বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহী মামলার বাদী অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদিকে আটক করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) দুপুরে তাকে উত্তরার ৯নং সেক্টরের ৬নং রোডের ১৪নং বাসা থেকে আটক করেছে উত্তরা পশ্চিম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মমতাজ উদ্দিন মেহেদির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে।গ্রেফতারের পর তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া […]
Author: লাইট অফ টাইমস্
ইসরাইলে জাতিসংঘ কর্তৃক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে ৫২ দেশের সমর্থন পেলো তুরস্ক
গাজ্জা ও দক্ষিণ লেবাননে গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে পরিষদের স্থায়ী সদস্য সহ ৫২টি দেশের সমর্থন পেয়েছে তুরস্ক। রবিবার (১০ নভেম্বর) রাজধানী রিয়াদে ওআইসি ও আরব লীগের পররাষ্ট্র পর্যায়ের যৌথ শীর্ষ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান একথা জানান। তিনি বলেন, ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধে তুরস্ক […]
ছেলে ও পুত্রবধূর হাতে নির্যাতনের শিকার সেই স্কুল শিক্ষক মারা গেছেন
ছেলে ও পুত্রবধূর হাতে নির্যাতনের শিকার সাতক্ষীরার অবসরপ্রাপ্ত সেই স্কুল শিক্ষক অরবিন্দু মন্ডল (৮০) মারা গেছেন। রোববার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। তার বাড়ি সদর উপজেলার বাঁশতলা গ্রামে। এর আগে, গত ২ নভেম্বর অরবিন্দু মন্ডলকে মারপিট করে হাত-পা বেঁধে রাখার অভিযোগ ওঠে ছেলে বিশ্বনাথ মন্ডল ও পুত্রবধু […]
দেশ ও সংগঠন ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে : সোহেল তাজ
আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। রোববার (১০ নভেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট করেন সোহেল তাজ। ফেসবুক পোস্টে তিনি লেখেন, দেশ ও সংগঠন ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ […]
শপথ নিলেন তিন উপদেষ্টা; দায়িত্ব পেলেন কে কোন মন্ত্রণালয়ের
বাড়লো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার। নতুন করে আজ রোববার (১০ নভেম্বর) শপথ নিলেন তিনজন উপদেষ্টা। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ নেয়া উপদেষ্টারা হলেন, ব্যবসায়ী ও আকিজ-বশির গ্রুপের এমডি সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এর আগে, দুই দফায় অন্তর্বর্তী […]
আ’লীগের নষ্ট করা নির্বাচনী ব্যবস্হার সংস্কার শেষে নির্বাচন: হাসনাত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগে রাষ্ট্রের যৌক্তিক সংস্কার হবে এবং নির্বাচন এর একটি অংশ। আওয়ামী লীগ সরকার পুরো নির্বাচন ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর সংস্কারের পরে নির্বাচন হবে বলেও জানান তিনি। রোববার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েতে তিনি এসব […]
নতুন পাঁচ উপদেষ্টার মধ্যে ৩ জনের শপথ আজ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আঁকার বাড়ছে। আজ রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন পাঁচ উপদেষ্টা হলেন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, সাবেক আইজিপি খোদাবক্স চৌধুরী, আকিজ-বশির গ্রুপের এমডি শেখ বশির উদ্দিন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. সাইদুর রহমান। […]
শেখ হাসিনাসহ পলাতকদের ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি করছে সরকার
শেখ হাসিনাসহ জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত এবং পলাতকদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। রোববার (১০ নভেম্বর) সকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এ সময় আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) দেয়া আওয়ামী লীগের অভিযোগ সরকার আমলে নিচ্ছে না জানিয়ে আইন উপদেষ্টা বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ন করতেই সরকারের বিরুদ্ধে […]
শহীদ নূর হোসেন দিবস আজ
আজ ১০ নভেম্বর। শহীদ নূর হোসেন দিবস। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও সংগ্রামের এক অবিস্মরণীয় দিন। ১৯৮৭ সালের এই দিনে, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লেখা স্লোগান নিয়ে মিছিলে অংশ নিয়েছিলেন নূর হোসেন। মিছিলটি রাজধানীর জিরো পয়েন্ট (বর্তমান শহীদ নূর হোসেন চত্বর) এলাকায় পৌঁছালে পুলিশ গুলি চালায়। এতে গুলিবিদ্ধ […]
‘ক্যাডার যার, মন্ত্রণালয় তার’: আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ
বৈষম্যহীন, জনবান্ধব ও কল্যাণমূলক সিভিল সার্ভিস গঠনে উপসচিব ও তদূর্ধ্ব পদে কোটা পদ্ধতি বাতিল করে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে নিয়োগ চায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। একইসঙ্গে স্ব স্ব ক্যাডারের কর্মকর্তারা যাতে মন্ত্রণালয় ও বিভাগগুলোর শীর্ষ পদে যেতে পারেন, সেই সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়। আজ শনিবার রাজধানীর পূর্ত ভবন মিলনায়তনে পরিষদ আয়োজিত ‘রাষ্ট্র সংস্কার: প্রেক্ষিত […]










