মির্জাগঞ্জে সেনাবাহিনী ও বিএনপি নেতাদের পূজা মন্ডপ পরিদর্শন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা সদরস্থ সুবিদখালি বাজারে সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে শারদীয় দুর্গাপূজা  পরিদর্শন করে এক মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনী ও বিএনপির নেতারা। শুক্রবার রাতে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুবিদখালী বাজারের সর্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরে শারদীয় দুর্গাপূজা  উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র। সর্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির […]

পূজায় ৩৫ অপ্রীতিকর ঘটনায় ১১ মামলায় গ্রেফতার ১৭

দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এই কথা বলেন। আইজিপি বলেন, ‘যা কিছু ঘটুক, আমরা ব্যবস্থা নেব। সামান্য কিছু ঘটনা ঘটেছে, চুরির ঘটনা ঘটেছে কিছু, মন্দিরে হামলা অপচেষ্টা হয়েছিল, সেগুলোকে আমরা প্রতিরোধ করেছি।’ তিনি […]

দীপ্ত টিভির তামিম হত্যা মামলার আসামি শেখ রবিউলকে বিএনপির শোকজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিকতা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিকে শোকজ করেছে দলটি। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নয়াপল্টনে চিঠির জবাব দিতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়, দীপ্ত টিভির […]

জিজ্ঞাসাবাদ শেষে আজহারীকে ছেড়ে দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ

জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারীকে মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশ ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে আজহারীকে দেশটিতে প্রবেশ করতে দেয় মালয় ইমিগ্রেশন পুলিশ। এর আগে দেশটিতে প্রবেশকালে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের জেরার মুখে পড়েন মিজানুর রহমান আজহারী। তাকে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে কেন […]

দুর্নীতিবাজ নেতা দিয়ে দুর্নীতিমুক্ত দেশ গঠন সম্ভব নয় : ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দুর্নীতিবাজ নেতা দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গঠন সম্ভব নয়। সন্ত্রাসী-চাঁদাবাজি নেতাদের দ্বারা চাঁদাবাজমুক্ত সমাজ ও দেশ গঠন সম্ভব নয়। স্বাধীনতার ৫৩ বছরে বার বার নেতার পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন না হওয়া দেশ দুর্নীতিমুক্ত হয়নি। মানুষ অধিকার বঞ্চিত হয়ে হাহাকার করছে। এজন্য ভাল নেতা ও […]

ইসরায়েলী বিমান হামলায় লেবাননে নিহত ২২

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এই হামলায় দুটি ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বৈরুতের ওপর এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী আক্রমণ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, দুটি ভিন্ন এলাকায় দুটি আবাসিক ভবনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এর ফলে […]

প্রধান বিচারপতির বাসভবনকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের উদ্যোগ

রাজধানীর ১৯ হেয়ার রোডের প্রধান বিচারপতির বাসভবনকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণার উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ইতোমধ্যে এই বাসভবনটিকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা দেয়ার কার্যক্রম শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদফতর। বৃহস্পতিবার (১০ অক্টোবর) আপীল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আইনের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই […]

ভয়াবহ হারিকেন মিল্টনের আঘাতে লন্ডভন্ড ফ্লোরিডা, নিহত ১৬

স্মরণকালের ভয়াবহ হারিকেন মিল্টনের আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত হয়েছেন অন্তত ১৬ জন। স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, প্রাণহানির সংখ্যা আরও বাড়বে। এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রাপ্ত সংবাদে জানা গেছে, ফ্লোরিডার পশ্চিম উপকূলে সারাসোটা কাউন্টির সিয়েস্তা কি-তে ঘণ্টায় ১২০ মাইল বেগে হামলে পড়া ৩ নম্বর ক্যাটাগরি হারিকেন মিল্টনের […]

যে কারণে ফ্রান্স থেকে বের করে দেওয়া হল লাদেন পুত্র ওমরকে

আল-কায়দার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের পুত্রকে বিতাড়িত করেছে ফরাসি সরকার। দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলিউ এ বিষয়টি নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো ৯ অক্টোবর বলেন, ২০২৩ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসবাদের পক্ষে পোস্ট করেছিলেন ওসামা বিন লাদেনের পুত্র ওমর বিন লাদেন। এ কারনে তাকে ফ্রান্স ছেড়ে যাওয়ার আদেশ জারি করা হয়েছে।” জাতীয় নিরাপত্তার স্বার্থে গৃহীত […]

পূজা মণ্ডপের গেইট ভাংচুর করতে গিয়ে হিন্দু যুবক গ্রেপ্তার

ভোলায় পূজা মণ্ডপের আলোক সজ্জা গেইট ভাঙচুরের সময় শিমুল চন্দ্র (৩৫) নামের এক যুবককে আটক করেছেন ভোলা সদর থানা পুলিশ। ওই যুবক ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মৃত মধুচন্দ্রের ছেলে। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৭টার দিকে ভোলা পৌরসভার আবহাওয়া অফিস সংলগ্ন শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির পূজা মণ্ডপের গেইট ভাঙচুর ও আলোকসজ্জায় ইটের ঢিল […]