উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আগামীকাল রাষ্ট্রীয় শোক

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আগামীকাল সোমবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। আজ রোববার (২২ ডিসেম্বর) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. […]

গত দুই মাসে ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশে করেছে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নীতিগত ভাবে সিদ্ধান্ত না থাকলেও গত দুই মাসে ৬০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশে করেছে। এই অনুপ্রবেশ ভবিষ্যতের জন্য অশনিসংকেত হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ। রোববার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্যাংককে মিয়ানমারের সাথে সীমানা থাকা পাঁচটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের ইনফরমাল কনসালটেশনে রোহিঙ্গা ইস্যুতে […]

আশংকাজনক হারে বাড়ছে শিক্ষিত বেকার: শিক্ষা উপদেষ্টা

দেশে শিক্ষিত বেকারের সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। রোববার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ‘উচ্চশিক্ষায় বৈশ্বিক মান: বাংলাদেশের করণীয়’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, দেশে উচ্চশিক্ষার পরিবেশ ক্রমাগতভাবে নিচে নেমেছে। এর পেছনে রয়েছে, শিক্ষকদের লেজুড়বৃত্তি রাজনীতি, ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তায়ন। এর পাশাপাশি […]

দিল্লিতে শেখ হাসিনা, তলানিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক: এবিসি

বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী গত পাঁচ দশকে এবারের মতো এমন টানাপোড়েনের সম্পর্ক কখনও হয়নি ঢাকা-দিল্লির। কয়েক দশক ধরেই দুই প্রতিবেশী দেশের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও চলতি বছরের মাঝামাঝি থেকে সেই সম্পর্কে ভাটা পড়েছে। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবর্তন এসেছে পররাষ্ট্রনীতিতেও, দৃশ্যমান অসামঞ্জস্য এসেছে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও। সম্প্রতি বাংলাদেশ-ভারত সম্পর্কের অবস্থা তুলে ধরে এক […]

‘ওষুধ কোম্পানি থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক ও অবৈধ’

স্বাস্থ্যসেবায় বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক ও অবৈধ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। চট্টগ্রাম মেডিকেল কলেজ অডিটোরিয়ামে চট্টগ্রামের স্বাস্থ্য খাত নিয়ে অংশীজনের সঙ্গে শনিবার মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। আজাদ খান বলেন, ‘এটা অনৈতিক, অবৈধ। কমিশনের রিপোর্টে […]

দ্রুততম সময়ে নির্বাচনের পক্ষে বিএনপির যুগপৎ শরিকরা

দ্রুততম সময়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের নেতারা। তাদের ভাষ্য, সংস্কারের নামে কালক্ষেপণ করা ঠিক হবে না, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে সব সমস্যার সমাধান হবে। আজ শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা এই মত দেন। বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সামনে বক্তব্য […]

অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে হস্তক্ষেপ না করার আহ্বান জামায়াত আমীরের

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, আমাদেরকে সাম্প্রদায়িকতার সবক দিতে হবে না। যুগ যুগ ধরে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজারে দলটির কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, নিজেরা শান্তিতে থাকুন এবং অন্যদেরও […]

নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত

নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে এক ছাত্রদলকর্মী নিহত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার পাঁচদোনায় এই ঘটনা ঘটে। নিহত ছাত্রদল নেতা হুমায়ূন কবির (৩৫) নগর পাঁচদোনা গ্রামের একরামুল হকের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন। নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, হুমায়ূন কবির নিজ এলাকায় ব্যাডমিন্টন খেলছিলেন। শাহ আলম ও টিটু নামেই দু’জন […]

বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন

দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনে জানায়, ‘বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা জনসমক্ষে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।’ খবর বাসস’র। সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন সম্প্রতি ‘সত্য উদঘাটন’ শিরোনামে প্রতিবেদনটি রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা […]