ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এই অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হলেন তিনি। এই অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য খালেদা জিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে […]
Author: লাইট অফ টাইমস্
সেন্টমার্টিন যেতে লাগবে ট্রাভেল পাস
সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণে একটি কমিটি গঠন করেছে পরিবেশ মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পর্যটকদের ভ্রমণে ট্রাভেল পাস নিতে হবে। মঙ্গলবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ের এক আদেশে এই কমিটি গঠনের তথ্য জানানো হয়। এরইমধ্যে এই অফিস আদেশটি কক্সবাজার জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের হাতে পৌঁছেছে। কক্সবাজার জেলা প্রশাসনের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করেছেন তারা। […]
পুলিশের নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাত
পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। বুধবার (২০ নভেম্বর) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। এর আগে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে ময়নুল হাসানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে নতুন আইজিপি নিয়োগের কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। আইজিপির সঙ্গে ঢাকা মহানগর […]
১৫ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সেনাকুঞ্জে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বুধবার (২০ নভেম্বর) বিএনপি চেয়ারপাসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ২১ নভেম্বর বিকাল তিনটায় তিনি গুলশানের বাসভবন থেকে রওনা হবেন। ২০১৮ ফেব্রুয়ারিতে কারারুদ্ধ হবার পর এই প্রথম […]
ট্রাম্পের মন্ত্রিসভায় কে এই মুসলিম চিকিৎসক
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় জায়গা পেলেন আলোচিত টিভি ব্যক্তিত্ব ডক্টর মেহমেত ওজ। অ্যাডমিনিস্ট্রেটর ফর সেন্টার্স ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইডের হয়ে কাজ করবেন তুর্কি বংশোদ্ভূত এই মুসলিম চিকিৎসক। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন ধনকুবের হওয়ার্ড লাটনিক। পাশাপাশি পরিবহণ মন্ত্রীর পদে সোন ডাফিকে মনোনয়ন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক রেসলিং মোগল লিন্ডা ম্যাকমাহন সামলাবেন ট্রাম্প প্রশাসনের […]
বিচার বিভাগকে কাজে লাগিয়েই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা : আলী রীয়াজ
সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা ছিল। বিচার বিভাগকে কাজে লাগিয়েই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা। আজ বুধবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মির্জা বানু ও সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কৃতি সাবেক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে […]
ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ৩১
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে অন্তত ৩১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পপুলার, গণস্বাস্থ্য ও গ্রীন লাইফ হাসপাতালেও বেশ কয়েকজন ভর্তি […]
আয়নাঘরের কারিগর ২২ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ, তালিকায় আছেন যারা
গুম ও বিচারবহির্ভূত হত্যায় জড়িত অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রভাবশালী উচ্চপদস্থ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাসহ ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এতে শেখ হাসিনা সরকারের সময়ের প্রতাপশালী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ও র্যাপিড অ্যাকশন ব্যটালিয়নের (র্যাব) কর্মকর্তাদের নাম রয়েছে। যাদের বেশিরভাগ আলোচিত ‘আয়নাঘর’-এর কারিগর হিসেবে অভিযুক্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের […]
ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস পুনর্গঠন
ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস পুনর্গঠন করা হয়েছে। এতে নতুন করে যুক্ত করা হয়েছে পাঁচজন আলেমকে। সোমবার (১৮ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। নব নিযুক্ত পাঁচজন আলেম হলেন, চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী মসজিদের খতিব মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহির জাবেরী, বরিশালের আহছানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ […]
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি : ১৪৪ ধারা জারি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একই স্থানে বিএনপির দুইপক্ষ কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৯ নভেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মুনসুর জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকেই এ আদেশ কার্যকর করা হয়েছে। যা আগামী বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এ সময় উল্লিখিত স্থানের মধ্যে […]










