সকলকে ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পৃথক বাণীতে দেশে ও প্রবাসে বসবাসকারী সকল বাংলাদেশিসহ বিশ্ববাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। খবর বাসস। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক বাণীতে বলেন, সময়ের চিরায়ত আবর্তনে খ্রিষ্টীয় নববর্ষ আমাদের মাঝে সমাগত। আমাদের ব্যবহারিক জীবনে খ্রিষ্টীয় বর্ষপঞ্জিকা বহুল ব্যবহৃত। […]
Author: লাইট অফ টাইমস্
দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান
নতুন বছরে দেশের সামগ্রিক রূপান্তরের পর্বে উপনীত হওয়ার প্রত্যাশা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ আশা প্রকাশ করেন। দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, কামনা করি সবার জীবনে খৃষ্টিয় নববর্ষ অনাবিল আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। […]
বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ের আগুনের উৎপত্তি : তদন্ত কমিটি
বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ের আগুনের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। নাসিমুল গনি বলেন, আগুনে ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে। ভবনের যে জায়গায় নথি […]
‘মার্চ ফর ইউনিটির’ : ভোর থেকেই শহীদ মিনারে জড়ো হচ্ছেন সারাদেশ থেকে আসা শিক্ষার্থীরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে ‘মার্চ ফর ইউনিটি’তে যোগ দিতে ভোর থেকেই শহীদ মিনারে আসতে শুরু করেছে সারা দেশের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই শুরু হয় শহীদ মিনারে মঞ্চ তৈরির কাজ। গণজমায়েতে অংশ নিতে সোমবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। সকাল সাতটার মধ্যেই শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান নেন উত্তরের বিভিন্ন […]
নিউইয়র্কে ভারতীয় নাগরিকের প্রকাশ্যে মলত্যাগ! বিশ্বব্যাপী নিন্দার ঝড়
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ২১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে এক ব্যক্তি সবার সামনে মলত্যাগ করছে। আর সেই ব্যক্তি মোবাইলে কি-জানি দেখছে। আর অন্যরা যার যার মতো হাটতেছে। কেউবা আবার তার দিকে তাকিয়ে হাটতেছে। এ ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। বিভিন্ন সূত্রে জানা গেছে, যে ব্যক্তিটি প্রকাশ্যে মলত্যাগ করছে সে একজন […]
পিলখানা হত্যাকাণ্ডের বিচার আমাদের করতেই হবে: ড. ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন– জাতির পক্ষ থেকে অনুভব করি যে, পিলখানা হত্যাকাণ্ডের বিচার আমাদের করতেই হবে। সোমবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শহীদ সেনা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, যত দ্রুত সম্ভব এ ঘটনার সকল তথ্য একত্রিত করতে হবে। সারাদেশের মানুষ এ হত্যাকাণ্ডের সাক্ষী। পিলখানা হত্যাকাণ্ডের […]
ভাতা বৃদ্ধির শর্তে কাজে ফিরছেন ট্রেইনি চিকিৎসকেরা
দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করল সরকার। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভাতা দুই ধাপে বাড়ানো হবে। প্রথমে ২০২৫ সালের জানুয়ারিতে ৫ হাজার টাকা এবং পরে আগামী জুলাইয়ে আরও ৫ হাজার টাকা বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হবে। ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত ট্রেইনি চিকিৎসকেরা সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছেন এবং আগামীকাল সকাল […]
সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামীর আত্মহত্যা!
সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার কুশখালি ইউনিয়নের শিকড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– শিকড়ী গ্রামের সম্রাট ঢালী (৩০) ও তার স্ত্রী ফতেমা বেগম (২২)। নিহত সম্রাটের মা নুরী বিবি জানান, ছেলের বউ ঢাকাতে একটি ফ্যাক্টরিতে কাজ করে। আজ সকালে […]
রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার
রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস । সোমবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারটি বিভাগের ৩১টি জেলার কর্মকর্তাদের সাথে আলোচনায় যুক্ত হয়ে এই নির্দেশ প্রদান করেন তিনি। ভিডিও কনফারেন্সে তিনি কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় […]
ইসমাইল হানিয়ার মৃত্যু সম্পর্কে ইসরাইলি টেলিভিশনে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
গত জুলাইয়ের ৩১ তারিখে- ইরানের রাজধানী তেহরানে শহীদ করা হয় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে। এ বিষয়ে নতুন করে আরও তথ্য দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের টেলিভিশন ‘চ্যানেল-১২।’ একই সঙ্গে ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়টিও স্বীকার করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ। টেলিভিশন চ্যানেল-১২ এর প্রতিবেদনে বলা হয়, ইরানের নতুন প্রেসিডেন্ট […]










