পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ময়নুল ইসলাম। মঙ্গলবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মো. ময়নুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। ময়নুল ইসলাম ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট পদে কর্মরত ছিলেন। মো. মনুল […]
Author: লাইট অফ টাইমস্
মার্কিন নির্বাচন : কমলা হ্যারিসের রানিংমেট হলেন টিম ওয়ালজ
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী কমলা হ্যারিস তার রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থীর নাম ঘোষণা করার কথা। মিনেসোটার গভর্নর ও হাইস্কুলের সাবেক শিক্ষক টিম ওয়ালজ-ই হচ্ছেন কমলা’র রানিংমেট। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। রিপাবলিকান দল […]
জরুরী প্রয়োজনে এলাকাভেদে সেনাবাহিনীর সাথে যোগাযোগের নাম্বার
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সৃষ্ট পরিস্থিতিতে কারও বাসা, প্রতিষ্ঠান কিংবা ধর্মীয় উপসানালয়ে হামলা হলে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। এক্ষেত্রে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। এজন্য এলাকাভেদে বিভিন্ন নাম্বার দেয়া হয়েছে। স্থান: ঠাকুরগাঁও সদর যোগাযোগ: ০১৭৬৯৬৭২৬২৮ স্থান: মিরপুর ডিওএইচএস, ঢাকা যোগাযোগ: ০১৭৬৯৫১১০২০ স্থান: গাইবান্ধা সদর যোগাযোগ: ০১৭৭৬২৬৩৫৮৭ স্থান: গৌরীপুর-ইশ্বরগঞ্জ, […]
ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রূপরেখা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে। মঙ্গলবার (৬ আগস্ট) ভোর রাত ৪টার পর ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় এ তথ্য জানায় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা। এ সময় ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী […]
হাসিনার বিছানাও দখল! আনন্দবাজার পত্রিকার খবর
শেখ হাসিনার বাসভবন তো বটেই তাঁর শয়নকক্ষে ঢুকে তাঁর বিছানারও দখল নিলেন আন্দোলনকারীরা। এ সংক্রান্ত বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। তাতে দেখা যাচ্ছে এক তরুণ আন্দোলনকারী হাসিনার বিছানায় জুতো পরে শুয়ে এক পা অন্য পায়ের উপর তুলে চিৎকার করছেন ‘‘গণভবন আমাদের দখলে’’। যে বিছানায় হয়তো কয়েক ঘণ্টা […]
থানায় থানায় আক্রমণ : নিহত ১৪ পুলিশ সদস্য, আহত তিন শতাধিক
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে তেরো জন পুলিশ সদস্যকে হত্যার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ সদস্যদের পরিচয় পাওয়া যায়নি। রোববার (৪ আগস্ট) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সদস্যদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজির কার্যালয়। এদিকে, কুমিল্লার ইলিয়টগঞ্জে এরশাদ মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ ফাঁড়িতে আগুন […]
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৫ আগস্ট
নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী মঙ্গলবার (৬ আগস্ট) এর ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি একদিন এগিয়ে আগামীকাল সোমবার (৫ আগস্ট) করা হয়েছে। রোববার (৪ আগস্ট) বিকেলে এই কর্মসূচী ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন […]
‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সোমবার (৪ আগস্ট) শাহবাগ-শহীদ মিনারে সমাবেশ এবং মঙ্গলবার ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দিয়েছে তারা। গণমাধ্যমে পাঠানো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতিতে বলা হয়, আগামীকাল ৫ আগস্ট (সোমবার) সারাদেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। আর ঢাকায় সকাল ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং […]
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে প্রবাসীদের রেমিট্যান্স বর্জনের খবর আন্তর্জাতিক গনমাধ্যমে
সম্প্রতি জাপানের গণমাধ্যম নিক্কেই এশিয়া বাংলাদেশে কোটা আন্দোলনের সমর্থনে রেমিট্যান্স বর্জন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে বলা হয়েছে, বাংলাদেশে কয়েক সপ্তাহ ধরে চলমান ভয়াবহ প্রতিবাদ বিক্ষোভকে সমর্থন দিতে বিদেশি রেমিট্যান্সকে নতুন এক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন সমালোচকরা। তারা এই সহিংসতাকে রাষ্ট্র আরোপিত বলে অভিহিত করছেন। এ উদ্যোগের আয়োজকরা বিদেশে অবস্থানরত প্রায় এক কোটি (১০ […]
আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন
এক দফা দাবির ডাক দিয়েছে ছাত্র আন্দোলন। এই এক দফা বাস্তবায়নে আজ রোববার (৪ আগস্ট) থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এই সরকার ও তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। এ সময় আরও কয়েকটি বিষয় তুলে ধরেন […]








