শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল, আর পরদিন রোববার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (২ আগস্ট) রাত ৮টার দিকে ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তায় এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ও সহ-সমন্বয়ক রিফাত রশিদ। শিক্ষার্থীদের এই কর্মসূচি […]
Author: লাইট অফ টাইমস্
ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান এমপি আজিজুলের
সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন যশোর-৬ আসনের এমপি আজিজুল ইসলাম। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। বৃহস্পতিবার (১ আগস্ট) নিজের ফেসবুক ‘কেএম আজিজ’ নামক আইডি থেকে ‘সাধারণ শিক্ষার্থীদের মনের কষ্ট দূর করতে এই মুহুর্তে করণীয় কী?’ নামের […]
৬৯ এর গণঅভ্যুত্থানের চেয়ে ২৪ এর গণঅভ্যুত্থানে চারগুণ বেশি মানুষ মারা গেছে
৭১-এ পাকিস্তানিরা যেভাবে নির্যাতন করেছে, এখনও সেভাবেই চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মলনে তিনি বলেন, উপসর্গের নয়, প্রধান রোগের চিকিৎসা করতে হবে। তা না হলে কোটা সংস্কার আন্দোলনের সমাধান হবে না। স্বাধীনতা নেই, মানবাধিকার নেই, গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই […]
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকায় গ্রেফতার তিন হাজার ছাড়ালো
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংতার ঘটনায় এ পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের হয়েছে ২৭৪টি। এসব মামলায় বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল পর্যন্ত তিন হাজার ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেফতারদের বেশিরভাগই জামায়াত ও বিএনপির নেতাকর্মী। বৃহস্পতিবার (১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়। […]
নিষিদ্ধ করা হলো জামায়াত-শিবিরের রাজনীতি
নিষিদ্ধ করা হলো জামায়াতের রাজনীতি। বৃহস্পতিবার (১ আগষ্ট) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এটি জানানো হয়। মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকার সন্ত্রাসবিরোধী আইনের ১৮ এর ১ ধারা অনুযায়ী জামায়াত, শিবির ও এর অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কয়েকটি মামলার রায়ে জামায়াত ও এর […]
নতুন কর্মসূচি ঘোষণা করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল বৃহস্পতিবার (১ আগস্ট) ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করবে তারা। বুধবার (৩১ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক রিফাদ রশিদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম-খুন, শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ, জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের […]
গণআন্দোলনে দিশেহারা আওয়ামী লীগ পতন ঠেকাতে পারবে না
নিজেদের রক্ষা করতে প্রকৃত হত্যাকারীদের না ধরে বিরোধীদলের ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে সরকার— এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, সরকারের নির্দেশেই ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী গণহত্যা চালিয়েছে। গণবিচ্ছিন্ন সরকার ইতিহাসের বর্বর হামলা ও গণহত্যা চালিয়ে […]
কোটা বিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলায় কলেজছাত্র কারাগারে
পুলিশের কাজে বাধা দেয়া ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় রংপুর জেলা পুলিশ পরিচালিত পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এই শিক্ষার্থীর বয়স ১৬ বছর ১০ মাস। পুলিশ জানিয়েছে, গত ১৮ ও ১৯ জুলাই সংঘাত-সংঘর্ষ পরিস্থিতিতে যাছাইবাছাই করার সুযোগ না থাকায় এমন ঘটনা […]
ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের ফলে দীর্ঘায়িত হবে গাজা যুদ্ধ
তেহরানে ক্ষেপণাস্ত্র হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর, স্বভাবতই উত্তাল মধ্যপ্রাচ্য। ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলার পাশাপাশি ইয়েমেন-লেবাননেও চলছে উত্তেজনা। এ অবস্থায় হানিয়া হত্যাকাণ্ডে পরিস্থিতি কতটা ভয়াবহ রূপ নিতে পারে তাই চলছে নানামুখি বিশ্লেষণ। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনার প্রভাব পড়বে নানামুখি। সবচেয়ে বড় বিষয়, হানিয়ার মৃত্যুর ফলে ইরান-ইসরায়েল বিবাদ আরও তীব্র হবে। এতে করে […]
নরসিংদী কারাগারে হামলা: কারারক্ষীসহ ৭৭ স্টাফ বরখাস্ত
নরসিংদীর কারাগারে হামলা-ভাংচুরের সময় দায়িত্বে অবহেলার দায়ে কারারক্ষীসহ ৭৭ স্টাফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার বিভাগীয় নির্দেশনার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এই ঘোষণা দেয় কারা কর্তৃপক্ষ। আজ বুধবার (৩১ জুলাই) দুপুরে জেল সুপার শামীম ইকবাল জানান, জেলা কারাগারে সাম্প্রতিক হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের সময় দায়িত্বে নিয়োজিত ৬৬ কারারক্ষী এবং অন্যান্য পদের ১০ জনসহ মোট ৭৭ কর্মকর্তা […]









