২০২৪ সালে গাজ্জায় ৮১৫টি মসজিদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। সেই সঙ্গে ১৫১টি মসজিদ আংশিক ভেঙে দিয়েছে অবৈধ রাষ্ট্রটির সেনারা। এছাড়া গাজ্জা সিটির তিনটি গির্জাও ধ্বংস করেছে তারা। রোববার (৫ জানুয়ারি) ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুধু মসজিদই নয় ১৯টি কবরস্থান […]
Author: লাইট অফ টাইমস্
খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ; জনগণের পক্ষে কাজ করার নির্দেশনা
বিএনপির স্থায়ী কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের পক্ষে কাজ করার জন্য, গণতন্ত্রের পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে স্থায়ী কমিটির সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব […]
বাউফলে অপহরণের ২ দিন পর ব্যবসায়ী উদ্ধার
অপহরণের প্রায় ৫০ ঘণ্টা পরে উদ্ধার উদ্ধার করা হয়েছে পটুয়াখালীর বাউফলের ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক ওরফে শিবু বনিককে (৭২)। উদ্ধারের পরে তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রোববার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার কচুয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকায় নিজ […]
অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন
মারা গেছেন নন্দিত অভিনেতা প্রবীর মিত্র। রোববার (৫ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফুসফুসের জটিলতাসহ বেশকিছু সমস্যা নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা। এর আগে, অভিনেতার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছিলেন তার ছেলে মিথুন মিত্র। তিনি বলেছিলেন, তার বাবার বার্ধক্যজনিত কিছু জটিলতার কারণে গত ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা […]
জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে বিএসএমএমইউর ১৫ চিকিৎসক-নার্স বরখাস্ত
জুলাই গণ-অভ্যুত্থানে হত্যায় জড়িত থাকার অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত চিকিৎসক, সিনিয়র স্টাফ ও নার্সসহ ১৫ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আন্দোলন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লক এলাকায় এ হত্যাকাণ্ড সংগঠিত হয়। রোববার (৫ জানুয়ারি) বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বরখাস্ত হওয়া দুই […]
আবু সাঈদ হত্যা: ৫৬ শিক্ষার্থীর বাধ্যতামূলক সেমিস্টার ড্রপ,
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫৬ শিক্ষার্থীকে এক ও দুই সেমিস্টার করে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেইসঙ্গে, ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত […]
সাবেক এমপি এসএ খালেক মারা গেছেন
বিএনপির সাবেক সংসদ সদস্য, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপি সাবেক সহ-সভাপতি এসএ খালেক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গেছে, এসএ খালেক অনেক দিন ধরেই নানা রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষ শারীরিক অবস্থার […]
বাধ্যতামূলক ছুটিতে ৬ বেসরকারি ব্যাংকের এমডি
ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মে খাদের কিনারায় যাওয়া ৬ বেসরকারি ব্যাংকে ‘অডিট’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাত সংস্কারে গঠিত টাস্কফোর্স। অডিট চলাকালে এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হচ্ছে। রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। ব্যাংকগুলো হচ্ছে-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এসআইবিএল, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও আইসিবি […]
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৫ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া শেষে দেয়া বক্তব্যে এই নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, যে খেলোয়াড় যত পরিশ্রম করে বা প্রস্তুতি নেয় খেলায় বিজয়ী হওয়ার সম্ভাবনাও তার ততো বেশি। যুদ্ধের ক্ষেত্রেও তাই। বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ কৌশল ও […]
৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণের সিদ্ধান্ত বাতিল
ভারতের ভুপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণের অনুমতি বাতিল করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিমকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভুপালের জুডিশিয়াল একাডেমি ও একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে ১০ থেকে ২০ […]










