মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকাল

মাওলানা হাবিবুর রহমান রায়পুরী রহ. এর সাহেবজাদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট মহানগর সাবেক সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (২২ নভেম্বর) রাত ১১.৩০মিনিটে মৌলভীবাজার জেলা সদরের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মরহুমের ইন্তেকালে এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জমিয়তে উলামায়ে […]

মোদি বন্ধু আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চার্জশিট দায়ের

নিয়ন্ত্রণ করেন ভারতের অন্তত ১৩টি সামুদ্রিক বন্দর, দেখভাল করার দায়িত্ব রয়েছে ৭টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের। রয়েছে ৬টি কয়লা বিদ্যুতকেন্দ্রসহ ভারতের বৃহত্তম সিমেন্ট ব্যবসা। পরিচালনা করছেন বেশ কয়েকটি মেগাপ্রজেক্ট। ভারতীয় অর্থনীতির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত গৌতম আদানির নাম। কিন্তু দেশে সুবিধা পেলেও বিদেশে চাপের মুখে ভারতীয় ধনকুবের গৌতম আদানি। আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলে গেল সপ্তাহের শেষে ভারতীয় এই […]

সাংবাদিক নূরুল কবিরকে বিমানবন্দরে হয়রানি; তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

ইংরেজি জাতীয় দৈনিক নিউজ এজের সম্পাদক নূরুল কবির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৩ নভেম্বর) এক ফেসবুক পোস্টে এই অভিযোগ করেন তিনি। তাতে তিনি লেখেন, গত ১৮ নভেম্বর একটি মিডিয়া কনফারেন্সে যোগ দিতে বিদেশে যাচ্ছিলাম। মনে করেছিলাম বিমানবন্দরে আমাকে হয়রানির দিন শেষ হয়ে গেছে। কিন্তু ভুল ভেবেছিলাম। বরং দ্বিগুণ […]

জুলাই বিপ্লবের ইতিহাস মাদরাসার পাঠ্যপুস্তকেও অন্তর্ভুক্ত হবে: ধর্ম উপদেষ্টা

জুলাই বিপ্লবের ইতিহাস মাদরাসা ও জেনারেল পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। বলেন, বিগত সরকার ইসলামি শিক্ষাকে সংকুচিত করার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর এই দেশে ইসলামসহ সকল ধর্মশিক্ষার সমান অধিকার থাকবে। শনিবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা: উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় […]

ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক দল ছিল না। তারা ফ্যাসিবাদী দল। দেশে ফ্যাসিবাদের জন্ম দেন শেখ মুজিব। শনিবার (২৩ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা টাউন ফুটবল ময়দানে বিএনপির এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ১৯৭২-৭৫ সাল পর্যন্ত প্রথম ফ্যাসিবাদের অবতারণা করেন সেই শেখ মুজিব, যাকে মানুষ অন্ধভাবে বিশ্বাস […]

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮২ বাংলাদেশী

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশীদের মধ্যে আরও ৮২ জন বাংলাদেশী দেশে ফেরত এসেছেন। আজ শুক্রবার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন […]

ব্লগার ফারাবির মুক্তির দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ

দীর্ঘ ১১ বছর যাবত মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত ব্লগার শফিউর রহমান ফারাবিসহ সকল নিরপরাধ-নিরীহ মাজলুম কারাবন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও ‘ছয় দফা’ দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। আজ শুক্রবার (২২ নভেম্বর) জুমা নামাজের পর বায়তুল মোকাররমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুহাম্মাদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ সমাবেশে […]

বিএনপির দুপক্ষের সংঘর্ষ বন্ধে নারীদের সংবাদ সম্মেলন

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গুলি বন্ধে গ্রামের নারীরা এগিয়ে এসেছেন। উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের গুহরক্ষিতপাড়া দয়াময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করেন। এ সময় তারা সংঘর্ষ বন্ধে প্রশাসনের সহযোগিতা চান। পুরো এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নিতে পুলিশের প্রতি আহ্বান জানান। তারা বলেন, বর্তমানে নোয়াপাড়ার কয়েকটি গ্রাম পুরুষশূন্য। তারা […]

বাংলাদেশে শিশুদের মধ্যে ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে

৫ বছরের শিশু তাসকিনের দুরন্ত পায়ে খেলার মাঠে ছুটে বেড়ানোর বয়সে হাসপাতালের করিডরে দিন কাটছে। টাইপ-ওয়ান ডায়াবেটিস বাসা বেঁধেছে ছোট্ট শরীরে। তাই ৩ বেলা শরীরে ফোটানো হচ্ছে সুচ, দিতে হচ্ছে ইনসুলিন। সেই সাথে দুর্বলতা, ওজন কমে যাওয়ার মতো শারীরিক জটিলতা তো আছেই। ডায়াবেটিস শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মধ্যবয়সী কারো চেহারা। অথচ বাংলাদেশে তাসকিনের […]

যুক্তরাষ্ট্রের নয়া অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

যুক্তরাষ্ট্রে অর্থমন্ত্রী হিসেবে স্কট বেসেন্টকে মনোনীত করেছেন দেশটির নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার (২২ নভেম্বর) ট্রেজারি সেক্রেটারি হিসেবে নিজের দীর্ঘদিনের এই অর্থ উপদেষ্টার নাম ঘোষণা করেন তিনি। বিনিয়োগকারী হিসেবে সুপরিচিত বেসেন্ট ইয়েল বিশ্ববিদ্যালয়ে বেশকয়েক বছর শিক্ষকতাও করেছেন। বরাবরই ট্রাম্পের আর্থিক নীতির প্রশংসা করে আসছেন বেসেন্ট। বলা হচ্ছে, শুল্ককে সমঝোতার হাতিয়ার হিসেবে ব্যবহার করার নীতিকে […]