চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হল যে সমস্ত সচিবদের

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ১৯ জন পূর্ণ সচিবের মধ্যে ১০ জনের নিয়োগ বাতিল করা হয়েছে৷ রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ বাতিল করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগ বাতিলের তালিকায় রয়েছেন— জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব […]

আজ থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়

আজ বুধবার থেকে পুরোদমে শুরু হচ্ছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। মঙ্গলবার (১৩ আগস্ট) এ বিষয়ক নির্দেশনা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত ‘শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়’ এবং উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোয় শ্রেণি কার্যক্রম পুরোদমে চালুর নির্দেশনা দেয়া হয়। একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা […]

অবশেষে উপসচিব পদে পদোন্নতি পেলেন সেই সারোয়ার আলম

উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান তিনি। স্ট্যাটাসে তিনি লেখেন, তিনবার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেলাম। আলহামদুলিল্লাহ্। সকল প্রশংসা মহান আল্লাহর যিনি সর্বোত্তম ফয়সালাকারী। ১৪ বছরের বেশি সময় ধরে প্রশাসনে কর্মরত থাকলেও পদোন্নতি হয়নি সারওয়ারের। এর আগে […]

‘আপা আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই’ বলা বরগুনার সেই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার হলেন পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার সাথে ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান  আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবির। বুধবার (১৪ আগস্ট) ভোরে বরগুনা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি এ কে এম মিজানুর রহমান। তিনি জানান, ঢাকা থেকে একটি পুলিশের একটি টিম […]

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন ‘সন্দেহে’ বাড়ি ঘেরাও, তল্লাশি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন এমন সংবাদে পুরান ঢাকার গেন্ডারিয়ায় একটি বাড়ি ঘেরাও করেছেন স্থানীয়রা। ওই বাড়িটি তার এক আত্মীয়ের বলে জানা গেছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। আড়াইটার দিকে বাড়ির ভেতরে ঢোকে সেনাবাহিনীর সদস্যরা। অবস্থান নেয়া এলাকাবাসীরা জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গেন্ডারিয়ার এই বাড়ি ঘিরে […]

নৌপথে পালানোর সময় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার

শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ঢাকার নিউমার্কেট থানায় […]

সীমান্তে বিজিবিকে আর পিঠ দেখিয়ে থাকতে হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্তে বিজিবিকে পিঠ দেখাতে বাধ্য করা হয়েছে। তাদের আর পিঠ দেখিয়ে থাকতে হবে না। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে পিলখানায় বিজিবি হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত বিজিবি সদস্যদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে যারা দানবে পরিণত করেছে তাদের বিচার […]

শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামের এক মুদি দোকানিকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সিএমএম কোর্ট এজাহারটি গ্রহণের নির্দেশ দিয়েছেন মোহাম্মদপুর থানাকে। মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন।  এর আগে বাদী  এস এম আমীর হামজার […]

কেন্দ্রীয় ব্যাংকের ৪ শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আল্টিমেটামের পর পদত্যাগ করলেন কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তা। এই চার কর্মকর্তা হলেন, ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও খুরশিদ আলম, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান মাসুদ বিশ্বাস এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারাহ মো. নাসের। এর আগে, কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষস্থানীয় এই ৪ কর্মকর্তাকে সোমবার (১২ আগস্ট) দুপুর ১টার মধ্যে পদত্যাগের […]

নোয়াখালীর সাবেক সংসদ সদস্য দম্পতি ও তাদের ছেলে কারাগারে

নোয়াখালী-৬ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, তার স্ত্রী আয়েশা ফেরদাউস এবং তাদের ছেলে আশীক আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১২ আগ্ট) দুপুরের দিকে থানা-পুলিশ তাদের ৫৪ ধারায় আটক দেখিয়ে নথিপত্র হাতিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করলে শুনানি শেষে এ আদেশ দেন আদালত। আদালতে নথিপত্র উপস্থাপনের আগেই আজ সকালে মোহাম্মদ আলী, […]