ভারতের ১৯ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়াকে সাহায্য করার অভিযোগে ১৯টি ভারতীয় প্রতিষ্ঠান ও দুই ভারতীয় নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে তাৎক্ষিণভাবে ওই দুই ব্যক্তির নাম জানা যায়নি। বুধবার (৩০ অক্টোবর) যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা দিয়েছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। রাশিয়া, চীন, তুরস্ক, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ডের মতো ভারতের চার […]

শিল্পাঞ্চলে নাশকতা সৃষ্টির অভিযোগে ৩৩৫ দুষ্কৃতকারী গ্রেফতার: আইএসপিআর

দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গত ৯ আগস্ট থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে ৩৩৫ জনকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি টাস্কফোর্স। এছাড়া, ফ্যাক্টরি মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে ৭২৩টি সফল আলোচনার মাধ্যমে ৫৬টি কারখানা ভাঙচুর বা অগ্নিসংযোগ প্রতিরোধ করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব […]

সাবেক গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেফতার

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির […]

ঢাকায় ‘জাতিসংঘে বাংলাদেশের ৫০ বছর’ উদযাপন

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি নিয়ে উদযাপন করা হয়েছে ’জাতিসংঘে বাংলাদেশের ৫০ বছর’। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইউএন হাউস এ অনুঠিত হয় এই আয়োজন। জাতিসংঘ দিবস-২০২৪ উপলক্ষে এ দিন চিত্র প্রদর্শনীতে অংশ নেন দেশ বিদেশের জাতিসংঘে কর্মরত ব্যক্তিত্বরা। বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এমন বেশ কিছু আলোকচিত্র রাখা হয় প্রদর্শনীতে। দেশের […]

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে ছাত্ররা

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে জাপা কার্যালয়ের নিচ তলার কয়েকটি রুম পুড়ে গেছে। নিচ তলায় জাপার ঢাকা মহানগর কার্যালয় এবং চেয়ারম্যান ও মহাসচিবের রুম ছিল। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটে। এর আগে, […]

বিসিএস দেয়া যাবে সর্বোচ্চ চারবার

কোনো চাকরিপ্রত্যাশী সর্বোচ্চ চারবার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশ নিতে পারবেন। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর আগে গত সপ্তাহে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সর্বোচ্চ তিনবার বিসিএস দেয়া যাবে বলে সিদ্ধান্ত হয়েছিল। এছাড়া চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ করার সিদ্ধান্ত হয়েছিল ওই বৈঠকে। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ […]

মার্কিন নির্বাচন : যেসব অঙ্গরাজ্যের ওপর নির্ভর করবে ফলাফল

সর্বশেষ দুই মার্কিন নির্বাচনেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে। এবারের নির্বাচনেও একই রকম লড়াইয়ের পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। সংখ্যাগরিষ্ঠ ভোট নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয় ‘ইলেকটোরাল কলেজ’ পদ্ধতিতে। এ পদ্ধতিতে ৫০টি মার্কিন অঙ্গরাজ্য থেকে ৫৩৮ জন ইলেক্টর নির্বাচিত হন। তারাই নির্ধারণ করেন প্রেসিডেন্ট কে হবেন। ইলেকটোরাল কলেজ অনুযায়ী, প্রতিটি অঙ্গরাজ্যে নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি […]

চীনের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং

টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থানটি দখল করেছেন। তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। চীনের ‘হুরুন চায়না রিচ লিস্ট ২০২৪’ নামের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত ২৬ বছর ধরে এই তালিকা প্রকাশ পাচ্ছে। এতে ১৮তম ধনী ব্যক্তি হিসেবে প্রবেশ করেছেন ঝাং। […]

ফেনীতে বিএনপি-যুবদলের দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

ফেনীর সোনাগাজী উপজেলায় বিএনপি ও যুবদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সোনাগাজী বাজারের পশ্চিম পাশে দেড় ঘণ্টাব্যাপী দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ চলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু ও উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। সন্ধ্যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী […]

কুষ্টিয়ায় ২ ভাইকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সহোদরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের সাতারপাড়া বাজারে এই হামলার ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, আব্দুল হামিদ (৫০) ও নজরুল (৪৫)। তাদের বাড়ি ওই ইউনিয়নের বেগুনবাড়ী গ্রামে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবির দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। কুষ্টিয়া পুলিশের ঊর্ধ্বতন […]