বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন তালিকায়

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেট আইন, ২০২৩-এর ধারা ৩-এর উপধারা (১) অনুযায়ী বোর্ড পুনর্গঠন করেছে সরকার। রোববার (২২ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। ১৫ সদস্যবিশিষ্ট চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে বোর্ডের সদস্যসচিব […]

নারায়ণগঞ্জে বাস টার্মিনাল দখলকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ; আহত ১০, গ্রেফতার ৮

নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বন্ধন পরিবহনের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি’র দু’পক্ষ। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ৫ আগস্ট সরকার পতনের পর সিটি বন্ধন পরিবহন দখলে নেয় সাবেক ছাত্রদল নেতা কারাবন্দি জাকির খানের অনুসারীরা। বিকেলে স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত রানা, […]

সেপ্টেম্বরে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ; ২১ দিনে ১৬৩ কোটি

সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৩ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার। সবমিলিয়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স। আজ রোববার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টের একই সময়ে দেশে এসেছিল ১৫০ কোটি ৩৬ লাখ ডলার। সেই হিসেবে চলতি মাসে বেড়েছে […]

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেপ্তার

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে তাঁর কার্যালয়ে সৗজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান দেশের বর্তমান সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও সেনাবাহিনী কর্তৃক গৃহীত কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবগত করেন। এসময় প্রধান […]

পাঠ্যপুস্তক সংশোধন কমিটি হেফাজতের প্রত্যাখ্যান

শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কোনো আলেম না থাকায় বিস্ময় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সেই সাথে আলেমবিহীন এই কমিটি প্রত্যাখ্যান করে কমিটিতে আলেমদেরকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দরা। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জামিয়া মাদানিয়া বারিধারায় হেফাজতে ইসলামের খাস কমিটির এক বৈঠক থেকে এ দাবি জানানো হয়। বৈঠকে নেতৃবৃন্দ […]

আ’লীগ সরকারের ৬ মাসে মেট্রোরেলের আয় ১৮ কোটি, অন্তর্বর্তীকালীন সময়ে ১৮ দিনে ২০ কোটি

যানজটের শহর ঢাকায় জনজীবনে অনেকখানি স্বস্তি এনে দিয়েছে মেট্রোরেল। রাজধানীবাসীর দৈনন্দিন জীবনে বাড়িয়েছে গতি, কমিয়েছে ভোগান্তি। ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর হতে আগারগাঁও পর্যন্ত অংশ এবং গত বছরের ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ চালু হয়। আর তারপর থেকেই পুরোদমেই যাত্রীসেবা দিয়ে চলছে রাজধানীবাসীর স্বস্তির এই বাহন। গত বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট […]

বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ড. ইউনূস

নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে চলাকালে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ আরও কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে বৈঠকে বসবেন ড. ইউনূস। এছাড়া, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গেও ড. ইউনূসের বৈঠকের সম্ভাবনা রয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট […]

রাজনৈতিক দলগুলো জনগণের ইচ্ছা বুঝতে না পারলে নতুন দল হতে পারে: ফরহাদ মজহার

দেশে নানা সংকট চলছে। চলমান রাজনৈতিক সংকট আইন দ্বারা সমাধান করা সম্ভব নয়। সবার সাথে আলোচনা করে এই সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন কবি ও দার্শনিক ফরহাদ মজহার। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পুরনো পল্টনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ফরহাদ মজহার বলেন, চট্টগ্রাম পাহাড়ে যে সংকট চলছে সেটিও রাজনৈতিক। মিলিটারি দিয়ে এই […]

বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো ঝুলিয়ে শায়েস্তা করব: অমিত শাহ

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে এক সমাবেশের এক ভাষণে তিনি এ কথা বলেন। খবর, টেলিগ্রাফ ইন্ডিয়া’র। অমিত শাহ বলেন, আমি আপনাদের সবাইকে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের আবেদন জানাতে চাই। আমরা প্রতিটি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো ঝুলিয়ে সোজা করব। […]