জাতীয়

বিজিবি-বিএসএফ ৫৫তম সীমান্ত সম্মেলন; সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার আহ্বান

ভারতের নয়াদিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী (১৭-২০ ফেব্রুয়ারি) ৫৫তম সীমান্ত সম্মেলন শেষ হয়েছে। এতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের মহাপরিচালকরা এতে অংশ নেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে এক যৌথ প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এবারের সম্মেলনে বিজিবি মহাপরিচালক সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে […]

২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা এসপিদের ওএসডি বা অবসরে পাঠানো হবে: উপদেষ্টা আসিফ

২০১৮ সালের নির্বাচনের সময় দায়িত্বে থাকা পুলিশ সুপারদের (এসপি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ কথা লেখেন তিনি। আসিফ মাহমুদ বলেন, সঠিক জনপ্রতিনিধি পেতে চাইলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। যাদের মদদে ফ্যাসিবাদের ডালপালা ছড়িয়েছে তাদের […]

মাতৃভাষা সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

মাতৃভাষা দিবসে সব মাতৃভাষা সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আজ আমরা মাতৃভাষা দিবসে সব মাতৃভাষা সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আবেগের কারণ তো আছেই, মস্ত বড় স্বার্থের কারণও আছে। এখন আমাদের জানা নেই কোন অজ্ঞাত নামহীন মাতৃভাষা পৃথিবী সম্পূর্ণ বদলে দেবে। কোনো সম্ভাবনাকে অবজ্ঞা করলে মস্ত […]

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে অর্থাৎ ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে প্রথমে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপর আসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর প্রধান বিচারপতির […]

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

২১ ফেব্রুয়ারি, ২০২৫। আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এইদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে। এতে কয়েকজন ছাত্র শহীদ হন। তাদের মধ্যে সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার অন্যতম। তাই দিনটিকে শহীদ দিবস বলা হয়ে থাকে। একুশের প্রথম প্রহরে স্মৃতির মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন […]

বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়ায় দৃঢ় সমর্থন দিয়েছে ইতালি

বাংলাদেশি ও এদেশে বসবাসরত রোহিঙ্গাদের প্রতি সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি। এছাড়া বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়ায় দৃঢ় সমর্থনের কথা জানান তিনি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. হাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। […]

২০১৮ সালের নির্বাচনের সময় দায়িত্বে থাকা ৩৩ ডিসি ওএসডি

২০১৮ সালের নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জন জেলা প্রশাসককে (ডিসি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এই সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওএসডি হওয়া এসব কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ব্যস্ত করা হয়েছে। এই ৩৩ জন যুগ্মসচিব পদে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগে কর্মরত ছিলেন। জনস্বার্থে এই বদলির আদেশ […]

ঢাকার মোহাম্মদপুরে যৌথবাহিনীর উপর হামলা, পাল্টা গুলিতে দুজন নিহত

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার ৪০ ফিট এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ওয়্যারলেস অপারেটর আব্দুর রব জানান, দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, যৌথবাহিনীর নিয়মিত টহলের সময়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত […]

একটু ছাড় দিয়ে হলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য ধরে রাখার আহ্বান মাহফুজ আলমের

একটু ছাড় দিয়ে হলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য ধরে রাখার আহ্বান জানালেন মাহফুজ আলম। জনগণ ও মধ্যবর্তী অবস্থানের সপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন এই উপদেষ্টা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) নিজের অ্যাকাউন্ট থেকে পোস্টটি করেন তিনি। পোস্টে মাহফুজ আলম লিখেছেন; মাহফুজ লেখেন, এ অভ্যুত্থান সবার। সেজন্যই মাস্টারমাইন্ড নামক মিডিয়ার তৈরি হাইপকে শুরুতেই প্রত্যাখ্যান করেছেন তিনি। অনেকগুলো […]

মানুষ নামাজমুখী হলে সমাজে অপরাধ প্রবণতা কমে যায়: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানুষ নামাজমুখী হলে সমাজে অপরাধ প্রবণতা কমে যায়। মসজিদ থেকেই সাম্প্রদায়িক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়বে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আ ফ ম খালিদ বলেন, মসজিদ […]