এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টার কিছু আগে অনলাইনে উন্মুক্ত করা হয় রেজাল্ট। ফলাফল ঘোষণা করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। এবার ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ ভাগ। শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষাবোর্ডে পাসের […]
Author: লাইট অফ টাইমস্
১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিতের ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে উত্তীর্ণ হয়েছেন ৮৩ হাজার ৮৬৫ জন। সোমবার (১৪ অক্টোবর) এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩-এ অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা […]
সেনাবাহিনীতে বড় রদবদল, ডিজিএফআইয়ের নতুন ডিজি জাহাঙ্গীর আলম
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল হয়েছে। মেজর জেনারেল পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে। পদোন্নতি পাওয়া নতুন দুই লেফটেন্যান্ট জেনারেল হলেন মো. ফয়জুর রহমান ও মো. মাইনুর রহমান। এর মধ্যে মো. ফয়জুর রহমান প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক ছিলেন। তাকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়ে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করা হয়েছে। […]
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হলেন বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীকে ট্রাইব্যুনালের সদস্য করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নাম ঘোষণা করেছি। ট্রাইব্যুনালের […]
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে ঢাবিতে সহিংসতায় জড়িতদের চিহ্নিত করতে কমিটি গঠন
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে জুলাই-আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সংহিসং ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে সাত সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আইন বিশেষজ্ঞ ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুলুল হক সুপণকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) ঢাবি উপাচার্যের নেতৃত্বে তথ্যানুসন্ধান কমিটিটি গঠন […]
সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান গ্রেফতার
সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
ইসরাইলকে নিন্দা জানিয়ে ইউরোপসহ ১০৪ দেশের চিঠি; স্বাক্ষর করেনি ভারত-যুক্তরাষ্ট্র
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় ইসরাইলকে নিন্দা জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছে ইউরোপ, আফ্রিকার দেশগুলোসহ বিশ্বের ১০৪টি দেশ। তবে সেই চিঠিতে স্বাক্ষর করেনি ভারত ও যুক্তরাষ্ট্র। এদিকে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে জাতিসংঘ মহাসচিবের ইসরাইলে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসরাইলি কর্তৃপক্ষ। এতে ইসরাইলের সমালোচনায় সরব হয়ে ওঠে গোটা বিশ্ব। […]
সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। রেজাউল করিম মল্লিক বলেন, রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আজ রাত প্রায় ৮টার দিকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ইসরাইলকে নিজেদের সবচেয়ে শক্তিশালী সমরাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র নিজেদের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সমরাস্ত্র টার্মিনাল হাই অল্টিচিউড এরিয়া ডিফেন্স সিস্টেম (থাড) দিচ্ছে ইসরাইলকে। দেশটির অস্ত্রভাণ্ডারে যেসব সমরাস্ত্র রয়েছে, সেসবের মধ্যে থাড অন্যতম। সেই সাথে থাডের সার্বিক পরিচালনার জন্য শতাধিক মার্কিন সেনাও পাঠানো হচ্ছে সেখানে। রোববার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন। এক বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন […]
মার্কিন নির্বাচন : ইলেক্টোরাল কলেজ কি ও কতজন ইলেক্টোরাল ভোটার?
আর পাঁচটা গণতান্ত্রিক দেশের মতো নয় যুক্তরাষ্ট্রের নির্বাচন। সাধারণ ভোটারদের সরাসরি ভোটে নয়; ইলেক্টোরাল কলেজের মাধ্যমে নির্বাচিত হন মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। ইলেক্টোরাল কলেজ মূলত একটি ব্যতিক্রমী নির্বাচনী প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় সাধারণ ভোটাররা প্রেসিডেন্ট প্রার্থী নয়; বাছাই করে একটি নির্বাচক দল। পরবর্তীতে সেই নির্বাচক দলের ভোটে চূড়ান্ত হয় কে হবেন দেশের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের নির্বাচনে […]










