নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন চার ফিলিস্তিনি সাংবাদিক

ইসরায়েলি আগ্রাসনে যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে সাহসী সাংবাদিকতার জন্য শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন চার ফিলিস্তিনি সাংবাদিক। বুধবার (২৮ আগস্ট) এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ফিলিস্তিনি এই চার সাংবাদিক হলেন আলোকচিত্রী মোতাজ আজাইজা, টিভি সাংবাদিক হিন্দ খৌদারি, সাংবাদিক ও অধিকারকর্মী বিশাস ওউদা এবং বর্ষীয়ান সাংবাদিক ওয়ায়েল আল-দাহদৌহ। এই চার সাংবাদিক তাদের প্রকাশিত […]

চট্টগ্রামে প্রকাশ্যে দু’জনকে গুলি করে হত্যা

চট্টগ্রামে দুষ্কৃতকারীর গুলিতে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুয়াইশ বুড়িশ্চর সিটি করপোরেশন কলেজ এলাকায় নাহার গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. আনিস (৩৮) ও মাসুদ কায়ছার (৩২)। তারা পশ্চিম কুয়াইশ এলাকার বাসিন্দারা। দুজনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, শহর […]

পাচার হওয়া অর্থ ফেরাতে সুইস সরকারের সহযোগিতা চেয়েছেন ড. ইউনূস

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দেশটির রাষ্ট্রদূত রেতো রেংগলির সাথে সৌজন্য সাক্ষাতে এ সহযোগিতা চান তিনি। বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, পাচারের অর্থ ফেরত আনা খুবই জরুরি। এ সময় সুইস রাষ্ট্রদূতের এর উপায় […]

সিলেট বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে ১৬ কেজি স্বর্ণ জব্দ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১০৫ পিস স্বর্ণের বার ও ৪টি স্বর্ণের চাকতি জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৫২ ফ্লাইটের এক যাত্রীকে তল্লাশি চালিয়ে এই বারগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ১৬ কেজি। বিমানবন্দর সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে সিভিল অ্যাভিয়েশনের সিকিউরিটিদের […]

নোয়াখালী-লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি, ফেনীতে উন্নতি

নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে ভারী বৃষ্টি ও উজানের পনির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে ফেনীর বিভিন্ন এলাকার পানি ধীরে ধীরে কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। টানা বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের পানিতে দীর্ঘদিন ধরে পানিবন্দি নোয়াখালীর বাসিন্দারা। অল্প কিছু এলাকাতে পানি কমলেও বৃষ্টির ফলে আবারও পানি বৃদ্ধি পায়। এতে এখনও তলিয়ে আছে […]

পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত হচ্ছে: আইএসপিআর

রাঙামাটিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। বুধবার (২৮ আগস্ট) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৭ আগস্ট) রাঙামাটির জুরাছড়িতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ব্যাপারে […]

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে শেখ হাসিনার বিতর্কিত উক্তি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) চলমান মিডটার্ম পরীক্ষার প্রশ্নপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি আলোচিত উক্তি উঠে এসেছে। এর মধ্যে একটি উক্তির কারণে ছাত্র-জনতার মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে। রূপ নেয় জুলাইয়ের গণআন্দোলন ও পতন হয় শেখ হাসিনা সরকারের। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর করা অপর উক্তির ফলে, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কয়েকজন শিক্ষার্থী জানান, […]

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেফতার

রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (২৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে আদালতে মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার। মামলায় জাতীয় সংসদের […]

জনপ্রশাসনে নতুন সচিব মোখলেসুর রহমান

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ বুধবার (২৮ আগস্ট) তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ পেয়েছেন মো. মোখলেসুর রহমান। তাকে দুই বছরের জন্য চুক্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ দিয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উল্লেখ্য, […]

জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও সংশ্লিষ্ট সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। আজ বুধবার (২৮ আগস্ট) এ প্রজ্ঞাপন প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ […]