দেশ জাতি ধর্ম সত্য ও মানবতার পক্ষে সুস্থ সংস্কৃতির চর্চা ও বিকাশের মাধ্যমে একটি সর্বজনীন সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে দেশের স্বনামধন্য কবি, শিল্পী, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, প্রকাশক, চিন্তক ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র নামে একটি সার্বজনীন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার পল্টনস্থ একটি মিলনায়তনে মাইনুদ্দিন ওয়াদুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এক […]
Author: লাইট অফ টাইমস্
হাসিনা চট করে ঢুকে পড়লে দেশের মানুষ তাকে কট করে ধরে ফেলবে : মাওলানা মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, দেশ হিসেবে গত ১৫ বছর ভারতের সম্পর্ক ছিল শেখ হাসিনার সঙ্গে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দিল্লির পরামর্শ নিয়েছেন, তাদের দাসত্ব করেছেন। ক্ষমতা হারিয়ে তিনি সেই পরামর্শদাতার দেশ ভারতে আশ্রয় নিয়েছেন। হাসিনা আবার চট করে দেশে ঢুকে পড়তে চাইছেন। তিনি চট করে ঢুকে পড়লে দেশের মানুষ তাঁকে […]
দেশ স্বাধীনের ৫৩ বছরে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে মুসলমানরা : চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমরা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি, কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ ৫৩ বছর সবচেয়ে বেশি বৈষম্যের শিকার ছিল ইসলাম ও মুসলমানরা। ধর্মনিরপেক্ষতার হুজুগ তুলে বিগত সময়ে ইসলাম বিরোধীতার চর্চা করা হয়েছে। ইসলামী রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন ট্যাগ দিয়ে কোনঠাসা করে রাখা হয়েছিল। শনিবার (২৮ […]
রাজধানীর বিমানবন্দর সংলগ্ন এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল স্বাক্ষরিত এক আদেশের বরাত দিয়ে আজ রোববার (২৯ সেপ্টেম্বর) এ সিদ্ধান্তের কথা জানায় ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ। এতে বলা হয়, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর বিধি-৪ অনুযায়ী হযরত শাহজালাল […]
মিয়ানমার থেকে ফিরলেন ৮৫ বাংলাদেশি, ফেরত গেলেন ১২৩ বিজিপি-সেনা
মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৮৫ বাংলাদেশি। আর মিয়ানমারে চলমান যুদ্ধে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়া ১২৩ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) এবং সেনা সদস্যদের সে দেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে এ প্রক্রিয়াটি চলে। এ সময় যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে বিজিপি ও সেনা সদস্যদের ফেরত […]
কারাগারে পাঠানো হলো সম্পাদক মাহমুদুর রহমানকে
আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় এ আবেদন করেন তিনি। তার অভিযোগ, মিথ্যা মামলায় তাকে সাজা দেয়া হয়েছে। তবে জামিন মেলেনি দীর্ঘ ছয় বছর পরে দেশে ফিরে আসা এই সম্পাদকের। রোববার (২৯ […]
শাক সবজিতে মিলছে ক্ষতিকর রাসায়নিক, বাড়াচ্ছে ক্যান্সারের ঝুঁকি
লাল শাক, শিম, ঢেঁড়স, পটলের মতো সবজিতে মিলছে ক্ষতিকর ভারী ধাতু। ফলে এসব সবজি বাড়াচ্ছে ক্যান্সারের ঝুঁকি। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত গবেষণার ফলাফল অবহিতকরণ সেমিনারে ৯টি সবজিতে হেভিমেটাল বা ভারী ধাতুর উপস্থিতি নিয়ে করা গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। ফলাফল উপস্থাপনে বলা হয়, সম্প্রতি সবজিতে রাসায়নিকের মাত্রা নিয়ে গবেষণা করেন বাংলাদেশ […]
ইসরাইলি হামলায় হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহ নিহত
লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও ইরানপন্থী মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে হিজবুল্লাহ। এর আগে, শুক্রবার লেবাননের বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে হিজবুল্লাহর সদর দফতরে হামলা চালায় ইসরায়েল। হামলার পরেই নাসারাল্লাহর মৃত্যুর বিষয়টি জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হাসান নাসরাল্লাহর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পরে […]
ইসলামী দলগুলোর মধ্যে জাতীয় ঐক্যের ডাক দিলেন চরমোনাইর পীর
নিজেদের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করে ইসলামী দলগুলোর মধ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে প্রতিনিধি সম্মেলনে তিনি এ ডাক দেন। ইসলামী আন্দোলনের আমির বলেন, বিগত দিনগুলোতে অনেকে ইসলামী দলগুলোর মাথায় লবণ রেখে বড়ই খেয়ে গেছেন। এখন থেকে সেই […]
শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেয়ার লড়াইয়ে নির্ধারিত সময় ম্যাচ ড্র হয়। এরপর টাইব্রেকারে পাকিস্তানকে ৮-৭ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশের যুবারা। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে শুরুতে জোড়া গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের সাথে যোগ করা অতিরিক্ত সময় শেষ হবার ৩ […]









