ভারতবিরোধী একটি পোস্টে ‘লাভ রিয়াক্ট’ দেয়ায় আসামের জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউট (এনআইটি) থেকে এক বাংলাদেশি ছাত্রীকে বহিষ্কার করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার। ঐ বাংলাদেশি শিক্ষার্থীর নাম মাইশা মেহজাবিন বলে জানা গেছে। তিনি আসামের শিলচরে অবস্থিত এনআইটির ইলেকট্রিক অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী ছিলেন। ভারতীয় গণমাধ্যমের দাবি, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের […]
Author: লাইট অফ টাইমস্
ড. ইউনূস-এরদোগান ফোনালাপ, দেশ পুনর্গঠনে সহায়তার আশ্বাস এরদোগানের
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এ সময় দেশ পুনর্গঠনে সহায়তার জন্য শীঘ্রই একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল পাঠানোর কথা জানান প্রেসিডেন্ট এরদোগান। মঙ্গলবার (২৭ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূসের সাথে ফোনালাপকালে এ কথা বলেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বাংলাদেশের বন্যা কবলিত এলাকায় প্রাণহানির জন্য শোক […]
নিজেকে নির্দলীয় দাবি করলেন নবনিযুক্ত ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, ভবিষ্যতে তার রাজনীতি করার ইচ্ছা নেই। এসময় নিজেকে নির্দলীয় বলেও দাবি করেন তিনি। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ কার্যকম দেখতে গিয়ে তিনি এ কথা কথা বলেন। আজই প্রথম কাজে যোগ দিয়েছেন নবনিযুক্ত এই উপাচার্য। কাজে যোগ দিয়ে তিনি বলেছেন, […]
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হলেন জয় শাহ
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জয় শাহ। আইসিসির ইতিহাসের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হতে যাচ্ছেন তিনি। আগামী পহেলা ডিসেম্বর দায়িত্ব নেবেন জয় শাহ। মঙ্গলবার (২৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে আইসিসি। আইসিসির বার্তায় বলা হয়, বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। তৃতীয় মেয়াদের জন্য তিনি নির্বাচন করবেন না। নভেম্বরে […]
র্যাব বিলুপ্তির দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ
সম্প্রতি বাংলাদেশে হওয়া গুরুতর নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতার জন্য একটি স্বাধীন প্রক্রিয়া থাকা উচিৎ বলে মনে করে হিউম্যান রাইটস ওয়াচ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো একটি চিঠিতে এ সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেছে নিউ ইয়র্ক-ভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি। এছাড়া বাংলাদেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) বিলুপ্ত করার দাবিও জানানো […]
বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় নিহত ২ শতাধিক
মধ্য আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় ২০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরও দেড় শতাধিক। এ ঘটনার দায় স্বীকার করেছে আল-কায়েদা ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)। গত শনিবার বুরকিনা ফাসোর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর কায়া থেকে ৪০ কিলোমিটার বা প্রায় ২৫ মাইল উত্তরের বারসালোঘো অঞ্চলে এ ঘটনা […]
ঢাবির নতুন উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি বিশ্ববিদ্যালয়টির ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন। আজ সোমবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তাকে নিয়োগ দেন। ড. নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপ-উপাচার্য। অধ্যাপক নিয়াজ ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি […]
হত্যা মামলায় গোলাপ,শাকিল, রুপা রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় রাজধানীর আদাবর থানায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ, সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ সোমবার (২৬ আগস্ট) শাকিল আহমেদ […]
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বাইডেন-মোদির ফোনালাপ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের টেলিফোন আলাপে অন্যান্য বিষয়ের সঙ্গে বাংলাদেশ পরিস্থিতিও আলোচনা হওয়ার কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছে, এদিন বাইডেনের টেলিফোন পেয়েছেন মোদি। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে ‘বিস্তারিত’ আলাপ করেছেন দুই নেতা। বাংলাদেশের বিষয় আলোচনার প্রসঙ্গে ধরে বিজ্ঞপ্তিতে […]
সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা-সমাবেশ-বিক্ষোভ নিষিদ্ধ
বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশেপাশে যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা […]










