রাজধানীর শাহবাগ মেট্রো স্টেশনের নিচে (১০) বছরের এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে শাহবাগ মেট্রোরেল স্টেশন বারডেম হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানায়, খবর পেয়ে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ধর্ষণের শিকার ওই পথশিশুকে উদ্ধার করা হয়। এ […]
Author: লাইট অফ টাইমস্
প্রধানমন্ত্রী হতে পারবে না দলীয় প্রধান, ইলোক্টোরাল কলেজ সিস্টেমে রাষ্ট্রপতি নির্বাচন
বাংলাদেশ সাংবিধানিকভাবে ফেডারেল স্টেট না। এখানে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। মন্ত্রিপরিষদ শাসিত সরকার হবার ফলে প্রধানমন্ত্রীর একক ক্ষমতার পাশাপাশি ব্যপক প্রভাবও বিদ্যমান ছিল সবশেষ আওয়ামী সরকারের আমল পর্যন্তও। এর শুরুটা হয়েছিল ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সেই সরকারের আমল থেকেই। এতদিন পর্যন্ত রাষ্ট্রপতি অনেকটা নামেমাত্র অলঙ্কৃত একটি পদ হিসেবে বিবেচ্য ছিল বলেও […]
৪০% ভোট না পড়লে সেই আসনে পুনর্নির্বাচনের সুপারিশ
নির্বাচনব্যবস্থা নিয়ে বেশ কয়েকটি সুপারিশ করেছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে ৪০ শতাংশ ভোট না পড়লে সেই আসনে পুনর্নির্বাচনের সুপারিশ করেছে তারা। বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন। প্রতিবেদনের নির্বাচনীব্যবস্থা অংশে বলা হয়েছে: ক. নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের বিধান বাতিল করা। খ. […]
এনসিটিবির সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ; সাংবাদিকসহ আহত ৮
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সাংবাদিকসহ ৮ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, সকাল থেকে এনসিটিবির সামনে অবস্থান নেয় স্টুডেন্ট ফর সভারেন্টি নামের একটি সংগঠনের শিক্ষার্থীরা। পরে এনসিটিবির সামনে […]
প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে চার কমিশন
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে চারটি সংস্কার কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশন প্রধানরা এসব প্রতিবেদন জমা দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিবেদন জমা দেয়া কমিশনগুলো হলো, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান […]
ভারতীয় আগ্রাসন মোকাবিলায় উলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
শাপলা থেকে জুলাই বিপ্লব শহীদদের মাগফিরাত কামনা ও ভারতীয় আগ্রাসন মোকাবিলায় উলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলা ও জেল জুলুমের শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশের আপোষহীন মাজলুম আলেমদের সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার (১৪জানুয়ারি) সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা আল্লামা শেখ আজিমুদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা […]
পটুয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কম্বল বিতরণ
পটুয়াখালীতে ফুটপাতের দোকানদার ও রিকশা চালকদের মাঝে কম্বল বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের ঝাউতলা সংলগ্ন ভাসমান চা ও পানের দোকান এবং রিকশা চালকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পটুয়াখালী জেলা সমন্বয়ক তোফাজ্জেল হোসাইন, সজিবুল ইসলাম সালমান, সাইয়েদা রুসদা, রিফায়েত কবির খান রাইয়ান সাকের সহ বৈষম্যবিরোধী […]
বাতাসের তীব্রতায় ভয়াবহ হয়ে উঠছে ক্যালিফোর্নিয়ার দাবানল
বাতাসের তীব্রতা বাড়তে থাকায় আরও ভয়াবহ হয়ে উঠছে ক্যালিফোর্নিয়ার দাবানল। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি সর্বোচ্চ বিপদজনক পর্যায়ে যেতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। আদ্রতা কম থাকায় আগের চেয়েও দ্রুতগতিতে নতুন অঞ্চলে আগুন ছড়াচ্ছে। এমন অবস্থায় নতুন করে বাসিন্দাদের ঘড় ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে প্রশাসন। নজিরবিহীন এই দাবানলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৪ […]
অনিয়মের অভিযোগে ব্রিটেনের মন্ত্রিসভা থেকে এমপি টিউলিপের পদত্যাগ
অনিয়মের অভিযোগে ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এমপি টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দেশটির ইকোনোমিক সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানান টিউলিপ। পোস্টে টিউলিপ সিদ্দিক লেখেন, আমি মন্ত্রিত্বের কোনো নিয়ম ভঙ্গ করিনি। আমি অনুচিত কাজ করেছি, এমন কোনো প্রমাণ নেই। তবুও বিভ্রান্তি এড়াতে মন্ত্রীর পদ […]
মডেল তিন্নি হত্যা মামলা: খালাস পেলেন সাবেক এমপি গোলাম ফারুক অভি
মডেল সৈয়দা তানিয়া মাহবুব ওরফে তিন্নি (২৪) হত্যা মামলায় বহুল আলোচিত বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাসের রায় ঘোষণা করেছেন আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকার ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহীনুর আক্তার এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি সৈয়দ আবু জাফর রিজভি জানান, রায় পর্যালোচনা করে আপিলের বিষয়ে […]










