ফিলিস্তিন আমাদের অন্তর,এই ভূমিকে রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে: ধর্ম উপদেষ্টা

ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে। কিন্তু সারা বিশ্ব এ বিষয়ে নিরব রয়েছে। দেশটির নারী, শিশু ও বয়োবৃদ্ধ নাগরিকদের আর্তনাদ কাউকে স্পর্শ করছে না। সবাই নির্বিকার হয়ে বসে আছে। তাদের সহায়তায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। এমন মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে ‘পয়েট্রি ফর প্যালেস্টাইন’ […]

‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা নিয়ে তোলপাড়

কমলাপুর স্টেশনের যে গেট দিয়ে টিকিটধারী সব যাত্রী প্ল্যাটফর্মে ঢোকেন, সেই গেটের ওপরে রয়েছে একটি ডিজিটাল স্ক্রিন। সেই স্ক্রিনে শনিবার (২৬ অক্টোবর) সকালে একটি লেখা ভেসে ওঠে। যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয় অনেকের। স্ক্রিনে অনেকক্ষণ ধরে চলতে থাকে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা। বিষয়টি সবার নজরে এলে তৈরি হয় চাঞ্চল্য। কারা করলো এ কাজ, […]

৭ কলেজের শিক্ষার্থীদের তিন দিনের কর্মসূচি ঘোষণা

আগামী তিন দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করার দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা কলেজ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে দাবি বাস্তবায়ন না হলে আগামী মঙ্গলবার পরবর্তী করণীয় ঠিক করবে বলে জানানো হয়। এরমধ্যে রয়ছে, সাত কলেজের সমন্বয়ে রোববার নিজ নিজ ক্যাম্পাসে গ্রাফিতি অঙ্কন, সোমবার […]

ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন, মিছিল করলেই গ্রেফতার: আইজিপি

ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন, তাদের আর কোনো মিছিল সমাবেশ করার অধিকার নেই, এসব করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের আইজিপি ময়নুল ইসলাম। শনিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রংপুর জেলা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে শাহাদাতবরণকারী ও আহত বীরদের […]

উপাসনালয়ে হামলাকারীদের কোনও ধর্মীয় পরিচয় নেই: ধর্ম উপদেষ্টা

ধর্মীয় সম্প্রীতি ছাড়া কোনও জাতি উন্নতি করতে পারে না। উপাসনালয়ে হামলাকারীরা ক্রিমিনাল। তাদের কোনও ধর্মীয় পরিচয় নেই— এমন মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন। শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে  ‘ধর্মীয় সম্প্রীতি : বাস্তবতা ও করণীয়’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, দেশে সবার সমান […]

যুক্তরাষ্ট্রে অর্থ উপদেষ্টা ও গভর্নরের বিরুদ্ধে পরোয়ানা স্থগিত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ কোম্পানি স্মিথ কোজেনারেশনের একটি সালিশি মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছিল। সিনিয়র সচিব পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী পরোয়ানা স্থগিতের বিষয়টি আজ শনিবার (২৬ অক্টোবর) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে […]

পনেরো বছরের জঞ্জাল পরিষ্কারে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে: কর্নেল অলি

পনেরো বছরের জঞ্জাল পরিস্কার করতে না পারলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি– এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ। শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এলডিপির প্রতিষ্ঠা বার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলনে তিনি একথা বলেন। কিছু কিছু লোক দেশকে এখনও অস্থিতিশীল করার চেষ্টা […]

ভারতে পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা সুজন কান্তি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সুজন কান্তি দে (৪৫) নামে এস আলম গ্রুপের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেফতার দেখিয়ে থানায় সোপর্দ করে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ। গ্রেফতারকৃত সুজন কান্তি দের বিরুদ্ধে চট্টগ্রামের আনোয়ারা থানায় একাধিক মামলা রয়েছে। এস আলম গ্রুপের কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের সিনিয়র ডেলিভারি […]

নাটোরে যুবলীগের হামলায় পৌর ছাত্রদলের আহ্বায়কসহ আহত ১১

নাটোরে যুবলীগের হামলায় পৌর ছাত্রদলের আহ্বায়কসহ বিএনপি ও ছাত্রদলের অন্তত ১১ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে গুরুদাসপুর মধ্যমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ৬ মাস আগে পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বিএনপি কর্মী ও চাল ব্যবসায়ী রিজভী আহমেদের কাছ থেকে ৩০ বস্তা চাল বাকিতে নিয়ে যায়। দীর্ঘদিনেও সেই টাকা […]

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার গফরগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। স্বজনরা জানান, দগ্ধরা সবাই পোশাক শ্রমিকের কাজ করতো। কাজ শেষে বাড়ি ফিরে […]