক্ট’ দেয়ায় আসামের জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউট (এনআইটি) থেকে এক বাংলাদেশি ছাত্রীকে বহিষ্কার করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার। ঐ বাংলাদেশি শিক্ষার্থীর নাম মাইশা মেহজাবিন বলে জানা গেছে। তিনি আসামের শিলচরে অবস্থিত এনআইটির ইলেকট্রিক অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী ছিলেন। ভারতীয় গণমাধ্যমের দাবি, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের […]
ড. ইউনূস-এরদোগান ফোনালাপ, দেশ পুনর্গঠনে সহায়তার আশ্বাস এরদোগানের
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এ সময় দেশ পুনর্গঠনে সহায়তার জন্য শীঘ্রই একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল পাঠানোর কথা জানান প্রেসিডেন্ট এরদোগান। মঙ্গলবার (২৭ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূসের সাথে ফোনালাপকালে এ কথা বলেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বাংলাদেশের বন্যা কবলিত এলাকায় প্রাণহানির জন্য শোক […]
র্যাব বিলুপ্তির দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ
সম্প্রতি বাংলাদেশে হওয়া গুরুতর নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতার জন্য একটি স্বাধীন প্রক্রিয়া থাকা উচিৎ বলে মনে করে হিউম্যান রাইটস ওয়াচ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো একটি চিঠিতে এ সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেছে নিউ ইয়র্ক-ভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি। এছাড়া বাংলাদেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) বিলুপ্ত করার দাবিও জানানো […]
ঢাবির নতুন উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি বিশ্ববিদ্যালয়টির ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন। আজ সোমবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তাকে নিয়োগ দেন। ড. নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপ-উপাচার্য। অধ্যাপক নিয়াজ ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি […]
সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা-সমাবেশ-বিক্ষোভ নিষিদ্ধ
বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশেপাশে যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা […]










