রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত ছয় সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে সংস্কার কমিশনের সব শেষ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সোমবার (৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার, জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ […]
Author: লাইট অফ টাইমস্
ট্রাম্পকে বিজয়ী করতে যেন একাই একশ’ ইলন মাস্ক
ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন মসনদে বসাতে, রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। প্রচারণার শুরু থেকেই রিপাবলিকান নেতার পাশে এই টেক বিলিওনিয়ার। মাত্র ৩ মাসে, ট্রাম্প শিবিরের পেছনে খরচ করেছেন ৭৫ মিলিয়ন ডলার। কেবল অঢেল অর্থ অনুদানই নয়, প্রচারেও দিয়েছেন নিজের মূল্যবান সময়। ভোট আদায়ে, নিজেই বের করেছেন নানা কৌশল। তবেঁ, প্রশ্ন হচ্ছে ট্রাম্পকে […]
মাইনাস টু ফর্মুলার পরিকল্পনা সরকারের নেই, মির্জা ফখরুলের মন্তব্য ভিত্তিহীন
মাইনাস টু ফর্মুলা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য ভিত্তিহীন উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এমন বক্তব্য অহেতুক বিতর্কের সৃষ্টি করে। সোমবার (৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড ওয়ান হেলথ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্যের প্রেক্ষিতে, মৎস্য […]
এবারও দুই পর্বে বিশ্ব ইজতেমা
এবারও দুইভাগে হবে বিশ্ব ইজতেমা। আজ সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে দুপুরে এ সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুরু হয়ে চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। আর দ্বিতীয় পর্ব হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি। তবে মাওলানা সাদ ও যোবায়েরের সমর্থকরা কে কোন পর্বে ইজতেমা সম্পন্ন করবেন, সেটা পরে জানানো […]
৪ মহানগর ও ৬ জেলার বিএনপির কমিটি ঘোষণা
জেলা ও মহানগর পর্যায়ে দশ সাংগঠনিক শাখার কমিটি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৪ নভেম্বর) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই কমিটির ঘোষণা করা হয়। বিএনপির আজ ঘোষিত কমিটিগুলো হলো— ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম মহানগরে আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগর আহ্বায়ক কমিটি, সিলেট মহানগর, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলায় […]
গান বাংলার তাপস কারাগারে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সংগীতভিত্তিক টিভি চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৪ নভেম্বর) বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। এসময় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত শুনানির জন্য আগামী বুধবার […]
মার্কিন নির্বাচন : ‘কার জিত হবে’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টশিয়াল নির্বাচনের আর বাকি তিন দিন। তুমুল হাড্ডাহাড্ডির লড়াইয়ে শেষে ‘কার জিত হবে’ এ নিয়ে এখন আলোচনা সবখানে। এ নির্বাচন নিয়ে মার্কিন নাগরিকদের মাঝেও উদ্বেগের শেষ নেই। মার্কিন সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন (এপিএ) এক গবেষণায় দেখিয়েছে, প্রাপ্তবয়স্ক প্রতি ১০ জন নাগরিকের মধ্যে সাত জনই আসন্ন নির্বাচন নিয়ে মানসিক চাপে আছেন। গত চার বছরে হওয়া দুটি যুদ্ধ, […]
সংবিধান সময়োপযোগী করার পরামর্শ ড. কামাল হোসেনের
সাংবিধানিক সংস্কার কমিশনের (জাতীয় সংসদ সচিবালয়ের উপ-পরিচালক) দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মো. সাব্বির মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশিষ্ট আইনবিদ ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন সংবিধান সংস্কার কমিশনকে সংবিধান সময়োপযোগী করার পরামর্শ দিয়েছেন। আজ শনিবার (০২ নভেম্বর) সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর মতিঝিল কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য […]
শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সভাপতিসহ তার সহযোগীদের বিরুদ্ধে আনা হয় একের পর এক মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ। এবার, শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যসহ ৭০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি)। আইসিসির রোম স্ট্যাটিউটের ১৫ […]
কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল
বিএনপি দেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশে অযথা ইস্যু তৈরি করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। শনিবার (২ নভেম্বর) রাজধানীর মহাখালীতে বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদের স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে ঘিরে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এসব ষড়যন্ত্র […]










